মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৯ আগস্ট ২০২৫ ২১ : ৪৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে সম্প্রতি ভারী বৃষ্টিপাত। এহেন প্রবল বর্ষনের জেরে আকস্মিক বন্যার প্রেক্ষাপটে, ওয়াঘা-আটারি সীমান্ত থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও এখন দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের সীমান্ত অঞ্চল জলে থৈ থৈ। চারিদিক জলমগ্ন অবস্থায় রয়েছে, এমনকী জলের মাঝে আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে। এর বিপরীতে আবার ভারতের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুসংগঠিত অবস্থায় রয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ভিডিওটি বিটিং রিট্রিট অনুষ্ঠানের সময় ধারণ করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ যা পতাকা নামানোর রোজকার নিয়মমাফিক অনুষ্ঠানের ঠিক আগে হয়। সেখানে দেখা গিয়েছে, পাকিস্তানি রেঞ্জাররা গোড়ালি-সমান জলের মধ্যে দিয়ে নিয়মিত কুচকাওয়াজে অংশ নিচ্ছেন। তাদের পাশে কিছু জায়গায় বালির বস্তাও রাখা ছিল। অন্যদিকে, ভারতীয় অংশে কোন জলাবদ্ধতা ছিল না বললেই চলে, শুধু সীমান্ত গেটের কাছাকাছি সামান্য জল দেখা গিয়েছে।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ এই ঘটনার জেরে ইতিমধ্যেই পাকিস্তানকে নিয়ে নানা ট্রল ও বিদ্রুপ শুরু হয়। অনেকেই মনে করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি ভারতকে একটি ঝকঝকে মার্সিডিজ আর পাকিস্তানকে কাঁকরভর্তি একটি ডাম্প ট্রাকের সঙ্গে তুলনা করেন। ভিডিও দেখে এক ব্যবহারকারী মন্তব্য করে বলেন, 'এটা আটারি-ওয়াঘা সীমান্ত। এক পাশে ঝকঝকে মার্সিডিজ, আর অন্য পাশে ডাম্প ট্রাক। প্রকৃতিও যেন পাকিস্তানকে বিদ্রুপ করছে।' অন্য একজন লেখেন, 'ওয়াঘা সীমান্তে দৃশ্যপট- স্পষ্টত একপাশে উন্নয়ন, অন্যপাশে অব্যবস্থাপনা।'
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেনাপ্রধান মুনির জুলাই মাসে এক অনুষ্ঠানে বলেন, 'আমি একটি রূঢ় উপমা ব্যবহার করব। ভারত একটি ঝকঝকে মার্সিডিজের মতো, যা হাইওয়েতে ফেরারির মতো চলেছে। আর আমরা কাঁকরভর্তি একটি ডাম্প ট্রাক। যদি এই ট্রাক মার্সিডিজকে ধাক্কা মারে, তাহলে আসলে ক্ষতিগ্রস্ত কে হবে?'
অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ভারতের সীমান্ত অংশে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (GT Road)-এর উচ্চতা বৃদ্ধির কারণে পাকিস্তানে ভয়াবহ জল জমে যাচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তান এই সমস্যা নিয়ে ভারতের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছে।
ভারতের বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ারের আইজি অতুল ফুলজেলে সংবাদমাধ্যমে জানান, '৮-৯ অগাস্ট ভারী বৃষ্টিপাত হয়েছিল। সম্ভবত সেই সময়ের ভিডিও এটি।' তিনি আরও বলেন, 'ওয়াঘা, হুসাইনিওয়ালা ও সাদকি- এই তিনটি পতাকা নামানোর অনুষ্ঠানের কোনও স্থানেই জলাবদ্ধতা হয়নি।'
তবে সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য আন্তর্জাতিক পরিসরেও নজর কেড়েছে। ভিডিওটি একদিকে সীমান্তবর্তী অবকাঠামোগত ব্যবধান স্পষ্ট করেছে, অন্যদিকে তেমনই অঞ্চলভিত্তিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের পার্থক্যও তুলে ধরেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?