মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | থাকতে চেয়েছিলেন প্রেমিকের সঙ্গে, ট্রেনে উঠতেই ইলেকট্রিশিয়ানের কারেন্টে মজে গেলেন তরুণী, তারপর যা হল...

কৌশিক রয় | ৩০ আগস্ট ২০২৫ ১০ : ৩২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পালালেন একজনের সঙ্গে, আবার বিয়ে করে ঘরে ফিরলেন অন্য এক যুবকের সঙ্গে। ঠিক যেন শাহিদ কপুর, করিনা কপুর অভিনীত ‘জব উই মেট’ সিনেমার দৃশ্য। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, আচমকাই নিখোঁজ হওয়ার সাতদিন পর এক বিবিএ কোর্সের শেষ বর্ষের ছাত্রী বাড়ি ফিরে এসে দাবি করেন, তিনি ট্রেনে দেখা হওয়া এক ইলেকট্রিশিয়ানকে বিয়ে করে ফেলেছেন। ঘটনাটি অনেকটাই বলিউডের জনপ্রিয় ছবি ‘জব উই মেট’-এর গল্পের মতো। সেখানে করিনা কাপুরের চরিত্রটি প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে গিয়ে রতলামে শাহিদ কাপুরের সঙ্গে দেখা করে এবং তার জীবন নতুন মোড় নেয়। নিখোঁজ ওই ছাত্রী শ্রদ্ধা পুলিশকে জানান, তিনি মূলত নিজের প্রেমিক সার্থকের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। 

কিন্তু সার্থক নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছননি। তাই তিনি রতলামের উদ্দেশে ট্রেন ধরেন। ট্রেনেই তাঁর দেখা হয় করণদীপের সঙ্গে, যিনি ইন্দোরের একটি কলেজের ইলেকট্রিশিয়ান। শ্রদ্ধার দাবি, আকস্মিক এই সাক্ষাতের পরই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। শ্রদ্ধা আরও জানান, তারা প্রথমে মান্দসৌর এবং পরে মহেশ্বরে যান। সেখানকার এক মন্দিরে তাদের বিয়ে হয়। এরপর সনওয়ারিয়া সেঠ মন্দির দর্শন শেষে তিনি সরাসরি ইন্দোর থানায় ফিরে আসেন। যদিও শ্রদ্ধার এই বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ। তাঁকে বিয়ের সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে সার্থক জানিয়েছেন, গত কয়েকদিন তিনি শ্রদ্ধার সঙ্গে কোনও যোগাযোগই রাখেননি। শ্রদ্ধার বাবা অনিল তিওয়ারি মেয়ের বিয়ের দাবি মেনে নিতে নারাজ। তিনি বলেন, ‘মেয়ের কাছে টাকা পাঠিয়েছিলাম, তবুও সে করণদীপের সঙ্গেই রয়ে গেল। আমি এই বিয়ে মেনে নিতে পারছি না’।

আরও পড়ুন: সপ্তাহের শেষেও রেহাই নেই, ভাসবে কোন কোন জেলা জেনে নিন এখনই

তিওয়ারি আরও দাবি করেন, করণদীপ নিজেই তাঁকে জানিয়েছেন যে শ্রদ্ধা আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তখন তিনি বাঁচান। তাই মেয়ের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রদ্ধার বাবা। অদ্ভুত কুসংস্কারপ্রসূত বিশ্বাসও প্রকাশ করেছেন অনিল তিওয়ারি। তাঁর দাবি, মেয়ের ছবি উল্টো করে ঝুলিয়ে রাখার কারণেই শ্রদ্ধা বাড়ি ফিরেছে। এমনকি মেয়েকে খুঁজে বের করার জন্য তাঁরা ৫১,০০০ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলেন। উল্লেখ্য, ২৩ আগস্ট সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, রাত দু’টো নাগাদ মোবাইল ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে যান শ্রদ্ধা। এরপর টানা এক সপ্তাহ তাঁর কোনও খোঁজ মেলেনি। তবে সব আপত্তির পরেও অনিল তিওয়ারি স্বীকার করেন, ‘আমার মেয়ে প্রাপ্তবয়স্ক। যদি ও একা থাকতে চায়, কিংবা নিজের মতো করে সিদ্ধান্ত নেয়, আমাদের মেনে নিতেই হবে’। ফলে এখনও ধোঁয়াশায় রয়েছে শ্রদ্ধার ভবিষ্যৎ। বয়ান রেকর্ড করে তদন্ত চালাচ্ছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া