মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ৩১ আগস্ট ২০২৫ ১০ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কখনও কখনও বাস্তবের প্রেমের কাহিনির সঙ্গে সিনেমার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। কিছু কাহিনি আবার হার মানিয়ে দেয় সিনেমাকেও। প্রেমের জন্য অনেকেই চরম পদক্ষেপ করেন। এমনকী নিজের প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হন না। প্রেমের জন্য আরও এক যুবককে চরম পদক্ষেপ করতে দেখা গেল।
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, প্রেমিকার সঙ্গেই মান অভিমানের পালা চলছিল। রাগে, দুঃখে গোটা গ্রামের বিদ্যুৎ পরিষেবাই বন্ধ করে দেন তিনি। কিন্তু কারণ কী? কেন প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছিল? জানা গেছে, তাঁর প্রেমিকার ফোনটি ব্যস্ত ছিল। একাধিকবার ফোন করেও প্রেমিকার সাড়া পাননি। সেই রাগের গোটা গ্রামবাসীদের শাস্তি দিলেন তিনি!
ভিডিওতে দেখা গেছে, ইলেক্ট্রিক পোলে একা একটাই উঠে যান যুবক। হাতে ছিল তার কাটার মেশিন। ইলেক্ট্রিক পোলে উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছিলেন তিনি। এর জেরে গোটা গ্রাম অন্ধকারে ডুবে যায়। কোথাও বিদ্যুৎ পরিষেবা ছিল না কয়েক ঘণ্টা। এর আগেই প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছিল যুবকের। একাধিকবার প্রেমিকাকে ফোন করেছিলেন। কিন্তু তাঁর ফোন ছিল ব্যস্ত।
একাধিকবার ফোন করার পরেও প্রেমিকার সাড়া না পাওয়ায়, মাথা ঠান্ডা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার বদলে, হতাশায় গ্রামবাসীদের শাস্তি দিলেন তিনি। প্রেমিকার উপর রাগের চোটে গোটা গ্রামের বিদ্যুৎ পরিষেবাই বন্ধ করে দিলেন।
আরও পড়ুন: মাসের শেষে সোনার দামে রেকর্ড বদল, ছুটির দিনে কলকাতায় ২২ ক্যারাটের দর কত?
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। কিন্তু ভিডিওটি ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই আবার ক্ষোভ উগরে দিয়েছেন দেখে। কেউ কেউ মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। একজন লিখেছেন, 'আমি জীবনে অনেক প্রেমিককেই দেখেছি। কিন্তু প্রেমে অন্ধ, পাগল হয়ে এমন পাগলামি করতে আগে কখনও কাউকে দেখিনি।'
আরেকজন লিখেছেন, 'প্রেমে কষ্ট পেলে অনেকে নিজেকেই শাস্তি দেন। এই যুবককে দেখছি বাকিদের শাস্তি দিতে উঠেপড়ে লেগেছেন।' কেউ একজন লিখেছেন, 'প্রেমের আঘাতে কেউ কেউ শিরা কেটে শাস্তি দেন। এই যুবক গ্রামের বিদ্যুতের 'শিরা' কেটে সকলকে শাস্তি দিলেন।' আবার একজন লিখেছেন, 'মেয়েটির কারণে গোটা গ্রামের লোকেরা শাস্তি পেলেন। একজনের জন্য গোটা গ্রামেই বিদ্যুৎ নেই!' একজন লিখেছেন, 'আপনার বলিউডের সিনেমা না দেখাই উচিত!' মজার ছলে একজন লিখেছেন, 'এটাই বলে পাওয়ার অফ লাভ!' এক যুবক লিখেছেন, 'গ্রামবাসীরা কী করলেন, তা জানতে ইচ্ছে করছে। যুবককে তন্দুরি বানিয়ে দেয়নি তো?'
প্রসঙ্গত, অতীতেও এমন একটি ঘটনা ঘটেছিল বিহারে। ২০২২ সালে পুরনিয়া জেলার গণেশপুর গ্রামে এক যুবক প্রত্যেক সন্ধ্যায় গ্রামের বিদ্যুৎ পরিষেবাই বন্ধ করে দিতেন কয়েক ঘণ্টার জন্য। যাতে সেই অন্ধকারে নিজের প্রেমিকার সঙ্গে দেখা করতে পারেন। প্রত্যেক দিন টানা দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুতের অভাবে অন্ধকারে ডুবে থাকত গোটা গ্রাম। অথচ আশেপাশের সব গ্রামেই আলো জ্বলত। তদন্তে নেমে অবশেষে জানা যায়, প্রেমের টানেই ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিতেন ওই যুবক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?