বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ৩১ আগস্ট ২০২৫ ১২ : ৪৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ১০ মাস আগে সাক্ষাত হয়েছিল। ফের সাক্ষাত দশ মাস পর। এর মাঝখানে দুনিয়ার রাজনীতিতে বদল এসেছে বহু ক্ষেত্রে। বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি চর্চা আমেরিকার শুল্ক নীতি নিয়ে। এই পরিস্থিতিতে কেমন হবে মোদি-জিনপিং বৈঠক, নজর ছিল সেদিকে। ভারতের প্রধানমন্ত্রী, নিজেই দু' জনের বৈঠকের একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
চীনের তিয়ানজিনে দু' দিনের সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি সীমান্তে সেনা প্রত্যাহারের পর 'শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ' তৈরি হয়েছে বলে উল্লেখ করেন এদিন। বার্তা দেন পারস্পারিক বন্ধুত্বের।
শুরুতেই তিনি বলেন, 'উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই। গত বছর, কাজানে আমাদের একটি অত্যন্ত অর্থবহ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিকনির্দেশনা দিয়েছে।'
আরও পড়ুন: বিদেশজলে নামলেই মগজে ঢুকছে বিরল রোগ, ড্রাগনের দেশে জারি হল সতর্কতা
রবিবার তাঁদের বৈঠক চলেছে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে। তিয়ানজিন শহরে জিনপিং-মোদী দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকেই মোদি বলেছেন, ভারত এবং চীন, বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ। দুটি দেশই তাদের জনগনের উন্নতি সাধন, মানব সমাজের অগ্রগতির জন্য নিরলস কাজ করে থাকে। এই দুই দেশের বন্ধুত্ব হওয়া উচিত।
ওই সাক্ষাতেই মোদি বলেন, 'আমাদের পারস্পরিক সংহতির উপর ভারত এবং চিনের ২০৮ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে। এতে সারা পৃথিবীর কল্যাণ হবে। পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।' প্রধানমন্ত্রী মোদি কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করা এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়টিও উত্থাপন করেন এদিন।।
Sharing my remarks during meeting with President Xi Jinping. https://t.co/pw1OAMBWdc
— Narendra Modi (@narendramodi) August 31, 2025
অন্যদিকে বার্তায় জিনপিং বলেন, 'আমরা বিশ্বের দু’টি সবচেয়ে জনবহুল দেশ। আমাদের বন্ধুত্ব, প্রতিবেশী হিসাবে একে অপরের পাশে থাকা জরুরি। ড্রাগন এবং হাতির একজোট হওয়া দরকার।' তিনি বলেন, 'আপনার সঙ্গে আবার দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, মাননীয় প্রধানমন্ত্রী। SCO শীর্ষ সম্মেলনের জন্য আপনাকে চীনে স্বাগত জানাচ্ছি। গত বছর, কাজানে আমাদের একটি সফল বৈঠক হয়েছিল। আমরা বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশ এবং আমরা গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্যও। আমরা উভয়েই আমাদের দুই জনগণের কল্যাণ উন্নত করার, উন্নয়নশীল দেশের সংহতি ও পুনর্জাগরণ প্রচার করার এবং মানব সমাজের অগ্রগতি প্রচারের ঐতিহাসিক দায়িত্ব পালন করি। উভয় দেশের জন্যই সঠিক পছন্দ হল এমন বন্ধু হওয়া যাদের প্রতিবেশীসুলভ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।'
এর আগে প্রধানমন্ত্রী মোদি জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরের সঙ্গে বৈঠক করেন এবং রাজ্য-প্রিফেকচার সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ১৫তম বার্ষিক ভারত-জাপান শীর্ষ সম্মেলনে চালু হওয়া স্টেট-প্রিফেকচার পার্টনারশিপ ইনিশিয়েটিভের অধীনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “টোকিওতে জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে মতবিনিময় করেছি। রাজ্য-প্রিফেকচার সহযোগিতা ভারত-জাপান বন্ধুত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই কারণেই ১৫ তম বার্ষিক ভারত-জাপান সম্মেলনে এনিয়ে একটি আলাদা উদ্যোগ নেওয়া হয়েছিল।” তিনি আরও বলেন, “বাণিজ্য, উদ্ভাবন, উদ্যোগসহ বহু ক্ষেত্রে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। ভবিষ্যতমুখী ক্ষেত্র যেমন স্টার্টআপ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাও দুই দেশের জন্য লাভজনক হতে পারে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক্স-এ পোস্ট করে জানায়: “অটুট ভারত-জাপান সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিওতে জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।” মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি শিল্প ক্ষেত্রে ভারতীয় রাজ্য ও জাপানি প্রিফেকচারের মধ্যে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
এমইএ-র বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মোদি তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন যে, প্রাচীন সভ্যতার যোগসূত্র থেকে প্রাণশক্তি পাওয়া ভারত-জাপান সম্পর্ক ক্রমাগত এগিয়ে চলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?