মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Radha Ashtami and Vish Kumbha yog can determine your future according to Daily Horoscope

লাইফস্টাইল | একই সঙ্গে রাধাষ্টমী এবং বিষকুম্ভ যোগ! কারও পৌষমাস কারও সর্বনাশ! আজ কোন রাশির ভাগ্যে কী?

আকাশ দেবনাথ | ৩১ আগস্ট ২০২৫ ১০ : ০১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিষকুম্ভ কথার অর্থ হল বিষের কলসি। কাজেই যোগটি যে খুব একটা ভাল নয়, নাম শুনেই তা অনুধাবন করা যায়। এই যোগের কারণে মানুষের জীবনে নানা ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে। কিন্তু এই যোগের আরও একটি দিক রয়েছে। যদি সেসব প্রতিকূলতাকে অতিক্রম করা যায়, তাহলে সেই ব্যক্তি প্রবল যশ খ্যাতি এবং ধনের অধিকারী হতে পারেন। অন্যদিকে আজ ৩১ অগাস্ট রাধাষ্টমী। জ্যোতিষ মতে আজ চন্দ্র থাকবেন বৃশ্চিক রাশিতে এবং সূর্য থাকবেন সিংহ রাশিতে। ফলে রাধার কৃপায় খুলে যেতে পারে কয়েকটি রাশির ভাগ্য। দেখে নেওয়া যাক কোন রাশির ভাগ্য আজ কেমন থাকবে। 

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
মেষ
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আর্থিক এবং পারিবারিক উভয় দিক থেকেই অত্যন্ত শুভ। আজ দান করলে ভবিষ্যতে সুফল পাবেন। প্রেম জীবনে নতুন জোয়ার আসতে পারে। তবে ব্যবসা কিংবা চাকুরির ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা থাকবে 

বৃষ
জল এবং বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। পেশাগত দিক থেকে দিনটি ভাল হলেও পারিবারিক কারণে আজ খরচ বাড়বে। ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে, তাই ঝগড়া বিপদ থেকে দূরে থাকুন।

মিথুন
আজ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মোটেই ভাল নয়। কোনও মতেই কোনও কাজে অসৎ উপায় অবলম্বন করবেন না। পেশাগত দিক থেকে চাপ বাড়তে পারে। তার প্রভাব পড়বে সংসারেও। সম্পত্তি নিয়ে গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুদের থেকেও বিশ্বাসঘাতের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় ধীর স্থির থাকাই পরিত্রাণের একমাত্র উপায়। 

কর্কট
দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। বিশেষ করে সপরিবার কোথাও যাওয়ার কথা থাকলে তাতে প্রতিবন্ধকতা আসতে পারে। অর্থ ভাগ্য আজ মোটেও ভাল নয়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সতর্ক থাকুন। ৫০-৫০ ক্ষেত্রে ঝুঁকি নিলে আজ ক্ষতির আশঙ্কা বেশি। সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন। তাতে কিছুটা ভাগ্যরক্ষা হতে পারে।

সিংহ
একমাত্র পড়ুয়াদের ক্ষেত্রে আজ কিছুটা সৌভাগ্য দেখা দিতে পারে। বাকি প্রায় সকল ক্ষেত্রে সিংহ রাশির জন্য দিনটি কিছুটা প্রতিকূল। পুরনো শারীরিক সমস্যা নতুন করে দেখা দিতে পারে। আজ কাউকে ধার দিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। উল্টে মিথ্যা অভিযোগে ফাঁসতে পারেন। তাই অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন।

কন্যা
কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজ শৃঙ্গার পরিণতি পেতে পারে। রাধিকার কৃপায় আজ প্রেমরসে সিক্ত হওয়ার দিন। নতুন স্থানে ভ্রমণের যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতের অমিল হতে পারে। তাই কাজে অবহেলা না করাই ভাল। অর্থভাগ্য মোটের উপর ভাল।

তুলা
তুলা রাশির জন্য আজ দিনটি আক্ষরিক অর্থেই তুল্যমূল্য। লাভ ক্ষতির হিসেব প্রায় সমান। পুরনো বিনিয়োগ থেকে অর্থ লাভের আশা রয়েছে তবে গৃহ নির্মাণ কিংবা অন্যান্য সাংসারিক কাজে সেই অর্থ বেরিয়ে যেতে পারে। অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজ কাজের নতুন সুযোগ আসতে পারে 

বৃশ্চিক
একই আজ রবিবার তার ওপর বৃশ্চিক রাশিতে সূর্য দেবতার অবস্থান। দুই দিক মিলিয়ে আজ এই রাশির জন্য সোনার দিন। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা প্রশংসা পাবে। ব্যবসায় লাভের সুযোগ আসবে, কিন্তু বিনিয়োগ করতে হবে সতর্ক হয়ে অন্যথায় সুযোগ কাজে লাগানো কঠিন। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। 

ধনু
অর্থ লাভের যোগ রয়েছে তবে তা বেশি নয়। বরং অতি লোভে তাঁতি নষ্ট হওয়ার আশঙ্কা। ধারালো জিনিস থেকে সাবধান আজ রক্তপাত হতে পারে। খুব প্রয়োজন না হলে আজ ঋণ না নেওয়াই ভাল। ধূমপান এবং মদ্যপানের মতো দীর্ঘস্থায়ী বদ অভ্যাস শারীরিক অসুস্থতা ডেকে আনতে পারে।

মকর
যাঁরা উচ্চ শিক্ষার চেষ্টা করছেন তাঁদের জন্য আজ সুখবর আসতে পারে। নাবালক-নাবালিকারা মা-বাবার কথা মেনে চললে সুফল পাবে। জমি-বাড়ির ব্যবসায় ভাল লাভের আশা রয়েছে। লাভ হতে পারে গৃহ নির্মাণের ব্যবসাতেও। তবে আজ তেজারতির কারবারে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
কুম্ভ
সুপরামর্শ এবং কুপরামর্শ দুই-ই আজ আসবে। নিজের বুদ্ধিমত্তার জোরে সঠিক পথ বেছে নিতে হবে। বাতুলতা আজ বিপদ ডেকে আনতে পারে কাজেই আগবাড়িয়ে কোথাও কথা বলতে যাবেন না। অচেনা ব্যক্তি এবং রাস্তার পশু পাখির থেকে দূরে থাকুন। শ্বাসকষ্টে সমস্যায় কষ্ট পেতে পারেন। আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার আশঙ্কা। পরিজনের মৃত্যুর খবর আসতে পারে। 

মীন
দৈহিক ব্যথা বেদনায় কষ্ট পেতে পারেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বার্ধক্যজনিত সমস্যা বাড়বে। অজান্তেই আপনার কোনও কাজে নিকটাত্মীয় বা পরিজন কষ্ট পেতে পারেন। একাধিক উৎস থেকে অর্থলাভ হতে পারে। তবে আজ অতিরিক্ত লোভনীয় কোন বিনিয়োগের প্রস্তাব এলে দূরে থাকাই ভাল। ফাঁদ হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া