বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | খুশকির শ্যাম্পুতেই কমতে পারে মুখের ব্রণ? কোন ক্ষেত্রে এমন হতে পারে? জানলে মিলতে পারে রেহাই

নিজস্ব সংবাদদাতা | ৩০ আগস্ট ২০২৫ ১৮ : ৩৩Sanchari Kar

অ্যানেস্থেসিয়োলজি এবং ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ ড. কুনাল সুদ ২৮ আগস্ট ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, কিছু অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুতে থাকা উপাদান যেমন কেটোকোনাজল বা সেলেনিয়াম সালফাইড কখনও কখনও বিকল্পভাবে ব্যবহার করা হয় মুখ ধোয়ার জন্য। বিশেষত, যাঁরা তথাকথিত ফাঙ্গাল অ্যাকনে-তে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে এই শ্যাম্পুগুলি কার্যকর হতে পারে বলেই তিনি উল্লেখ করেছেন।

ড. সুদের মতে, এই বিশেষ ধরনের ব্রণ আসলে ব্যাকটেরিয়ার কারণে নয়, বরং ইস্ট সংক্রমণের কারণে হয়। তাই সাধারণ ব্রণ নিরাময়ের প্রচলিত চিকিৎসা এতে কাজ করে না। তাঁর ব্যাখ্যায়, অল্প সময়ের জন্য ত্বকে ব্যবহার করলে এই অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুগুলি ইস্টের অতিবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

কনটেন্ট ক্রিয়েটর ডার্সি সম্প্রতি একটি ভিডিওতে দেখিয়েছিলেন, কীভাবে তিনি খুশকির শ্যাম্পু মুখ ধোওয়ার কাজে ব্যবহার করেন। এই পোস্টের জবাবেই মন্তব্য করেন চিকিৎসক ড. কুনাল সুদ।

নিজের ভিডিও বার্তায় ড. সুদ ব্যাখ্যা করেন, “কিছু অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু কখনও কখনও বিকল্পভাবে মুখ পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, বিশেষত ফাঙ্গাল অ্যাকনে নিয়ন্ত্রণে।”

তিনি আরও জানান, সাধারণ ব্রণের মতো নয়, এই সমস্যাটি আসলে ইস্ট সংক্রমণের কারণে হয়। ব্যাকটেরিয়ার কারণে নয়। তাই প্রচলিত ব্রণ চিকিৎসায় এর খুব একটা সাড়া মেলে না। খুশকির শ্যাম্পুতে সাধারণত যে উপাদানগুলি থাকেযেমন কেটোকোনাজল এবং সেলেনিয়াম সালফাইড, তাদের রয়েছে অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ। অল্প সময়ের জন্য ত্বকে ব্যবহার করলে এগুলি ইস্টের অতিবৃদ্ধি কমাতে সহায়ক হতে পারে। সাধারণত সপ্তাহে কয়েকবার, অল্প সময়ের জন্য ত্বকে লাগিয়ে রেখে পরে ধুয়ে ফেলার মাধ্যমেই এই পদ্ধতি অনুসরণ করা হয়।

তবে এই পরামর্শ দেওয়ার পাশাপাশি সতর্ক করে দেন চিকিৎসক। তাঁর মতে, এই পদ্ধতি কোনওভাবেই মূল ব্রণ চিকিৎসা নয়, বরং কেবল একটি সহায়ক উপায়, যা সাবধানে ব্যবহার করা উচিত। কারণ বেশিরভাগ ব্রণই ব্যাকটেরিয়াজনিত, আর শ্যাম্পুর উপাদান মুখের ত্বকে জ্বালা বা ক্ষতির কারণ হতে পারে। তিনি পরামর্শ দেন, যদি ত্বকের সমস্যা চলতেই থাকে, তবে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে সমস্যার মূল কারণ নির্ধারণ করা জরুরি।

ড. কুনাল সুদ তাঁর বার্তায় বলেন, “আসলে বেশিরভাগ ব্রণই ব্যাকটেরিয়াজনিত, তাই এই পদ্ধতি সবার ক্ষেত্রে কার্যকর নয়। খুশকির শ্যাম্পুতে এমন কিছু ডিটারজেন্ট থাকে, যা মুখের ত্বকের জন্য তৈরি নয়, ফলে অনেকের ত্বকে জ্বালা বা অস্বস্তি হতে পারে। তাই এটিকে কোনওভাবেই প্রাথমিক চিকিৎসা হিসাবে ধরা উচিত নয়, বরং সতর্কতার সঙ্গে ব্যবহার করা দরকার। সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, যাতে আসল কারণ ধরা যায়।”

নিজের ক্যাপশনে তিনি আরও লিখেছেন, “আপনার খুশকির শ্যাম্পুই কি মুখ ধোয়ার কাজে লাগতে পারে? কিছু অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুতে কেটোকোনাজল  বা জিঙ্ক পাইরিথিয়ন থাকে, যা ফাঙ্গাল অ্যাকনে কমাতে সাহায্য করতে পারে। তবে কেবল তখনই, যদি সমস্যাটি ইস্টের কারণে হয়ে থাকে। যেহেতু বেশিরভাগ ব্রণ ব্যাকটেরিয়াজনিত, তাই এই কৌশল সবার জন্য প্রযোজ্য নয়।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া