মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ৩১ আগস্ট ২০২৫ ০৯ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ছেলের জন্মদিনের উপহার। পছন্দ হয়নি বাবার। তা নিয়েই তুমুল বাক-বিতণ্ডা। পরিণতি হল ভয়াবহ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ছেলের জন্মদিনের উপহার নিয়ে বাক-বিতণ্ডা এতটাই বাড়ে, স্ত্রী এবং শাশুড়িকে খুন করেছেন দিল্লির রোহিণীর এক ব্যক্তি।
জানা গিয়েছে, দুই মৃতার নাম কুসুম সিংহ এবং প্রিয়া সেহগল। কুসুমের বয়স ৬৩। প্রিয়ার বয়স ৩৪। প্রয়ার ছেলের জন্মদিন উপলক্ষেই মেয়ের বাড়িতে গিয়েছিলেন কুসুম। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। ওই জন্মদিনের অনুষ্ঠানেই উপহার নিয়ে বিবাদ হয় প্রিয়া এবং তাঁর স্বামী যোগেশের। পরিস্থিতি সামাল দিতেই সেখানে থেকে গিয়েছিলেন কুসুমও। তবে কুসুমের ছেলে মেঘ, বয়স ৩০, জানিয়েছেন, জন্মদিন পর্ব মিটে যাওয়ার পর, তিনি মা'কে ফোন করলেও, ফোনে পাননি। তারপরেই হাজিন হন দিদির বাড়িতে। দেখেন, বাড়ি বাইরে থেকে তালাবন্ধ। দরজার বাইরে গড়িয়ে এসেছে রক্তের দাগ।
জানা গিয়েছে, মেঘের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই যোগেশকে গ্রেপ্তার করেছে। খুনে ব্যবহৃত কাঁচিও উদ্ধার করেছে বলে খবর সূত্রের। পুলিশ সূত্রে খবর, মেঘ, কুসুমের ছেলে, পুলিশকে জানিয়েছেন, ২৮ আগস্ট প্রিয়ার ছেলের জন্মদিন উপলক্ষে কুসুম প্রিয়ার বাড়ি গিয়েছিলেন। মেয়ে-জামাইয়ের বিবাদের কারণে তিনি রয়ে গিয়েছিলেন সেখানেই। ৩০ আগস্ট মেঘ বার বার কুসুমকে ফোন করেও পাননি এমনকি ওই পরিবারের কারও সঙ্গেই যোগাযোগ করতে চাননি।
পরিস্থিতি বেগতিক বুঝে তিনি তৎক্ষণাৎ হাজির হন প্রিয়ার বাড়ির সামনে। পুলিশকে ওই যুবক জানিয়েছেন, সেখানে পৌঁছে দেখেন, দরজা বাইরে থেকে বন্ধ। দরজার বাইরে গড়াচ্ছে রক্ত। তিনি তৎক্ষণাৎ ফোন করেন পুলিশে। পরিবারের অন্যান্যদের খবর দেন। ঘরের দরজা ভেঙে দেখেন, ঘরের ভিতর, মেঝেতে রক্তের মধ্যে ভাসছেন প্রিয়া এবং কুসুম। মেঘের অভিযোগ, যোগেশ, প্রয়ার স্বামী, বর্তমানে যিনি বেকার ছিলেন, তিনিই দু' জনকে খুন করে, ছেলে সঙ্গে নিয়ে অন্যত্র পালিয়েছেন।
যোগেশকে কেএনকে মার্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঘটনাস্থল থেকে তার রক্তমাখা পোশাক এবং অপরাধে ব্যবহৃত এক জোড়া কাঁচি উদ্ধার করা হয়েছে। পুলিশের মতে, পারিবারিক বিরোধের কারণেই এই ঘটনা ঘটেছে। ক্রাইম টিম এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রিয়ার ভাই হিমালয় সর্বভারতীয় সংবাদসংস্থায় ঘটনা প্রসঙ্গে বলেন, 'আমার মা একদিন আগে আমার বোনের বাড়িতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি পরের দিন ফিরে আসবেন। আমরা যখন তাঁকে ফোন করি, তখন তিনি বলেন যে আমার বোন এবং তাঁর স্বামীর মধ্যে ঝগড়া চলছে এবং তিনি বিষয়টি সমাধানে সাহায্য করবেন এবং তারপর ফিরে আসবেন। কিন্তু তিনি আর ফিরে আসেননি। আমরা পরের দিন সকাল ১১:০০ টা, ১১:৩০ টা এবং আবার ১২ টায় তাকে ফোন করতে থাকি, কিন্তু তিনি বা আমার বোন কেউই ফোন ধরেননি। আমরা ভেবেছিলাম হয়তো ঘুমোচ্ছেন বলে ফোন ধরতে পারেননি কোনও কারণে। আমরা ঠিক করি, বিকেলে আমরা সেখানে যাব। বিকেলে বাড়ির কাছে পোঁছতেই আমরা রক্তের দাগ দেখতে পাই।'
তিনি আরও জানান, 'আমরা বিকেল সাড়ে ৩টার দিকে তাঁদের বাড়িতে গিয়েছিলাম।' যোগেশ এবং প্রিয়ার ১৭ বছরের দাম্পত্য জীবন বলেও জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?