মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | রান্নাঘরের পিছনে ওরা কারা? ছবির মতো সাজানো বাড়িতে পা রাখার সাহস হচ্ছে না কারও, ভয়ে ঠকঠক করে কাঁপছেন

পল্লবী ঘোষ | ৩১ আগস্ট ২০২৫ ১১ : ৫৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বাড়ি বিক্রির জন্য সুন্দর সাজানো ঘরের ছবি অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মালিকরা। যা একনজরে দেখে অভিভূত হয়ে যান ক্রেতারা। কিন্তু সম্প্রতি এক বিলাসবহুল বাড়ির ছবি ঘিরে জোর চর্চা সমাজমাধ্যমে। ওই বাড়িটি কেনা তো দূর অস্ত, বাড়ির একটি ঘরের ছবি দেখেই আঁতকে উঠেছেন নেটিজেনরা। 

 

জানা গেছে, বাড়িটির দাম ছয় কোটি টাকা। সেই স্বপ্নের বাড়ির সবকটি ঘরের ছবি আপলোড করা হয়েছিল। কিন্তু রান্নাঘরের ছবিটিতে সকলের নজর আটকে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ব্রিটেনের নটিংহ্যামে সেকেন্ড অ্যাভিনিউয়ে বাড়িটি রয়েছে। তিনতলা বাড়িতে মোট পাঁচটি বেডরুম। বাড়ির সামনে বড়সড় একটি সাজানো বাগান রয়েছে। 

 

এস্টেট এজেন্ট ফ্র্যাঙ্ক ইনিস বাড়িটির ছবি পোস্ট করে লিখেছেন, যারা শান্তি, সাচ্ছন্দ্য, এবং বিলাসবহুল বাড়ির খোঁজ করছেন, এটা তাঁদের জন্য। কিন্তু বাড়িটির রান্নাঘরের ছবিটি পোস্ট করতেই ঘটে বিপত্তি। রান্নাঘরের ছবি দেখেই সন্দেহ ঘনায় সকলের। অনেকেরই মনে হয়েছে, এটি আদতে একটি ভুতুড়ে বাড়ি। 

 

আরও পড়ুন: বিয়ের পাকা কথা বলতে বাড়িতে নিমন্ত্রণ, হবু শ্বশুরবাড়িতে পা দিয়েই শেষ হয়ে গেল তরুণ, রক্তারক্তি কাণ্ড ঘটাল শ্বশুর

 

কেন এমন ধারণা নেটিজেনদের? একটি ছবিতে দেখা গেছে, রান্নাঘরের জানলায় কয়েকজনের ছবি ফুটে উঠেছে। তাঁদের ছবিটিও ঝাপসা। কারও উপস্থিতি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এমনকী সকলের পরনেই পুরনো দিনের পোশাক। একটি টেবিলে মুখোমুখি বসে সকলে গল্প করছেন। মর্ডান কিচেনে এমন ছবি কেন ভেসে উঠল? 

অনেকেরই ধারণা, ওগুলো আসলে ভূত! রান্নাঘরের জানলা দিয়েই তাদের উপস্থিতি টের পাওয়া গেছে। আবার একজন লিখেছেন, হয়তো পুরনো ছবির রিফ্লেকশন পড়েছে। একজন আবার লিখেছেন, দৃশ্যটি অনেকটা সিনেমার মতো। জেমস বন্ডের ছবিতে এমন দৃশ্য দেখা যেত। আবার একজনের মতে, এটাই হয়তো মার্কেটিং স্ট্র্যাটেজি। 

 

ভুতুড়ে বাড়ির জল্পনা ছড়িয়ে পড়লেও, বাড়িটি লোভনীয় একটি জায়গায় রয়েছে। যেখানে বাড়ি কেনার জন্য মুখিয়ে থাকেন বহু মানুষ। সেন্ট্রাল নটিংহ্যাম। চারপাশের পরিবেশ, সবুজে ঘেরা বাড়ি, ফুলের বাগান, বিরাট বিরাট বেডরুম, বাড়ির অন্দরমহল, ঘরের রং, সবটাই ছিল নজরকাড়া। যা অনেকের কাছে স্বপ্নের বাড়িই বটে। তবে জল্পনার জেরে আদৌ সেটি বিক্রি হয়েছে কিনা, তা জানা যায়নি। 

 

প্রসঙ্গত, কোটি টাকার বাড়ি কিনে অতীতে অনেকেই চরম ভোগান্তির শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের কেলারটোনে। নিজেদের নতুন বাড়ি কিনেছিলেন ওয়াল্টার ব্রাউন ও শারন কেলি। চারটি বেডরুমের এই বাড়ি কেনার জন্য গত কয়েক বছর ধরে টাকা জমাচ্ছিলেন তাঁরা। শেষমেশ প্রায় চার কোটি টাকা খরচ করে বাড়িটি কেনেন। কিন্তু বাড়ির জানলা খুলতেই তাঁদের চোখ ছানাবড়া। 

 

ওয়াল্টার ও শারন জানিয়েছেন, তাঁদের ধারণা ছিল বাড়িটির জানলা দিয়ে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে। কিন্তু জানলা খুলে দেখা যায় নোংরা, পচা দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ। কোনও জানলাই খোলা যাচ্ছে না। খুললেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা বাড়িতে। যা স্বাভাবিক জীবনযাপনের জন্য একেবারেই অযোগ্য। 

 

এরপরই বাড়ির আগের মালিকের সঙ্গে যোগাযোগ করেন দম্পতি। এখনও পর্যন্ত আবর্জনা পরিষ্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। দম্পতি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে জায়গাটি পরিষ্কার করা হবে, এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন আগের মালিক। কিন্তু কয়েক মাস পেরিয়েও সমস্যার সমাধান হয়নি। বাড়িতে পৌঁছনোর রাস্তাটিও যাতায়াতের জন্য অযোগ্য। যা সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন তিনি। 'স্বপ্নের বাড়ি' কেনার পর রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন দম্পতি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া