বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এটাই আমার চাই, হাজার হাজার ভিড় সেটাই দেখাল

সুমিত চক্রবর্তী | ৩১ আগস্ট ২০২৫ ১৪ : ০৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দুঃস্বপ্নের মতো শোনালেও, দক্ষিণ-পূর্ব কলোরাডো এবং দক্ষিণ-পশ্চিম কানসাসে এটি কেবল গ্রীষ্মের এক স্বাভাবিক দৃশ্য। যেখানে হাজার হাজার পুরুষ ট্যারান্টুলা সঙ্গী খুঁজতে যাত্রা শুরু করে। টেক্সাস ব্রাউন ট্যারান্টুলা, যাদের পায়ের বিস্তার প্রায় ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত হয়, সাধারণত যৌন পরিপক্বতা অর্জনের পর (প্রায় ১০ বছর বয়সে) আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত এই যাত্রায় বের হয়।


তবে যদি কোথাও লোমশ আট-পা বিশিষ্ট এই প্রাণীটিকে দেখতে পান, ভয়ের কিছু নেই, বলেন ডেনভারের কাছে বাটারফ্লাই প্যাভিলিয়ন এবং ইনসেক্ট সেন্টারের প্রধান কীটতত্ত্ববিদ মারিও পাডিলা।“এই বিশেষ ট্যারান্টুলাগুলো সম্পূর্ণ শান্ত স্বভাবের। মানুষের ক্ষতি করার কোনও উদ্দেশ্য এদের নেই,” । 

আরও পড়ন: মধুর দাম হবে আকাশছোঁয়া, কারণ জানলে অবাক হবেন


ট্যারান্টুলা উস্কানি পেলে আঘাত করতে পারে, তবে তাদের বিষ মৌমাছির হুল ফোটার মতোই সামান্য। এই মাকড়সাগুলো সাধারণত শান্ত প্রেইরি রেঞ্জল্যান্ড খোঁজে, কারণ সেখানেই স্ত্রী ট্যারান্টুলারা থাকে। ২০১৭ সালে প্র্যাট ট্রিবিউন এক প্রতিবেদনে বলা হয়েছিল, কানসাসের মেডিসিন লজের কাছাকাছি হাইওয়েতে কখনও কখনও এত বেশি ট্যারান্টুলা জমে যায় যে গাড়ির চাকায় তাদের চাপা পড়ার শব্দও শোনা যায়।


কানসাস ডিপার্টমেন্ট অব ওয়াইল্ডলাইফ পার্কস অ্যান্ড ট্যুরিজমের বন্যপ্রাণী বৈচিত্র্য সমন্বয়কারী ড্যারেন রিডলে জানান, সাধারণত পুরুষ ট্যারান্টুলাই হাইওয়ে পার হতে দেখা যায়। স্ত্রী মাকড়সাগুলো বেশিরভাগ সময় নিজের জায়গাতেই থাকে। যখন কোনও পুরুষ একটি স্ত্রী মাকড়সার গর্ত খুঁজে পায়, তখন সে গর্তের বাইরে ড্রাম বাজানোর মতো শব্দ করে।


কিন্তু প্রজননের পর পুরুষদের আয়ু খুব বেশি হয় না। যৌন পরিপক্বতার পর পুরুষ ট্যারান্টুলা সাধারণত আর দুই থেকে তিন মাস বাঁচে। যদি স্ত্রী মাকড়সা আগে তাদের খেয়ে না ফেলে। পাডিলা জানান, ট্যারান্টুলারা সাধারণত একাকী জীবনযাপন করে, তাই সৌভাগ্যবশত দর্শনার্থীদের একসাথে বিশাল দঙ্গল দেখতে হওয়ার সম্ভাবনা কম। তবে অনেক সময় মাকড়সা–প্রেমীরা ঘাসে ঢাকা ওই অঞ্চলে ভিড় জমান, ট্যারান্টুলা দেখার বা পোষার জন্য ধরার আশায়। পথচারীরা রাস্তায় হাঁটতে থাকা একেকটি ট্যারান্টুলাও দেখতে পারেন।


কাছের লা জুন্টা, কলোরাডোর একটি পর্যটন ওয়েবসাইট এমনকি দর্শনার্থীদের জন্য কিছু টিপসও দিয়েছে। যেমন: আবহাওয়া গরম কিন্তু বাতাস না থাকলে বের হওয়া ভাল, আর সূর্যাস্তের আগের এক ঘণ্টায় মাকড়সার আনাগোনা সবচেয়ে বেশি হয়। পাডিলা আরও বলেন, যদিও ট্যারান্টুলারা অনেকের গা গুলিয়ে দিতে পারে, তারা আসলে মানুষের কাছে বিরক্তিকর মনে হওয়া পোকা। যেমন তেলাপোকা, গুবরে পোকা ও অন্যান্য কীটপতঙ্গ—খেয়েই বাঁচে। এদের নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। ওরা আসলে দারুণ আকর্ষণীয় প্রাণী, আর আমাদের মতোই—শুধু নিজের জীবনটুকু বাঁচানোর চেষ্টা করছে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া