বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ৩০ আগস্ট ২০২৫ ১৫ : ৪৬Soma Majumder
বয়স তাঁর ৫০ পেরিয়েছে। কিন্তু এখনও রূপের বাহার হোক কিংবা ফিটনেস, অল্পবয়সি অভিনেত্রীদের জোর টক্কর দিতে পারেন। বলিউডে যদি কেউ ফিটনেসের মানকে শিখরে পৌঁছে দিতে পারেন তিনি মালাইকা আরোরা। বয়সের কাঁটা বেশ খানিকটা এগিয়ে গেলেও আজও তিনি সমান ফিট, এনার্জিতে ভরপুর, স্টাইল আইকন। ঠিক কোন মন্ত্রে নিজের চেহারায় তারুণ্য ধরে রেখেছেন অভিনেত্রী? সম্প্রতি সেই গোপন রহস্য ফাঁস করেছেন মালাইকা আরোরা।
সোহা আলি খানের পডকাস্টে নিজের ফিটনেস এবং সুস্থতা নিয়ে খোলাখুলি কথা বলেন মালাইকা। তিনি জানান, সুস্থ শরীরের জন্য সঠিক ঘুম, পুষ্টিকর খাবার এবং মন-শরীরের সুসংযোগ সবচেয়ে জরুরি। নিয়মিত রুটিন, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক শান্তি শরীরকে সতেজ রাখে। তাঁর কথায় “আমি ৫০-এ পা দিচ্ছি, কিন্তু মনে হয় যেন আমার বয়স আরও কম। আমার কাছে বয়স শুধু সংখ্যা, এটা আমাকে থামাতে পারবে না।”
আরও পড়ুনঃ সামান্য পরিশ্রমেই অতিরিক্ত ঘাম হয়? গরম নয়, হতে পারে শরীরে এই ভিটামিনের ঘাটতির বিপদসংকেত
১. পুষ্টিই ফিটনেসের চাবিকাঠিঃ সুস্থতার জন্য খাদ্যভাসের উপর সবচেয়ে বেশি জোর দেন মালাইকা। সাধারণ বাড়িতে রান্না করা খাবার খান তিনি। অভিনেত্রীর বলেন, "ঘি আমার সুপারফুড। ঘুম, জল, শৃঙ্খলা, ধারাবাহিকতা-এই বিষয়গুলোর যত্ন নেওয়া আপনার জীবনে বিশাল পরিবর্তন আনে এবং আমি সত্যিই জীবনে এই নির্দিষ্ট নীতিগুলো মেনে চলি।" ওয়ার্কআউটের পরে মালাইকা টোস্ট, ডিম, ধোসা খান। কখনও কখনও কলা, খেজুর এবং বাদাম দিয়ে বাড়িতে তৈরি প্রোটিন শেকও খান তিনি।

২. ক্ষুধার্ত নয়, পরিমিত খাওয়াদাওয়াঃ ফিটনেসের জন্য ‘ব্যালেন্স’-কেই গুরুত্ব দেন মালাইকা। সবকিছু খেলেও পরিমাণ নিয়ন্ত্রণ করেন এবং কখনও ক্ষুধার্ত থাকেন না তিনি। যে কোনও জায়গায় ঘরের খাবার নিয়ে যান। সাধারণত ভরা পেটে ব্যায়াম করা এড়িয়ে চলেন মালাইকা। তবে একেবারে খালি পেটেও শরীরচর্চার করেন না। তিনি বলেন, “আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। ওয়ার্কআউট করি এবং তারপর পেট ভরে খাবার খাই।"
৩. ব্যায়ামই ফিট রাখেঃ যোগাসনের প্রতি মালাইকা আরোর ভালবাসা সকলেই জানেন। যোগার মধ্যে বেশিরভাগ দিন সকালে তিনি সূর্য নমস্কার করেন। তার সঙ্গে কখনও কখনও করেন হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং (এইচআইআইটি) মুভস, স্ট্রেংথ ট্রেনিং এবং পিলেটস। এই মিলিত চর্চা তাঁকে কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও দৃঢ় রাখে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?