মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ৩০ আগস্ট ২০২৫ ১৯ : ৪৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র ৩৯ বছর বছর। শহরের নামী কার্ডিয়াক সার্জন। হাসপাতালে রাউন্ড দিচ্ছিলেন। রোগী দেখতে দেখতেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কয়েক মিনিটের মধ্যেই হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে চরম পরিণতি হল ৩৯ বছরের কার্ডিয়াক সার্জনের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মৃত চিকিৎসকের নাম, ডা. গ্রেডলিন রায়। বুধবার ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের সবিতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটনাটি ঘটেছে। বুধবার হাসপাতালে রাউন্ড দেওয়ার সময় বুকে ব্যথা হয় তাঁর। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। জানা গেছে, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে কমবয়সি চিকিৎসকের।
হায়দরাবাদের এক নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার জানিয়েছেন, ড. গ্রেডলিন রায়ের সহকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। সিপিআর, টেন্টিং সহ জরুরি অ্যাঞ্জিওপ্লাস্টি, ইন্ট্রা-এওর্টিক বেলুন পাম্প, এমনকী ইসিএমও দেওয়া হয়েছিল ডা. রায়কে। চিকিৎসকের লেফট মেন আর্টারিতে ১০০ শতাংশ ব্লকেজ ছিল। আপ্রাণ চেষ্টা করেও তাই মৃত্যুর হাত থেকে চিকিৎসককে ফিরিয়ে আনা যায়নি।
চিকিৎসক ডা. সুধীর কুমার আরও জানিয়েছেন, 'এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ইদানিং ৩০-৪০ বছরের তরুণ চিকিৎসকদের মধ্যে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। এই ধরনের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে কাজ করা। চিকিৎসকরা প্রতিদিন ১২-১৮ ঘণ্টা কাজ করেন। অনেক সময় একটানা ২৪ ঘণ্টা বা তারও বেশি। এর জেরে প্রবল মানসিক চাপ পড়ে। অনিয়মিত জীবনযাপন, সঠিক সময়ে খাবার না খাওয়া, ঘুম কম হওয়া, শরীরচর্চার অভাব, কার্ডিয়াক অ্যারেস্টের জন্য দায়ী।'
আরও পড়ুন: ঠিক যেন 'জব উই মেট', প্রেমিকের জন্য পালিয়ে গিয়েছিলেন তরুণী, ফিরলেন অন্য যুবকের গলায় মালা পরিয়ে!
অতিমারির সময় থেকেই কমবয়সিদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গত জুলাই মাসে ন'বছরের ছাত্রী প্রাচী কুমায়াত কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। রাজস্থানের সিকার জেলার দন্ত শহরের একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে। স্কুলে টিফিন পিরিয়ডের ঘণ্টা বাজতেই সহপাঠীদের সঙ্গে বেঞ্চে বসেই খাওয়াদাওয়া শুরুর প্রস্তুতি নিচ্ছিল। ব্যাগ থেকে টিফিন বাক্স বের করে বেঞ্চে রাখার সঙ্গে সঙ্গেই ঘটে বিপত্তি। টিফিন বাক্স খোলার পরেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে বেঞ্চের ওপর।
সহপাঠীরা জানিয়েছে, প্রাচীকে কখনও অসুখে ভুগতে দেখেনি তারা। সেদিন কোনও শারীরিক অসুস্থতাও ছিল না তার। স্কুলে এসে রোজের মতো স্বাভাবিক ছিল। খেলাধুলা করেছে। একের পর এক পিরিয়ডে পড়াশোনা করেছে। জ্ঞান হারানোর আগে শারীরিক অসুস্থতার কোনও লক্ষণ তার শরীরে দেখা যায়নি।
জানা গেছে, সহপাঠীদের থেকে প্রাচীর জ্ঞান হারানোর খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন শিক্ষকরা। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার রক্তচাপ দ্রুত কমে যাচ্ছে। পালস পাওয়া যাচ্ছে না। শ্বাস বন্ধ হয়ে গেছে তার। এই সবগুলোই আসলে কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ।
এদিকে চিকিৎসকদের এমন দাবি মানতে নারাজ ছিলেন প্রাচীর বাবা-মা। সেই হাসপাতাল থেকে প্রাচীকে নিয়ে সিকারের আরও বড় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও চিকিৎসকরা হাল ছেড়ে দেন। কিছুক্ষণ পরেই প্রাচীকে মৃত বলে ঘোষণা করা হয়। কার্ডিয়াক অ্যারেস্টেই প্রাচীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
প্রাচীর বাবা ও মা জানিয়েছেন, ঘটনার তিনদিন আগে থেকেই সামান্য জ্বরে ভুগছিল সে। আর্দশ বিদ্যা মন্দির স্কুলের প্রিন্সিপাল নন্দ কিশোর তিওয়ারি জানিয়েছেন, গত সপ্তাহের শেষ থেকে চলতি সপ্তাহের শুরু পর্যন্ত তিনদিন স্কুলে অনুপস্থিত ছিল প্রাচী। সুস্থ হয়ে মঙ্গলবার স্কুলে এসেছিল। স্কুলে প্রার্থনার সময়েও তাকে চনমনে দেখাচ্ছিল। কোনও অসুস্থতার লক্ষণ শিক্ষক এবং সহপাঠীরা বুঝতে পারেনি। টিফিন খাওয়ার সময়েই হঠাৎ জ্ঞান হারিয়ে সে বেঞ্চে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ তার শারীরিক অবস্থা অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয় তার।
এদিকে স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, 'অচৈতন্য অবস্থায় ন'বছরের ছাত্রীটিকে তার স্কুলের শিক্ষকরা হাসপাতালে নিয়ে এসেছিল। সে সময় তার রক্তচাপ একেবারে কমে গিয়েছিল। আমরা সিপিআর দিয়েছিলাম। অক্সিজেন, জরুরি ভিত্তিতে ওষুধ, ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছিল। অবশেষে অ্যাম্বুল্যান্স ডেকে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।'
চিকিৎসকরা এও জানিয়েছেন, দেড় ঘণ্টা ধরে প্রাচীর চিকিৎসা চলেছে। কিন্তু শেষরক্ষা হয়নি। তার দেহ ময়নাতদন্ত না করেই নিয়ে যায় পরিবার। তারাও শোকে ভেঙে পড়েছে। তবে হার্ট অ্যাটাকে প্রাচীর মৃত্যু হয়নি বলেই মত চিকিৎসকদের। কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ দেখা গিয়েছিল। হয়তো আগে থেকেই হার্টের অসুখে ছিল। পরিবারের কেউ লক্ষ করেনি। তাই বিষয়টি নিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়নি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?