মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | মহাজোট জিতলে তিনিই মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধীর সামনেই একতরফা ঘোষণা তেজস্বীর!

রজিত দাস | ৩০ আগস্ট ২০২৫ ১৮ : ২০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাহুল গান্ধীর নেতৃত্বে 'ভোটার অধিকার যাত্রা' শেষে নাটকীয় মোড়। মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ তিনিই, রাহুলের উপস্থিতিতে রবিবার এই ঘোষণা করে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। 

বিহারে বিধানসবা ভোট চলতি বছরের শেষ। কংগ্রেসের সঙ্গে সেখানে আরজেডি গাঁঠছড়া বেঁধেছে। কিন্তু মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? এতদিন এই নিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্ব। এ দিন অবশ্য তাঁর সামনেই একতরফাভাবেই তেজস্বী নিজেকে মহোজেটের মুখ হিসাবে তুলে ধরলেন।

আরায় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করেন। তাঁকে "নকল মুখ্যমন্ত্রী" বলে অভিহিত করেন। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, নীতিশ কেবল তাঁর নীতিগুলি অনুকরণ করছেন এবং ঘোষণা করছেন। জনতার উচ্চস্বরে হর্ষধ্বনিতে আরজেডি নেতা বলেন,  "তেজস্বী এগিয়ে যাচ্ছেন। সরকার পিছনে পিছনে যাচ্ছে।"

এরপর তেজস্বী জনতাকে জিজ্ঞাসা করেন যে, তারা কি "আসল মুখ্যমন্ত্রী" চান নাকি "নকল মুখ্যমন্ত্রী" চান। তখন রাহুল গান্ধী তেজস্বীর দিকে তাকিয়ে, ঠিক সেই সময়টিকেই বেছে নেন তেজস্বী। তিনি নিজেকে জোটের "আসল মুখ্যমন্ত্রী" প্রার্থী হিসেবে ঘোষণা করে দেন।

জোটের নেতৃত্বের প্রশ্নে নিজের অবদানের কথা তুলে ধরে তেজস্বী ইঙ্গিতে বুঝিয়ে দেন, কংগ্রেস একটি জাতীয় দল হলেও, বিহারে আরজেডি-ই বড় ভাই।

কংগ্রেস কেন তেজস্বীকে সমর্থনে দ্বিধাগ্রস্ত?
মুখ্যমন্ত্রী মুখের ক্ষেত্রে রাহুল এবং কংগ্রেসের নীরবতা রহস্যজনক। ভোটার অধিকার যাত্রার সময় জনসমক্ষে রাহুল এবং তেজস্বীর মধ্যে বন্ধুত্ব থাকা সত্ত্বেও এই পরিস্থিতি হয়েছে। 

সূত্রগুলি পূর্বে ইন্ডিয়া টুডেকে জানিয়েছিল যে, তেজস্বীকে সমর্থন করতে কংগ্রেসের দ্বিধা সম্ভবত আসন ভাগাভাগি আলোচনার সঙ্গে সম্পর্কিত ছিল। আসন ভাগাভাগিতে আরজেডি-র থেকে কাঙ্ক্ষিত সংখ্যক আসন না পাওয়ার বিষয়ে কংগ্রেস সতর্ক।

বিহারে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে রাহুলের প্রতিক্রিয়া?
২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে, কংগ্রেস ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু মাত্র ১৯টি জিতেছিল। খারাপ ফলাফলের ফলে মহাজোটের সামগ্রিক সংখ্যায় প্রভাব পড়ে, যদিও আরজেডি ৭৫টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল।

সূত্রের খবর, এবারও কংগ্রেস একই সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

আরও পড়ুন- অসমে দমননীতির নতুন অধ্যায়: সাংবাদিক থেকে সংখ্যালঘু, সবাই নিশানায়...

আরও পড়ুন- একটা ইটের দাম ৫০ টাকা! স্বাভাবিকের ১০ গুণ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পঞ্চায়েতে বিরাট দুর্নীতি...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া