বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বৃষ্টিতে শুধু মাথা বাঁচানো নয়, ছাতার ফ্যাশনে এখন পরিবেশ রক্ষা থেকে প্রযুক্তির রমরমা! রইল ট্রেন্ডিং ছাতার সাতসতেরো

Parama Dasgupta | ৩০ আগস্ট ২০২৫ ১৯ : ০৫Soma Majumder

ভরা বর্ষায় কলকাতা হাবুডুবু। আকাশের মুখ ভার হয়েই আছে। সঙ্গী কখনও ঝিরঝির, কখনও ঝমঝম বৃষ্টি। বাড়িতে বসে তাকে উপভোগ করতে কার না ভাল লাগে! কিন্তু বেরোতে হলে? ছাতা-রেনকোটই যে বিপদভঞ্জন!

প্রয়োজনেই শুরু হয়েছিল ব্যবহার। ক্রমে সেই বিপদের বন্ধু হয়ে উঠেছে বর্ষার সাজের অঙ্গ। আর সেই সঙ্গেই তাতে এসেছে নানা ভাবনা, এসেছে হরেক প্রযুক্তির কারিকুরিও। ছাতার ফ্যাশনকে তাই ছাতার মাথা বলে উড়িয়ে দেওয়া মোটেই কাজের কথা নয়! বরং জেনে নিন ট্রেন্ডিং ছাতার সাতসতেরো। 


লক্ষ্য পরিবেশ রক্ষা


দূষণের হাত থেকে রেহাই খুঁজে প্রকৃতি-পরিবেশকে বাঁচিয়ে রাখতে এখন সাসটেনেবিলিটির ছোঁয়া লেগেছে ফ্যাশনেও। ছাতাই বা বাদ যাবে কেন! তাই ওশন প্লাস্টিক থেকে তৈরি রিসাইকলেড পলিয়েস্টার কাপড়ে তৈরি হচ্ছে ছাতা। কিংবা ছাতার ক্যানোপি তৈরিতে ব্যবহার হচ্ছে বায়োডিগ্রেডেবল উপকরণ। যাতে বাতিল ছাতার অংশ সহজে মিশে যেতে পারে পরিবেশেই। প্লাস্টিক বা সিন্থেটিকে নয়, ছাতার হ্যান্ডেল তৈরি হচ্ছে বাঁশ বা কাঠে। ছাতা রং করতেও ব্যবহার হচ্ছে ওয়াটার-বেসড, নন টক্সিক রং, যাতে রাসায়নিকের ব্যবহার যথাসম্ভব কম করা যায়। 


ছাতাও এখন স্মার্ট


আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে ছাতাতেও। এলইডি লাইট লাগানো ছাতায় বর্ষার রাতে চলাফেরা সহজ হয়েছে অনেকটা। হ্যান্ডেলে থাকা সোলার চার্জিং পয়েন্ট রোদমাখা দিনগুলোয় জমিয়ে রাখছে বাড়তি চার্জ। বর্ষায় বাইরে বেরোনোর প্ল্যান করছেন? ব্লু-টুথ প্রযুক্তিতে বিভিন্ন ওয়েদার অ্যাপের সঙ্গে সংযোগ তৈরি করে ছাতাই এখন জানিয়ে দিতে পারছে কবে, কখন বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকি, ছাতা হারাতে যাঁরা সিদ্ধহস্ত, লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি সংবলিত ছাতাই এখন তাদের জানিয়ে দিচ্ছে কোথায় সে একা পড়ে রয়েছে! 


সহজে ব্যবহারের বন্দোবস্ত


আগের মতো ছাতা মানেই ব্যাগ ভারী বা ওজন বয়ে চলা নয়, ছাতা এখন আকারে অনেক ছোট, অনেকটা হাল্কাও বটে। ফলে ব্যাগে রাখা বা হাতে ঝোলানো, দুটোই সহজ হয়ে গিয়েছে বেশ। ভাঁজ করে, গুটিয়ে রেখে এক্কেবারে ছোট্টটি। এদিকে বোতামে চাপ দিলেই প্রমাণ সাইজে খুলে গিয়ে তুমুল বৃষ্টিতেও আপনাকে রাখবে শুকনো। ছাতার ক্যানোপিও এখন আগের চেয়ে অনেক বেশি উইন্ড রেসিস্ট্যান্ট। ফলে ঝড়-বৃষ্টিতে বাড়তি সুরক্ষা দিতে সক্ষম। 


মনের রঙে ছাতা


একঘেয়ে কালো বা যেমন-তেমন প্রিন্ট নয়, ছাতাও কিন্তু এখন মনের কথা বলে! রীতিমতো কালার সাইকোলজি মেনে ছাতা সেজে ওঠে নানা রঙে। ফলে ঠিকমতো ছাতার রং বাছাই আপনার মনের রঙের খবরও জানিয়ে দেবে সকলকে। কী ভাবে জানেন? লাল: আত্মবিশ্বাসে ভরপুর, ধূসর-বিষন্ন আবহাওয়ায় নজর টানতে ওস্তাদ
নীল: গাঢ় নীলে আভিজাত্যের ছোঁয়া, হাল্কা নীলে শান্তির পরশ। চনমনে, আধুনিক দেখাতে কোবাল্ট কিংবা ইলেক্ট্রিক ব্লু
সবুজ: সবুজের নানা শেডে পরিবেশ রক্ষার বার্তা
হলুদ: কালচে হয়ে থাকা দিনগুলোয় একমুঠো উজ্জ্বলতা, সঙ্গে সহজে চোখে পড়ার সুরক্ষাও
কালো: চিরাচরিত আভিজাত্যে নজর কাড়া  


ছাতায় সাজের বাহার


ছাতা যখন ফ্যাশনের অঙ্গ, তাতে সাজ-দুনিয়ার হরেক এক্সপেরিমেন্টও যে জায়গা করে নেবে, তাতে আর সন্দেহ কী! ছাতার ডিজাইনে তাই জায়গা করে নিচ্ছে বোল্ড টাইপোগ্রাফি। নানা ধরনের কোট আপনার বার্তা হয়ে সাজিয়ে তুলছে ছাতাকে। কোনও কোনও ক্ষেত্রে আবার ছাতা ভিজলে তবেই ফুটে উঠছে লেখা। ছাতা হয়ে উঠছে ক্যানভাসও। তাতে মনের সুখে আঁকা ছবি বা ডিজাইনে ধরা থাকছে শিল্পসৃষ্টি। অনেক ক্ষেত্রে ছাতার ক্যানোপির বাইরেটায় যখন নানা রকম প্রিন্ট বা ডিজাইনে, ভিতর দিকটা রাঙিয়ে তোলা হচ্ছে আকাশের মতো করে, যাতে মনে হয় ঝলমলে আকাশের নীচেই আপনি দাঁড়িয়ে। ফ্যাশন ট্রেন্ড মেনে ক্যানোপিতে যেমন জায়গা করে নিচ্ছে নানা রকম প্রিন্ট, তেমনই থাকছে হরেক রকম এমবসড এলিমেন্ট, মেটালিক অ্যাক্সেন্ট, বা ম্যাট-গ্লস ফিনিশও। 
তা হলে বুঝছেন তো? এখন স্রেফ চেনা ছাতায় আটকে নেই বর্ষার সবচেয়ে দরকারি জিনিসটা!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া