মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ৩০ আগস্ট ২০২৫ ১৮ : ১৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পরিচালক ইমতিয়াজ আলির 'জব উই মেট' সিনেমাটি মনে আছে! প্রেমিককে বিয়ে করার জন্য পালিয়ে গিয়েছিল গীত। ট্রেনে আলাপ হয় আদিত্যর সঙ্গে। ক্রমেই আদিত্যর সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ে তার। প্রেমিক বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায়, গীত শেষমেশ আদিত্যকেই বিয়ে করে। সিনেমার সেই কাহিনি এবার বাস্তবে ঘটল। তাও আবার যে স্টেশনে সিনেমার শুটিং হয়েছিল, সেখানেই শুরু হল আরও এক প্রেমের কাহিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২২ বছর বয়সি তরুণীর নাম শ্রদ্ধা তিওয়ারি। তিনি বিবিএ ছাত্রী ছিলেন। গত ২৩ আগস্ট প্রেমিককে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। সাতদিন পর নিজেই ফিরলেন বাড়িতে। তাও আবার সিঁদুর পরে। তবে প্রেমিকের স্ত্রী হিসেবে নয়। অন্য একজনের বউ হয়ে বাড়িতে পা রাখলেন শ্রদ্ধা।
পুলিশি জেরায় ২২ বছরের শ্রদ্ধা জানিয়েছেন, স্বার্থক নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। মূল পরিকল্পনা ছিল, স্বার্থকের সঙ্গে পালিয়ে যাবেন। তাঁকেই বিয়ে করবেন। পরিকল্পনা মতো বাড়ি থেকে পালিয়ে যান শ্রদ্ধা। ব্যাগপত্র নিয়ে রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও স্বার্থক স্টেশনে আসেননি। উল্টে শ্রদ্ধাকে ফোন করে স্বার্থক জানান, পরিবারের অমতে এই বিয়ে তিনি পালিয়ে গিয়ে করতে পারবেন না।
মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা। কষ্টে, অভিমানে হঠাৎ একটি ট্রেনে উঠে পড়ে। সেই ট্রেন থেকে রতলাম স্টেশনে গিয়ে নামেন। এই স্টেশনেই ইমতিয়াজ আলির 'জব উই মেট' সিনেমার শুটিং হয়েছিল। শ্রদ্ধা জানিয়েছেন, রতলাম স্টেশনে বসে থাকাকালীন এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। যুবকের নাম, কর্ণদ্বীপ। ইন্দোরের এক কলেজের ইলেকট্রিশিয়ান ছিলেন তিনি।
শ্রদ্ধার সঙ্গে কর্ণদ্বীপ প্রথমে আলাপ করেন। তাঁর ঘটনা শোনার পর বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কর্ণদ্বীপ। এমনকী বাড়িতে সবটা জানিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু শ্রদ্ধা জানান, 'আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি বিয়ে করার জন্য। অবিবাহিত অবস্থায় বাড়ি ফিরলে আমি আর বাঁচব না।' এই কথোপকথনের শেষে শ্রদ্ধাকে বিয়ের প্রস্তাব দেন কর্ণদ্বীপ। সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবে রাজি হন শ্রদ্ধা।
তরুণী জানিয়েছেন, এরপর তাঁরা দুজনে মিলে মাহেশ্বর-মান্ডলেশ্বরে পৌঁছে গিয়েছিলেন। সেখানে পৌঁছে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পর সেখান থেকে মান্দসৌরে পৌঁছে যান। এরপর সেখানে এক জনপ্রিয় মন্দিরে পুজো দিয়ে ইন্দোর থানায় পৌঁছে যান শ্রদ্ধা। থানায় পৌঁছে পুলিশকে শ্রদ্ধা জানান, তিনি বিয়ে করেছেন। কিন্তু শ্রদ্ধার দাবি মানতে রাজি ছিল পুলিশ। বারবার বিয়ের সার্টিফিকেট চাইছিল তারা।
এদিকে শ্রদ্ধার বাবা জানিয়েছেন, 'ও আমাকে ফোন করে সবটা জানিয়েছে। কিন্তু আমি এই বিয়ে কোনও মতেই মেনে নেব না। ওকে ফিরে আসার জন্য টাকা পাঠিয়েছিলাম। কিন্তু ও কর্ণদ্বীপের সঙ্গেই থাকবে বলে জানিয়েছে।' এদিকে পুলিশ আধিকারিক জানিয়েছেন, শ্রদ্ধা তরুণী। যে কাউকে বিয়ে করার স্বাধীনতা তাঁর রয়েছে। কিন্তু পুলিশের সন্দেহ, কর্ণদ্বীপকে শ্রদ্ধা হয়তো আগে থেকেই চিনতেন। দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?