মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ৩০ আগস্ট ২০২৫ ১৩ : ১৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কোচির কানাড়া ব্যাঙ্কের এক শাখায় তুলকালাম। বিহারের বাসিন্দা এক ব্যক্তি ম্যানেজার হয়ে কোচিতে ব্যাঙ্কের ওই শাখায় এসেছেন। এরপরই তিনি ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধ করে দেন। ম্যানেজারের এই পদক্ষেপের পাল্টা অবিনব প্রতিবাদ দেখান ওই ব্যাঙ্কের কর্মীরা।
ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (বিইএফআই)-র নেতৃত্বে কর্মীরা জানায়, ম্যানেজার যে মানসিক চাপ দিচ্ছেন ও অপমানজনক আচরণ করছেন বিরুদ্ধে আগেই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গরুর মাংস নিষেধাজ্ঞার খবর প্রকাশ্যে আসার পর মূল দাবি বদলে যায়, আন্দোলন আরও জোরদার হয়।
প্রতিবাদে মুখর বিক্ষোভকারী কর্মীরা ব্যাঙ্কের ক্যানটিনের বাইরে গরুর মাংস এবং পরোটা পরিবেশন করে বিক্ষোভ দেখান।
At a Canara Bank branch, staff staged a ‘beef festival’ outside the office after the newly appointed regional manager from Bihar imposed a ban on beef in the canteen.
— Ashish (@KP_Aashish) August 30, 2025
Protesters, led by BEFI, served beef and parotta in defiance, asserting that ‘food choices are personal and… pic.twitter.com/aaFLnClL06
ফেডারেশন নেতা এসএস অনিল বলেন, "এখানে একটি ছোট ক্যান্টিন চলে এবং নির্দিষ্ট দিনে গরুর মাংস পরিবেশন করা হয়। ম্যানেজার ক্যান্টিনের কর্মীদের জানিয়ে দেন যে, আর গরুর মাংস পরিবেশন করা উচিত নয়। এই ব্যাঙ্ক সংবিধানের নির্দেশিকা অনুসারে কাজ করে। খাবার ব্যক্তিগত পছন্দ। ভারতে, প্রতিটি ব্যক্তির তাদের খাবার বেছে নেওয়ার অধিকার রয়েছে। আমরা কাউকে গরুর মাংস খেতে বাধ্য করছি না। এটা কেবল আমাদের প্রতিবাদের ধরণ।"
রাজ্যের রাজনৈতিক নেতারাও এই বিক্ষোভকে সমর্থন করেছেন। বামপন্থী নির্দল বিধায়ক কেটি জলিল বিক্ষোভের প্রশংসা করে বলেছেন, "কেরলে কোনও সংঘ পরিবারের এজেন্ডা অনুমোদিত হবে না।" তিনি ফেসবুকে লিখেছেন, "কী পরবেন, কী খাবেন এবং কী ভাববেন তা ঊর্ধ্বতনদের দ্বারা নির্ধারিত হওয়া উচিত নয়। এই মাটি লাল। এই দেশের হৃদয় লাল। যেখানেই লাল পতাকা উড়বে, আপনি নির্ভয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে এবং কাজ করতে পারেন। কেউ আপনার ক্ষতি করবে না। যখন কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হয়, তখন কমরেডরা কাউকে গেরুয়া পতাকা তুলতে এবং জনগণের মঙ্গলকে ক্ষতিগ্রস্ত করতে দেবে না। এটাই পৃথিবী। এটাই পৃথিবীর ইতিহাস!"
উল্লেখ্য, ২০১৭ সালে কেন্দ্রীয় সরকারের পশু বিক্রি সংক্রান্ত নির্দেশিকার পরও কেরলে একাধিকবার 'বিফ ফেস্ট' আয়োজন করে প্রতিবাদ হয়েছিল।
আরও পড়ুন- হিন্দু-মুসলমানের ডিএনএ একই, “অখণ্ড ভারতের” ইতিহাস টেনে আনল আরএসএস
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?