বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | তিলে তিলে শেষ হবে শরীর, নীরবে ধাওয়া করবে প্রাণঘাতী হার্ট অ্যাটাক! কোলেস্টেরলের চেয়েও হার্টের জন্য ক্ষতিকর এই 'গোপন' জিনিস

সোমা মজুমদার | ২৯ আগস্ট ২০২৫ ২০ : ১০Soma Majumder

কয়েক বছর আগেও কমবয়সিদের মধ্যে হৃদরোগ খুব একটা দেখা যেত না। বর্তমানে বয়স ৪০ পার হতে না হতেই চিন্তার ভাঁজ পড়ছে কপালে।  ঝুঁকি বাড়ছে হার্ট অ্যাটাকের। আর হৃদরোগের কথা উঠলেই সাধারণত কোলেস্টেরলকে দায়ী করেন সকলে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, হৃদরোগের আসল নীরব ঘাতক কোলেস্টেরল নয়, বরং চিনি। হ্যাঁ, সম্প্রতি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। অতিরিক্ত চিনি খাওয়া কোলেস্টেরলের তুলনায় হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। 

 চিনি যে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তা বর্তমানে কম-বেশি সকলেরই জানা। চিনি খাওয়ার অভ্যাসে শরীরে জাঁকিয়ে বসে ডায়াবেটিস, চড়চড়িয়ে বাড়ে ওজন, হানা দেয় একাধিক জটিল রোগ। এমনকী বিশেষজ্ঞদের মতে, অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর। গবেষণায় প্রমাণিত, অতিরিক্ত চিনি খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। কিন্তু চিনি 'বিষ' জেনেও ক'জনই বা লোভ সামলাতে পারেন! আসলে রোজকার জীবনের খাদ্যতালিকায় কোনও না কোনওভাবে চিনি থাকেই। 

আরও পড়ুনঃ মাঝে মাঝে পায়ের ব্যথায় ভোগেন? হাঁটতে অসুবিধা হয়? শরীরে এই ভিটামিনের অভাব হলে হারাতে পারেন হাঁটাচলার ক্ষমতা

ঠিক কীভাবে হার্টের ক্ষতি করে চিনি? আসলে শরীরে চিনির ক্ষতিকর প্রভাব বহুমুখী। এটি রক্তনালীর ভেতরের আবরণ দুর্বল করে দেয়, ফলে প্রদাহ বাড়ে। নিয়মিত চিনি খাওয়ার ফলে রক্তচাপ বেড়ে যায়। শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণ ব্যাহত হয়, যার ফলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।  ঘন ঘন চিনি খেলে প্রতি ২ ঘণ্টায় এমনকী তার কম সময়েও খাওয়ার প্রবণতা দেখা যায়। আর চিনি খাওয়া ছেড়ে দিলে শরীরে ইনসুলিনের মাত্রা ঠিক থাকে। যা শরীরকে ক্রমাগত খাবারের চাহিদার পরিবর্তে সঞ্চিত শক্তি বার্ন করার জায়গা দেয়। ফলে ঘন ঘন খিদে পায় না। শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় এবং রক্তের লিপিড প্রোফাইলের ভারসাম্য নষ্ট হয়, যা সরাসরি হৃদরোগের কারণ হতে পারে।

গবেষণায় দেখা গেছে, দিনে একবার অতিরিক্ত চিনি গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি ১৮ শতাংশ বাড়ে। দিনে দু'বার বা তার বেশি অতিরিক্ত চিনি খেলে ঝুঁকি বেড়ে যায় প্রায় ২১ শতাংশ পর্যন্ত। চিকিৎসকদের মতে, নিয়মিত ব্যায়াম করলেও যদি কেউ অতিরিক্ত চিনি গ্রহণ করেন, তবে তিনি এই ঝুঁকি থেকে রক্ষা পান না।

বিশেষজ্ঞরা পরামর্শ, বাজার চলতি যে কোনও খাবারের লেবেল দেখে চিনির পরিমাণ যাচাই করা উচিত। কোল্ড ড্রিঙ্ক, মিষ্টি স্ন্যাকস, সস বা প্রক্রিয়াজাত খাবারে থাকা চিনি এড়িয়ে চলুন। পরিবর্তে টাটকা ফল, শাকসবজি, ডাল, ডিম, মাছ ও স্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া