মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | একটা ইটের দাম ৫০ টাকা! স্বাভাবিকের ১০ গুণ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পঞ্চায়েতে বিরাট দুর্নীতি

রজিত দাস | ৩০ আগস্ট ২০২৫ ১৭ : ১১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর হিসাব। বিরাট দুর্নীতি। এবার বিতর্কের কেন্দ্রে অঙ্গনবাড়ির সীমানা তৈরির জন্য ইট কেনার টাকায় গড়মিল। ঘটনা মধ্যপ্রদেশের শাহদোল জেলার বুধার ব্লকের ভাটিয়া গ্রাম পঞ্চায়েতের। বিল অনুসারে, আড়াই হাজার ইটের দাম ১.২৫ লক্ষ টাকা! অর্থাৎ প্রতিটি ইটের খরচ ৫০ টাকা! যা স্বাভাবিকের থেকে প্রায় দশগুণ!

ইট কেনার বিলে জ্বলজ্বল করছে ভাটিয়া গ্রামের সরপঞ্চ এবং সচিবের স্বাক্ষরও। ইট কেনার বিলটি পেরিবাহারা গ্রামের চেতন প্রসাদ কুশওয়াহার নামে রয়েছে। 

অবাক মনে হলেও মধ্যপ্রদেশে এই ঘটনা মোটেই বিচ্ছিন্ন নয়। কয়েক সপ্তাহ আগে, কুদ্রি গ্রাম পঞ্চায়েতে দুই পৃষ্ঠার ফটোকপির জন্য ৪,০০০ টাকা অনুমোদনের বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়া, জুলাই মাসে ভাধওয়াহি গ্রামেও অদ্ভুত কাণ্ড হয়। বিল অনুসারে এক ঘন্টার 'জল গঙ্গা সম্বর্ধন' অভিযানের (প্রচার অভিযান) সময় ১৪ কেজি শুকনো ফল, ৩০ কেজি নিমকি এবং ৯ কেজি ফল খাওয়া হয়েছিল!

আরও পড়ুন- স্কুলে মুসলিম পড়ুয়াদের ভর্তি করা যাবে না! নয়া ফতোয়া গুজরাটে 

এমনকি যেসব দোকান এই বিল জারি করেছিল তারাও অপরিচিত। কাজু এবং বাদাম সরবরাহকারী হিসাবে তালিকাভুক্ত একটি মুদি দোকান এতই ছোট যে তার কোনও বিল বই-ই ছিল না। জিএসটি নম্বর তো দূরের কথা। ঘি এবং ফলের জন্য আরেকটি বিল এমন একটি দোকান থেকে করা হয়েছিল যে, সেখানে আসলে বালি, নুড়ি এবং ইট বিক্রি হয়।

শুকনো ফল কেলেঙ্কারি-র চর্চা যখন কমছে, তখনই মৌগঞ্জ জেলায় আরেকটি নয়া ঘটনা সামনে আসে। সেখানে ৪০ মিনিটের 'গঙ্গা সম্বর্ধন অভিযান'-এর জন্য ১০ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছিল। রহস্য হল যে, ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান 'প্রদীপ এন্টারপ্রাইজেস' নামে করা বিলগুলিতে মুদি জিনিস থেকে শুরু করে তাঁবু, মিষ্টি, এমনকি গদি ও বিছানার চাদর সবকিছুই অন্তর্ভুক্ত ছিল। 

শাহদোল জেলার কালেক্টর ড. কেদার সিং স্বীকার করেছেন যে, ইট কেনার ক্ষেত্রে একটা ভুল হয়েছে বলে মনে হচ্ছে। তিনি ক্লাস্টার স্তরের সরকারি কর্মীদের প্রতিদিন ১০-১২টি পঞ্চায়েত পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন। এতেই দেখা যায় যে, সরকারি জিনিস কেনার ক্ষেত্রে বিলে গড়মিল রয়েছে। এই বিলগুলিতে অবহেলার কারণে নাকি ইচ্ছাকৃত জালিয়াতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন- ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ, প্রতিশোধ নিতে মন্দিরে মন্দিরে প্রণামীর বাক্স লুট এইচআইভি আক্রান্তের...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া