মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৯ আগস্ট ২০২৫ ২০ : ২৫Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানারকম ভয়ংকর ঘটনা দেখা যায়। কখনও মহিলারা ক্যাব ব্যবহার করার সময় অশোভন আচরণের শিকার হন কিংবা কখনও নিরাপত্তাহীনতায় ভোগেন। কিন্তু সব গল্প আবার একরকমও নয়। মাঝেমধ্যে এমন কিছু ঘটনাও সামনে উঠে আসে, যা মানবতার প্রতি বিশ্বাস পুনরায় ফিরিয়ে দিতে পারে। পাশাপাশি মনে করিয়ে দেয় যে, সৌজন্য ও সদ্ব্যবহারই একমাত্র 'সেরা ট্রেন্ড' হতে পারে। সম্প্রতি এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে একটি ক্যাব চালকের এক ছোট্ট কিন্তু গভীর অনুভূতিপ্রবণ আচরণ ইন্টারনেট ব্যবহারকারীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।
ইনস্টাগ্রামে একটি পোস্টে সদ্য মা হওয়া ইয়াশিকা তাঁর অভিজ্ঞতা পুরোপুরি শেয়ার করেন। তিনি জানান, তাঁর নবজাতক সন্তানসহ একা ক্যাবে ভ্রমণ করছিলেন ঘটনার দিন। পোস্টে তিনি লিখেছেন, 'আমি নিজেকে ঢাকার জন্য একটি সোয়াডল (কম্বল) নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাও আমি ক্যাবে বুক ফিড করায় স্বস্তি পাচ্ছিলাম না।' তারপর তিনি আরও জানান, ভারতে অনেক মহিলা'ই এমন অপ্রস্তুত পরিস্থিতিতে অস্বস্তিতে ভোগেন। এর কারণ অনেক সময় গাড়িচালকরা রিয়ার-ভিউ মিরর অপব্যবহার করেন, যা যাত্রীদের রীতিমতো অস্বস্তিতে ফেলে দেয়।
কিন্তু এখানে ইয়াশিকার কল্পনার সম্পূর্ণ বিপরীত একটি ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, 'আমি নিজেকে এবং আমার শিশুকে ঢেকে ব্রেস্ট ফিড করাচ্ছিলাম। তখন দেখি, গাড়িচালক তাঁর রিয়ার-ভিউ মিরর এমনভাবে ঘুরিয়ে দিলেন যাতে পিছনের সিট একেবারেই দৃশ্যমান না থাকে। এটি একটি সাধারণ আচরণ, কিন্তু এটিই আবার তাঁর চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেয়।'
এই মুহূর্তটি তিনি ভিডিও করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওটি মুহূর্তে ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িচালক চুপচাপ গাড়ি চালাচ্ছেন। কিন্তু ভিডিওর পেছনের গল্পই আসল বার্তা পৌঁছে দেয়। ইয়াশিকা লেখেন, 'একজন সদ্য হওয়া মায়ের জন্য, এই ছোট্ট কাজই এক বিশাল আশ্বাসের মতো। ওখানে আমি কেবল একজন যাত্রী ছিলাম না, আমি ছিলাম একজন মা, যিনি এক অচেনা মানুষের কাছ থেকে সম্মান ও নিরাপত্তা অনুভব করছিলেন।'
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বহু মানুষ মন্তব্য করেন। ঘটনার জেরে একজন মন্তব্যে লেখেন, 'এটা পড়ে মনটা ভালো হয়ে গেল। এ ধরনের নীরব কিন্তু সম্মানজনক আচরণই মানবতার উপর বিশ্বাস ফিরিয়ে আনে।' আরেকজন এ বিষয়ে বলেন, 'যখন কেউ বলে ‘সব পুরুষ একরকম নয়’, তখন তারা এমন মানুষদের কথাই বোঝায়। একজন সত্যিকারের ভদ্রলোক।' কেউ আবার মন্তব্য করে বলেছেন, 'এটা সত্যিই খুবই সুন্দর আচরণ। মন ছুঁয়ে গেল।' অন্য এক মন্তব্য ছিল, 'এই ঘটনা আমার আজকের পুরো দিনটাকে সুন্দর করে দিল।' সম্প্রতি ঘটে যাওয়া এহেন হৃদয়স্পর্শী ঘটনা সমাজকে মনে করিয়ে দেয়, প্রত্যেক সময় বড় কোনও পদক্ষেপ ছাড়াও একজন অচেনা মানুষের চিন্তাশীল একটা ছোট সিদ্ধান্তই অন্য একজনের জীবনে বড় প্রভাব ফেলতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?