শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ৩০ আগস্ট ২০২৫ ২০ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা অরেঞ্জ লাইনের মেট্রো রুটে আবারও সঙ্কট। এবার চিংড়িঘাটা আন্ডারপাস নিয়ে তৈরি হল নতুন সমস্যা। কলকাতা মেট্রোর তরফে জানানো হল, চিংড়িঘাটা আন্ডারপাস তৈরি না হলে একটি স্টেশনে না থেমেই চলবে অরেঞ্জ লাইনের মেট্রো। যার জন্য আবারও দ্রুত চিংড়িঘাটা আন্ডারপাস তৈরিতে জোর দেওয়া হল।
কোন মেট্রো স্টেশনে থামবে না অরেঞ্জ লাইনের মেট্রো। চিংড়িঘাটা আন্ডারপাস নির্মাণ সম্পূর্ণ না হলে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনে থামবে না অরেঞ্জ লাইনের মেট্রো। এদিকে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দাবি করেছে, গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন চালু হলে যাতায়াতের চাপ বাড়বে। গাড়ির চাপ বেড়ে যাবে আরও। যানজট বৃদ্ধি পাবে ওই এলাকায়। মেট্রোর তরফেই সেক্ষেত্রে চিংড়িঘাটা আন্ডারপাস করে দিতে হবে।
রাজ্য সরকারকে এ প্রসঙ্গে চিঠি দিয়েছে আরভিএনএল ও কলকাতা মেট্রো। তাদের তরফে জানানো হয়েছে, গৌরকিশোর মেট্রোর নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র ৩৬৬ মিটার অংশের গার্ডারের কাজ বাকি রয়েছে। কিন্তু গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন সম্পূর্ণ তৈরি হয়ে গেলেও ওই স্টেশনে মেট্রো চালু করবে না। চিংড়িঘাটা আন্ডার পাস তৈরি হয়ে গেলেই গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনে থামবে মেট্রো। আন্ডারপাসও তারা তৈরি করে দেবে বলে দাবি করেছে। ততদিন গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
আরও পড়ুন: ঠিক যেন 'জব উই মেট', প্রেমিকের জন্য পালিয়ে গিয়েছিলেন তরুণী, ফিরলেন অন্য যুবকের গলায় মালা পরিয়ে!
কলকাতা মেট্রোর তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, সপ্তাহে শনিবার ও রবিবার ওই অংশে যান চলাচল বন্ধ রাখতে হবে। চিংড়িঘাটায় ৩৬৬ মিটার অংশের কাজ বাকি রয়েছে। ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখলে বাকি অংশের কাজ শেষ হবে। তাহলেই চিংড়িঘাটা জুড়ে যাবে কবি সুভাষের সঙ্গে। একবার আন্ডারপাস হয়ে গেলে চিংড়িঘাটার ভিড় নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে।
প্রসঙ্গত, কলকাতা মেট্রোর অরেঞ্জ রুটে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা বর্তমানে চালু রয়েছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলার কথাও রয়েছে অরেঞ্জ লাইনে। এদিকে বেলেঘাটা থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলাচলের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। মাঝে শুধুমাত্র গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন নিয়ে সমস্যা শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার অর্থাৎ ২২ আগস্ট যশোর রোড মেট্রো স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা মেট্রোর বিস্তারের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। একসঙ্গে তিনটি নতুন করিডরের উদ্বোধনের ফলে মেট্রোর দৈর্ঘ্য এক লাফে বেড়ে গিয়েছে ১৪ কিলোমিটার। এর মধ্যে গ্রিন লাইন চালু হয়ে যায় ২২ আগস্ট থেকে। আর ইয়েলো ও অরেঞ্জ লাইনে যাত্রী পরিবহন শুরু হয় গত ২৫ আগস্ট থেকে।
অবশ্য এটাও ঘটনা, মেট্রোয় কিন্তু মাঝে মাঝেই পরিষেবা বিঘ্নিত হতে দেখা যাচ্ছে। কখনও টানেলে জল দাঁড়িয়ে যাচ্ছে তো কখনও যান্ত্রিক ত্রুটি। এমনকী নির্ধারিত সময়ের অনেক পড়ে পড়ে মিলছে পরিষেবা। যা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। গত বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ যাত্রীরা অভিযোগ করতে থাকেন, প্রায় আধ ঘণ্টা ধরে কোনও পরিষেবাই মেলেনি না টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। মেট্রো স্টেশনে প্রবল ভিড়। যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। টানা কয়েকদিন কলকাতা মেট্রোয় দুর্ভোগ বেশ চোখে পড়ার মতো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?