শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | যৌন জীবনে সুখ-দুঃখের চাবিকাঠি লুকিয়ে এই কটা ব্যায়ামেই! বিছানায় উঠবে ঝড়, বার্ন হবে ক্যালোরি 

SG | ৩০ আগস্ট ২০২৫ ১৩ : ৩০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  শরীর সুস্থ রাখতে আমরা অনেক ব্যায়াম করি, কিন্তু পেলভিক ফ্লোর কতটা সুস্থ আছে, তা নিয়ে সচেতনতা প্রায় নেই বললেই চলে। অথচ এই অংশের স্বাস্থ্যই নির্ধারণ করে যৌনজীবনে আনন্দ কতটা উপভোগ করা যাবে। শিকাগোর পেলভিক ফ্লোর বিশেষজ্ঞ জ্যানেল হাওয়েল জানিয়েছেন, পেলভিক ফ্লোর দুর্বল বা অতিরিক্ত টানটান হলে যৌন মিলনে ব্যথা হতে পারে এবং অর্গ্যাজমেও বাধা আসে। আমেরিকায় ১০ থেকে ২০ শতাংশ নারীর ক্ষেত্রে এ সমস্যা দেখা যায়।

কেগেল ব্যায়ামের গুরুত্ব

ড. হাওয়েল বলেন, কেগেল ব্যায়াম আসলে সেই প্রয়াসকে অনুকরণ করে, যা আমরা গ্যাস বা প্রস্রাব আটকাতে করি। নিয়মিত এভাবে সংকোচন ও শিথিলতার অনুশীলন করলে পেলভিক ফ্লোর মজবুত হয়। তবে শুধু চেপে ধরা নয়, প্রতিবার শিথিল হওয়াটাও সমান জরুরি।

আধুনিক জীবনের বিপদ: বেশি বসে থাকা

আমরা দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকি—এতে কোমর ও হিপের পেশি দুর্বল হয়ে যায়। ফলস্বরূপ কোমরব্যথা, পেলভিক ব্যথা এবং যৌন মিলনের সময় অস্বস্তি বাড়ে। “অনেকেই বলেন তারা একটাই ভঙ্গি করতে পারেন, কারণ শরীর শক্ত বা অন্য ভঙ্গিতে ব্যথা হয়,” জানিয়েছেন ড. হাওয়েল।

ফিটনেস ব্যায়াম ও যৌন সহনশীলতা

কেটলবেল সুইং: নিয়মিত করলে কোমর ও হিপ নমনীয় হয়, যৌনতার সময় ছন্দময় নড়াচড়ায় সহায়তা করে।

প্ল্যাঙ্ক: পুরো কোর মাংসপেশি একসঙ্গে কাজে লাগে, ফলে সহনশীলতা ও শক্তি বাড়ে। “শুরুতে মাত্র ৫-১০ সেকেন্ড ধরে রাখলেও উপকার মিলবে,” বলেন ড. হাওয়েল।

কোর মাংসপেশির সংকোচন ও প্রসারণ: কখনও কখনও এটি যৌন উত্তেজনাও বাড়াতে পারে, মন্তব্য করেন গবেষক ড. হেরবেনিক।


যোগ ও শ্বাস-প্রশ্বাসের ভূমিকা

যোগব্যায়ামের গভীর শ্বাস-প্রশ্বাস পেলভিক ফ্লোরকে শিথিল করে এবং প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যা শরীরকে শান্ত রাখে।
ড. হেরবেনিক বলেন, এতে যোনিপথে প্রবেশ আরামদায়ক হয়, পুরুষদের ইরেকশন সহজ হয়। কারণ মানসিক চাপ ইরেকশনের বড় শত্রু।

ড. হাওয়েল আরও যোগ করেন, “যোগ না করলেও অন্তত শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন। মাদুরে শুয়ে হাত পেটে রেখে গভীর শ্বাস নিলেই নার্ভাস সিস্টেম শান্ত হবে এবং যৌনজীবনে আনন্দ বাড়বে।”

আরও পড়ুন: তিলে তিলে শেষ হবে শরীর, নীরবে ধাওয়া করবে প্রাণঘাতী হার্ট অ্যাটাক! কোলেস্টেরলের চেয়েও হার্টের জন্য ক্ষতিকর এই 'গোপন' জিনিস 

পেলভিক ফ্লোরের স্বাস্থ্য কেবল শারীরিক ব্যথা বা অসুবিধা দূর করার জন্য নয়, বরং যৌনজীবনের আনন্দ, আত্মবিশ্বাস ও সম্পর্কের মানোন্নয়নের সঙ্গেও সরাসরি যুক্ত। নিয়মিত কেগেল ব্যায়াম, কোর শক্তিশালী করা, যোগব্যায়াম ও সঠিক শ্বাস-প্রশ্বাস চর্চা যৌনজীবনকে অনেক বেশি উপভোগ্য ও সুস্থ করে তুলতে পারে। যৌন বিশেষজ্ঞদের মতে, অন্তত ৩০ মিনিট ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখলে উল্লেখযোগ্য মাত্রায় ক্যালোরি খরচ করা সম্ভব। তবে এখানেই বাধা—এক সমীক্ষায় দেখা গেছে, গড়ে একটি হেটেরোসেক্সুয়াল মিলন স্থায়ী হয় মাত্র সাড়ে পাঁচ মিনিট। তাই পূর্ণাঙ্গ ‘ওয়ার্কআউট’ করতে হলে চাই গড়ের বাইরে সময় ধরে সম্পর্ক। 
যৌন মিলন শুধুই আনন্দের বিষয় নয়, বরং এক অভিনব শরীরচর্চার মাধ্যমও বটে। তবে শারীরিক ক্ষমতা, স্বাস্থ্য এবং সঙ্গীর আরামের কথা মাথায় রেখেই ভঙ্গি নির্বাচন করতে হবে। আর যদি সময় ও উদ্যম ধরে রাখা যায়, তবে শোবার ঘরই যে জিমে পরিণত হতে পারে, তা গবেষণাই প্রমাণ করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া