বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | এবার পছন্দের স্বপ্ন দেখতে পাবেন সিনেমার মতো! স্বপ্নের রেকর্ডিং-এর অভিনব যন্ত্র আবিষ্কার বিজ্ঞানীদের

নিজস্ব সংবাদদাতা | ৩০ আগস্ট ২০২৫ ১৩ : ৪৬Soma Majumder

ঘুমের মধ্যে স্বপ্ন থাকে আবছা, ঘুম ভাঙলেই যেন মিলিয়ে যায় স্বপ্ন। দুঃস্বপ্ন মনে রাখতে না চাইলেও ভাল স্বপ্ন আমরা মনে করতে চাই। কিন্তু কোথাও যেন স্বপ্নের সব দৃশ্য অগোছালো হয়ে যায়। চেষ্টা করলেও বহু সুখের স্বপ্ন হারিয়ে যায় স্মৃতির ভিড়ে। কেমন হত যদি স্বপ্ন রেকর্ড করা যেত?  প্লে ব্যাক করে দেখা যেত স্বপ্নের দৃশ্যগুলো! শুনতে অদ্ভুত লাগলেও এই ‘স্বপ্ন’ই সত্যি হতে চলেছে। অসাধ্য সাধন করতে চলেছেন বিজ্ঞানীরা। 

নিরলস গবেষণা করে গবেষকরা তৈরি করেছেন একটি যুগান্তকারী যন্ত্র। যার মাধ্যমে স্বপ্নকে রেকর্ডিং করা সম্ভব। মনে না পড়লেও রেকর্ড হওয়া স্বপ্ন থেকে বুঝে নিতে পারবেন স্বপ্নে ঠিক কী দেখেছিলেন। মস্তিষ্কের অবচেতন অংশ স্বপ্নের দৃশ্য তৈরি করে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই যন্ত্রটি মস্তিষ্কের প্রতিচ্ছবি তুলতে সক্ষম। এককথায় “স্বপ্ন দেখার পর তা আবার প্লে করা”, আর সায়েন্স ফিকশনের কল্পনা নয়। সাম্প্রতিক গবেষণায় আবিষ্কৃত প্রযুক্তির মাধ্যমে মানুষের স্বপ্ন রেকর্ড করে পুনরায় চালানো যাবে। বিশেষ এক ধরনের হেডসেট এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই কাজ সম্ভব হবে।

আরও পড়ুনঃ দুঃস্বপ্নে রাত কাটে? অজান্তেই এগোচ্ছেন অকালমৃত্যুর পথে!নতুন গবেষণায় চাঞ্চল্যকর দাবি


কীভাবে কাজ করে প্রযুক্তিটি? বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্রযুক্তিতে ব্যবহৃত হয় ফাংশনাল এমআরআই (এফএমআরআই) মেশিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। যখন কেউ ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, তখন মস্তিষ্কে বিশেষ ভিজ্যুয়াল সংকেত তৈরি হয়। এই সংকেতগুলোকে মেশিন স্ক্যান করে ধরে ফেলে। পরে এআই অ্যালগরিদম সেগুলো বিশ্লেষণ করে স্বপ্নের সম্ভাব্য চিত্র বা দৃশ্য তৈরি করে। এর মাধ্যমে গবেষকরা বস্তু, মানুষ বা পরিবেশের মতো উপাদানগুলো ৬০ থেকে ৭০ শতাংশের সঠিক তথ্য নিয়ে শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

গবেষকরা বলছেন, এই প্রযুক্তি কেবল বিজ্ঞান কল্পকাহিনি নয়,বাস্তব জীবনে নানা ক্ষেত্রে বিপ্লব আনতে পারে। যেমন স্বপ্ন বিশ্লেষণ করে মানুষের মনের ভেতরে চাপ, ভয় বা আতঙ্ক চিহ্নিত করা সম্ভব হবে। ঘন ঘন দুঃস্বপ্ন, অনিদ্রা বা স্নায়ুবিক রোগ নির্ণয়ে সাহায্য করবে এই যন্ত্র। ভবিষ্যতে হয়তো শিল্পী, লেখক বা সিনেমা নির্মাতারা স্বপ্ন থেকে অনুপ্রেরণা নিয়ে সরাসরি কনটেন্ট তৈরি করতে পারবেন।


স্বপ্ন রেকর্ড ও প্লে করার এই হেডসেট এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে এটি যে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তিতে এক নতুন দরজা খুলে দেবে তা বলাই যায়। যদিও এটি বিজ্ঞানের এক বিশাল অগ্রগতি। তবে এনিয়ে গবেষণা অব্যাহত রয়েছে।

এখনও প্রযুক্তিটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। সম্পূর্ণ স্বপ্নকে সিনেমার মতো করে দেখা সম্ভব নয়। আবেগ, শব্দ বা জটিল কাহিনি এখনও বোঝা যাচ্ছে না। প্রযুক্তিটি মূলত স্বপ্নের মধ্যে দেখা কোনও বস্তুর আকার বা ভিজ্যুয়াল প্যাটার্ন শনাক্ত করতে সক্ষম। গবেষকরা মনে করছেন, একদিন হয়তো মানুষের স্বপ্ন পুরোপুরি ভিডিওর মতো করে দেখা যাবে। এই প্রযুক্তি উন্নত হলে স্বপ্নের প্রতিটি অনুভূতি, গল্প ও চরিত্র ধরা সম্ভব হবে, যা চিকিৎসা, বিনোদন এমনকী আইন-শৃঙ্খলাতেও ব্যবহার হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া