শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ১০ বছর বয়সেই স্তনের আকার প্রকাণ্ড! বাঁকা চোখে তাকাত পাড়াপড়শিরা, অসাধ্য সাধন করলেন চিকিৎসকরা 

SG | ৩০ আগস্ট ২০২৫ ১২ : ৩৯Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সম্প্রতি এক নয়, দুটি অত্যন্ত বিরল রোগে আক্রান্ত রোগীর জীবন রক্ষা করলেন। চিকিৎসক মহলের মতে, এই ধরনের জটিল অস্ত্রোপচার বিশ্বমানের সাফল্যের উদাহরণ। মাত্র ১০ বছরের এক কন্যা শিশুর শরীরে শুরু হয়েছিল অস্বাভাবিক পরিবর্তন। স্তনের আকার অস্বাভাবিক হারে বাড়তে থাকায় তাকে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। চিকিৎসকদের ভাষায়, রোগটির নাম ‘জাইগান্টোমাস্টিয়া’। সাধারণত ১৮ বছর বা তার ঊর্ধ্ব বয়সী ঋতুমতী মেয়েদের ক্ষেত্রে এই রোগ দেখা গেলেও, এত কম বয়সে তা হওয়া অত্যন্ত বিরল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২১ সাল থেকে ওই নাবালিকার স্তনের বৃদ্ধি শুরু হয়েছিল। তখনও তার ঋতুচক্র শুরু হয়নি। আকার অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় স্কুলে সহপাঠীদের কাছে তাকে অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছিল। এমনকি রাস্তাঘাটে ও প্রতিবেশী মহলেও চরম অসুবিধায় পড়ছিলেন অভিভাবকরা। সবচেয়ে বড় সমস্যা ছিল নাবালিকার পিঠের তীব্র যন্ত্রণা। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখতে পান, তার বাঁ দিকের স্তনে একটি টিউমার রয়েছে। ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকের বিশেষজ্ঞ দল অপারেশনের মাধ্যমে টিউমারটি বাদ দেন। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নাবালিকা। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের ক্ষেত্রে এই ধরনের কেস অত্যন্ত বিরল এবং চিকিৎসা-প্রতিবেদন হিসেবে এটি চিকিৎসা বিজ্ঞানের কাছে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন: "বৈশাখীর সঙ্গে সম্পর্ক হৃদয়ের": রত্নার সঙ্গে ডিভোর্স খারিজ হবার পর প্রতিক্রিয়া শোভনের

অন্যদিকে, হুগলির রিষড়ার বাসিন্দা ৪২ বছর বয়সী পার্বতী ধারা-র শরীরে ধরা পড়ে একটি বিরল টিউমার। তাঁর অ্যাড্রিনাল গ্রন্থিতে গজিয়েছিল ফেওক্রোমোসাইটোমা (Pheochromocytoma) নামের মারাত্মক টিউমার। সাধারণত এক মিলিয়ন মানুষের মধ্যে দু’ থেকে আটজনের শরীরে এ ধরনের টিউমার দেখা যায়। কিন্তু পার্বতী ধারার টিউমারটি ছিল অতিরিক্ত বিরল ও বিপজ্জনক আকারের। অস্ত্রোপচারে বাদ দেওয়া টিউমারের দৈর্ঘ্য ২৫ সেমি × ২০ সেমি × ১০ সেমি এবং ওজন প্রায় ৩.৫ কেজি। চিকিৎসকরা জানিয়েছেন, ৭ সেমি-এর চেয়ে বড় ফেওক্রোমোসাইটোমা-কে বলা হয় ‘জায়ান্ট ফেওক্রোমোসাইটোমা’। এ ধরনের টিউমারকে বিশেষজ্ঞরা বলেন “বায়োলজিকাল টাইম বোমা”, কারণ যেকোনও সময় হঠাৎ মৃত্যু ঘটাতে পারে। রোগটির প্রাথমিক লক্ষণ মাথাব্যথা, ঘাম, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং রক্তচাপ ওঠানামা।

এই জটিল অস্ত্রোপচারের নেতৃত্ব দেন ড. ধৃতিমান মৈত্র (অ্যাসোসিয়েট প্রফেসর, ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি সার্ভিসেস, কলকাতা মেডিক্যাল কলেজ)। তাঁর সঙ্গে ছিলেন ড. অনিমেষ মাইতি, ড. রানা ভট্টাচার্য, ড. পার্থ প্রতম চক্রবর্তী, ড. নীতি আগরওয়াল প্রমুখ। টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আরও কয়েকজন সার্জন—ড. উত্তম মণ্ডল, ড. অর্ণেশ বিশ্বাস, ড. অদ্রিজা বসাক, ড. প্রদীপ মণ্ডল। অপারেশনের সময় অ্যানেস্থেসিয়া ব্যবস্থাপনা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ টিউমারটি রক্তচাপকে অত্যন্ত বিপজ্জনক মাত্রায় ওঠানামা করাচ্ছিল। অ্যানেস্থেসিয়া টিমের নেতৃত্ব দেন ড. হর্ষপ্রভা দত্ত এবং ড. গার্গী ভদ্র দাশগুপ্ত। তাঁদের দক্ষতায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর রোগিণীর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপের প্রতি ১০০ জন রোগীর মধ্যে একজনের শরীরে লুকিয়ে থাকতে পারে ফেওক্রোমোসাইটোমা। এটি হরমোন নিঃসরণের মাধ্যমে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ বা হঠাৎ হৃদ্‌যন্ত্র বিকল করার আশঙ্কা তৈরি করে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, একদিকে অতি বিরল শিশুদের জাইগান্টোমাস্টিয়া কেস এবং অন্যদিকে বিশ্বে মাত্র কয়েকটি নথিভুক্ত জায়ান্ট ফেওক্রোমোসাইটোমার সফল অস্ত্রোপচার—দুটিই এই হাসপাতালের চিকিৎসা দক্ষতার প্রমাণ। বিশেষজ্ঞ মহলের মতে, কলকাতা মেডিক্যাল কলেজের এই সাফল্য শুধু বাংলার নয়, গোটা দেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য এক বড় প্রাপ্তি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া