বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ৩০ আগস্ট ২০২৫ ১৮ : ৪৪Soma Majumder
আজকাল অনেকেই হঠাৎ তীব্র মানসিক অস্থিরতার শিকার হন। আধুনিক জীবনের চাপ, কর্মব্যস্ততা আর অনিশ্চয়তার ভিড়ে কমবয়সিদের মধ্যেও এই সমস্যা দেখা যাচ্ছে। যা সাধারণত উদ্বেগ আর প্যানিক অ্যাটাক হিসেবে বিবেচিত হয়। কিন্তু অনেকেই এই দুইয়ের পার্থক্য শনাক্ত করতে পারেন না। ফলে আচমকা কারওর প্যানিক অ্যাটাক হলে বুঝতে দেরি হয়ে যায়। এমনকী প্যানিক অ্যাটাকের ফলে প্রাণ সংশয়েরও ঝুঁকি থাকে।
উদ্বেগ কী
উদ্বেগ হল দীর্ঘস্থায়ী চিন্তা, ভয় বা অস্থিরতা। এটি হঠাৎ না এসে ধীরে ধীরে বাড়ে। আক্রান্ত ব্যক্তি অস্বাভাবিকভাবে চঞ্চল হতে পারেন। ভিড় এড়িয়ে চলতে চান। এক্ষেত্রে রোগী একই কথা বারবার বলতে পারেন বা অতিরিক্ত ব্যস্ত মনে হতে পারেন। অনেকটা মানসিক চাপের মতো, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও দীর্ঘস্থায়ী হলে কষ্টকর হয়ে ওঠে।
আরও পড়ুনঃ মুড়ি-মুড়কির মতো পেনকিলার খান? ঝাঁঝরা হয়ে যাচ্ছে না তো শরীর! এই ভয়ঙ্কর পরিমাণ জানলে শিউরে উঠবেন
প্যানিক অ্যাটাক কেমন হয়
প্যানিক অ্যাটাক হল হঠাৎ বজ্রপাতের মতো তীব্র মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া। এটি সাধারণত ১০–১৫ মিনিটের মধ্যে চরমে ওঠে এবং এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। প্যানিক অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি ভীষণ ভয় পেয়ে যেতে পারেন এবং তিনি হয়তো মারা যাচ্ছেন বলেও ভয় পেতে পারেন। এর উপসর্গগুলো অনেক সময় হার্ট অ্যাটাকের মতো মনে হতে পারে। যেমন—
• শ্বাসকষ্ট বা দম বন্ধ লাগা
• ঘাম হওয়া
• হাত কাঁপা
• হৃদস্পন্দন দ্রুত বেড়ে যাওয়া
• মাথা ঘোরা বা ভারী লাগা
• বুকে চাপ বা অস্বস্তি

জনসমক্ষে কারও প্যানিক অ্যাটাক হলে কী করবেন
১. শান্ত থাকুনঃ আক্রান্তকে জোরে বা আতঙ্কিত কণ্ঠে কিছু বলবেন না। মৃদু ও ধীর স্বরে আশ্বস্ত করুন।
২. শান্ত পরিবেশে নিয়ে যান – যত দ্রুত সম্ভব ভিড় বা শব্দ থেকে দূরে আক্রান্তকে কোনও শান্ত জায়গায় বসতে দিন।
৩. শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করুনঃ রোগীকে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে বলুন। প্রয়োজনে তার সঙ্গে গুনতে গুনতে শ্বাস নেওয়া-ছাড়া অনুশীলন করুন।
৪. শরীরিক সংযোগে সচেতন থাকুনঃ সবসময় স্পর্শ করা প্রয়োজন নেই, বরং আগে জিজ্ঞেস করুন তিনি হাত ধরা বা কাঁধে স্পর্শ চান কিনা।
৫. সাহায্য চাইতে বলুনঃ যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা বারবার ঘটে, চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উদ্বেগ বা প্যানিক অ্যাটাক একেবারে অবহেলা করার মতো নয়। নিয়মিত ধ্যান, যোগব্যায়াম, পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যকর জীবনযাপন এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। তবে যদি সমস্যা ঘন ঘন হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?