বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৯ আগস্ট ২০২৫ ১৯ : ১০Soma Majumder
পুজো আসতে আর এক মাসও বাকি নেই। শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। দুর্গাপুজো মানেই জমিয়ে সাজগোজ, প্যান্ডেল হপিং, জমাটি আড্ডার মেজাজ। ঘরে হোক কিংবা বাইরে, পুজোর সময়ে সকলের মাঝে মধ্যমণি হয়ে উঠতে কে না চান! তাই তো সারা বছর যতই সময়ের অভাব থাকুক, পুজোর আগে চাই স্পেশাল কেয়ার। কারওর চিন্তা অল্প দিনে ঝরাতে হবে মেদ, কেউ আবার চটজলদি ফিরে পেতে চান ত্বক-চুলের জেল্লা। যার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই, সামান্য কয়েকটি নিয়ম মানলেই এবারের পুজোয় তাক লাগাতে পারবেন আপনিও।
পুজোয় পছন্দের পোশাক পরতে না পারলেই শরীরের প্রতি টনক নড়ে। তাই তো শেষ মুহূর্তে মেদ ঝরাতে অনেকেই চেষ্টার খামতি রাখেন না। কেউ ভর্তি হন জিমে, কারওর ডায়েটে বাদ যায় পছন্দের খাবার। এককথায় পুজোর আগে ছিপছিপে হওয়ার জন্য সব কষ্ট হাসিমুখে সহ্য করা যায়। কিন্তু তাতেও যে সবসময়ে লাভ হবে এমনটা নয়, আবার শর্টকাট পন্থায় ওজন কমালে শরীরের বারোটা বাজার ঝুঁকি থাকে। বরং নিয়ম করে মেনে চলুন কয়েকটি টিপস।
* যে কোনও ডিটক্স পানীয় হজমে সাহায্য করে, শরীরে মেটাবলিজম বাড়ায়। নিয়মিত ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমের স্বাস্থ্যকর পানীয় রোজনামচায় রাখুন। কখনও এক গ্লাস জলে লেবু, পুদিনা পাতা, শশার টুকরো ভিজিয়ে রেখে ডিটক্স ওয়াটার তৈরি করে নিন। আবার ঈষদুষ্ণ জলে লেবু, মধু দিয়েও পান করতে পারেন। সকালে এক গ্লাস জলের সঙ্গে এক চিমটে ‘পিঙ্ক সল্ট’ মিশিয়েও খাওয়া ভাল। এই সব পানীয় ওজন কমাতে সাহায্য করে। একদিন অন্তর ডাবের জল খেলে শরীরের আর্দ্রতা বজায় থাকে।
* পুজোর আগে কয়েকদিন খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন, ফাইবারের পরিমাণ বাড়ান। রিফাইন্ড ময়দা জাতীয় খাবার, বাইরের যে কোনও জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন।
* পর্যাপ্ত ঘুম না হলে ছিপছিপে চেহারা পাওয়ার সব চেষ্টাই বৃথা হবে। ওজনের সঙ্গে বাড়বে ক্লান্তিও। প্রতিদিন অন্ততপক্ষে ৭-৮ ঘন্টা ঘুমান। রাতে শুতে যাওয়ার আগে ফোন,টিভি, ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে থাকুন।
* সঠিক ডায়েটের সঙ্গে নিয়মিত ব্যায়াম করুন। ওজন কমানোর জন্য যে জিমে যেতেই হবে, এমনটা নয়। বাড়িতেই শরীরচর্চা করতে পারেন। এখন ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে পেয়ে যাবেন ওজন কমানোর হরেক ভিডিও। তবে একেবারে অভ্যাস না থাকলে প্রথমেই খুব বেশি পরিশ্রমের ব্যায়াম করতে যাবেন না। ওয়ার্কআউটের সঙ্গে অল্প হাঁটুন, নিজেকে সক্রিয় রাখুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?