মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিয়ের পাকা কথা বলতে বাড়িতে নিমন্ত্রণ, হবু শ্বশুরবাড়িতে পা দিয়েই শেষ হয়ে গেল তরুণ, রক্তারক্তি কাণ্ড ঘটাল শ্বশুর

পল্লবী ঘোষ | ৩১ আগস্ট ২০২৫ ০৯ : ১৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের কথা বলতে মেয়ের পছন্দের ছেলেকে বাড়িতে ডেকেছিল পরিবার। নিমন্ত্রণ করে জানিয়েছিল, বিয়ের জন্য জরুরি কথাবার্তা সারা হবে মেয়ের বাড়িতে। সেই ডাকে ছুটে গিয়েছিলেন ২৬ বছরের তরুণ। কিন্তু বাড়িতে পা রাখা মাত্রই তাঁর উপরে শুরু হয় হামলা। বিয়ের কথা বলা তো দূর অস্ত, মেয়ের পরিবার তরুণকে বেধড়ক মারধর করতে শুরু করে। অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২২ জুলাই। মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে, পুনের কাছে পিমপ্রি ছিঞ্চয়াড় এলাকায় সাঙ্গভি এলাকায় ঘটনাটি ঘটে। মৃত তরুণের নাম, রামেশ্বর ঘেনঘাট। পুলিশ আধিকারিক জিতেন্দ্র কোলি জানিয়েছেন, তরুণকে পিটিয়ে খুনের ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় তরুণীর বাবাও রয়েছে। আরও দুজন অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সকলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। 

 

জানা গেছে, রামেশ্বরের এক আত্মীয়ের সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যে সম্পর্কে আপত্তি ছিল তরুণীর পরিবারের। এমনকী তাঁদের বিয়ের জন্যেও রাজি ছিলেন না কেউ। পরিবার সূত্রে জানা গেছে, অপরাধমূলক কর্মকাণ্ডের জেরে মামলা রুজু করা হয়েছিল রামেশ্বরের বিরুদ্ধে। এমনকী তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলাও ছিল। পকসো ধারাতেও মামলা ছিল তাঁর বিরুদ্ধে। পরিবারের আপত্তি সত্ত্বেও রামেশ্বর ও তরণী বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছিল। 

 

এরপরই রামেশ্বরকে ডেকে বিয়ের বিষয়ে আলোচনা করতে চেয়েছিল তরুণীর পরিবার। এদিকে নিজের পরিবারকে সঙ্গে নিয়েই তরুণীর বাড়িতে হাজির হয়েছিলেন রামেশ্বর। বিয়ের আলোচনা শুরুর কিছুক্ষণ পরেই দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। তখনই তরুণীর বাবা ও আরও কয়েকজন রামেশ্বরকে একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। বেধড়ক পিটিয়ে তরুণকে খুন করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর। 

 

আরও পড়ুন: সাগরে ফের নিম্নচাপ! প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা? সেপ্টেম্বরের শুরুতে তুমুল দুর্যোগ নিয়ে আবহাওয়ার বড় আপডেট

 

প্রসঙ্গত, গত বছর জুন মাসে বিয়ের ঝামেলা ঘিরে মেয়েকে নৃশংসভাবে খুন করেছিল বাবা। ভিন জাতের যুবকের সঙ্গে মেয়ের প্রেম। তা ঘিরেই পারিবারিক অশান্তি চরমে উঠেছিল। শেষমেশ মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে বাবা। ঘাতক বাবাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। 

 

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল প্রেম নগর এলাকায়। তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে কানঝাওয়ালা এলাকার কাছে একটি মাঠ থেকে। হাসপাতালে তরুণীকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরুর পর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। তাতেই দেখা যায়, তরুণীকে ট্যাক্সি করে এনে মাঠে ফেলে রেখে চলে যায় কেউ। ট্যাক্সি চালককে আটক করে জেরা করে পুলিশ। ট্যাক্সি চালক জানান, তরুণীর বাবাই মৃতদেহ মাঠে ফেলে রেখে চলে যায়। 

 

এরপরই ঘাতক বাবাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় খুনের ঘটনাটি স্বীকার করে নেয়। জানায়, মেয়ে ভিন জাতের প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন। যাতে তার মত ছিল না। তার পছন্দের পাত্রের সঙ্গে বিয়েতে রাজি হচ্ছিলেন না মেয়ে। যা নিয়ে প্রায়ই অশান্তি হত। রাগের মাথায় মেয়েকে কাচ কাটার যন্ত্র দিয়ে খুন করে সে। এরপর দেহটি ট্যাক্সিতে নিয়ে মাঠে ছুড়ে ফেলে চলে যায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া