মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভালবাসার নাটক করে অন্যত্র বিয়ে প্রেমিকের! হেস্তনেস্ত করতে গিয়েছিলেন তরুণী, দুই সপ্তাহ পর ফিরল তাঁর নিথর দেহ

পল্লবী ঘোষ | ৩১ আগস্ট ২০২৫ ১৩ : ৪০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অন্যত্র বিয়ে হচ্ছে প্রেমিকের! মন থেকে মেনে নিতে পারেননি তরুণী। রোজ ঝামেলা হত। মানসিকভাবে ভেঙে পড়ার পর অশান্তিও করতেন। অবশেষে সেই প্রেমের সম্পর্কের ভয়াবহ পরিণতি। প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েই চরম পরিণতি হল ২৬ বছরের এক তরুণীর। প্রেমিকের বিয়ের আগেই তার হাতে খুন হলেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের রত্নগিরির এক যুবককে প্রেমিকাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ খালে ফেলে দেয় যুবক। ধৃত যুবকের নাম, দুরভাষ দর্শন পাতিল। ভক্তি জিতেন্দ্র মায়েকর নামের তরুণী নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর তাঁর প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ। 

 

পুলিশ আরও জানিয়েছে, গত ১৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন ২৬ বছর বয়সি ভক্তি। সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় পরিবারকে জানিয়েছিলেন, তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। রাতেও বাড়ি না ফেরায়, থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার। এরপর ফোনের লোকেশন ট্র্যাক করে খান্ডালা এলাকায় তরুণীর খোঁজ মেলে। পাশাপাশি তাঁর প্রেমিক দুরভাষকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

 

দীর্ঘ জেরার পর ভক্তিকে খুনের কথা স্বীকার করে নেয় সে। পাশাপাশি এও জানায়, আম্বালা ঘাটে দেহটি ছুড়ে ফেলে দিয়েছিল। কিন্তু কেন ভক্তিকে খুন করে সে? দুরভাষ জানিয়েছে, আরেক জায়গায় তার বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। বিয়ের জন্যেই ভক্তির সঙ্গে নিত্যদিন ঝামেলা হত। তীব্র অশান্তি করত সে। রাগের মাথায় তাই ভক্তিকে খুন করে সে। 

 

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে ফের গণধর্ষণ! চাকরির টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ ৫ যুবকের, রাস্তায় ছুড়েও ফেলার অভিযোগ

 

প্রসঙ্গত, গত জুন মাসে প্রেমের সম্পর্কের আরও এক ভয়ঙ্কর পরিণাম দেখা গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের কনৌজ জেলায়। পুলিশ জানিয়েছে, সুলতানপুর গ্রামে ঘটনাটি ঘটে। ভোর চারটে নাগাদ বাড়ির ছাদের ঘরে শুয়েছিলেন এক তরুণী। চুপিচুপি পাশের বাড়ির ছাদ টপকে সেই ছাদেই উঠে আসেন ২৩ বছরের তরুণ। প্রেমিকাকে পরপর গুলি করে, নিজেও গুলি করে আত্মহত্যা করেন। 

 

পুলিশ জানিয়েছে, মৃত তরুণের নাম, দেবাংশ যাদব। বাবার বন্দুক দিয়ে প্রেমিকাকে খুন করে, আত্মহত্যা করেন তরুণ। ছাদের ঘরে বোনের সঙ্গে শুয়েছিলেন ২১ বছরের তরুণী। বোনের সামনেই দিদিকে খুন করে পালিয়ে যান তরুণ। বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে গিয়ে গুলি করে আত্মহত্যা করেন। 

 

তদন্তে জানা গেছে, দেবাংশের বাবা প্রাক্তন সেনা আধিকারিক। দ্বাদশ শ্রেণির পর আর পড়াশোনা করেননি তিনি। বাবার সঙ্গে টুকটাক কাজ করেন। এদিকে তাঁর প্রাক্তন প্রেমিকা স্নাতকের ফাইনাল ইয়ারের ছাত্রী। তাঁদের প্রেমের সম্পর্কটি সম্প্রতি পরিবারে জানাজানি হয়েছে। তারপরেই শুরু হয় অশান্তি। 

 

তরুণীর পরিবার তাঁর অন্যত্র বিয়ের জন্য দেখাশোনা শুরু করে। অবশেষে পাশের একটি গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। বাগদানের খবর পেয়ে প্রেমিকার হবু বরের কাছেও যান তরুণ। তাঁকে বিয়ে না করার জন্য জোরাজুরি করেন। এরপর আবারও দুই পরিবারের মধ্যে আলোচনা হয়। দেবাংশ সেদিন জানিয়েছেন, তরুণীর সঙ্গে আর কোনও যোগাযোগ রাখবেন না। অথচ সেদিনই ভোরবেলায় তাঁকে গুলি করেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া