বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | যখন-তখন ড্রাই ফ্রুটস খাচ্ছেন? জানেন আসলে ঠিক কখন শুকনো ফল খেলে পাবেন সবচেয়ে বেশি উপকার

সোমা মজুমদার | ২৯ আগস্ট ২০২৫ ১৮ : ২৬Soma Majumder

আজকাল স্ন্যাকস হিসাবে তেল-ঝাল-মশলাযুক্ত খাবারের বদলে ড্রাই ফ্রুটস খাওয়া পছন্দ করেন বেশিরভাগ মানু৷ আমন্ড, কাজু, মাখানা, কিশমিশ, খেজুর, আখরোট পছন্দের তালিকা কী নেই! পুষ্টিগুণে ভরপুর ড্রাই ফ্রুটস খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু ঘুরতে ফিরতে মুঠো মুঠো ড্রাই ফ্রুটস খাওয়া কি আদৌ ভাল? দিনের ঠিক কোন সময়ে শুকনো ফল খাওয়া উচিত, জেনে নিন। 


যদিও ড্রাই ফ্রুটস খাওয়ার কোনও ভাল অথবা খারাপ সময় নেই। তবে দিনের একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন ধরনের বাদাম খেলে বেশি উপকার পাওয়া যায়। অনেকেই সকালে ভিজিয়ে রাখা আমন্ড ও আখরোট খান। বিশেষজ্ঞদের মতে, খিদে পেলে কিংবা এনার্জি কম থাকলেও স্ন্যাকস হিসাবে এক মুঠো শুকনো ফল খেতে পারেন। কিছু ড্রাই ফ্রুটস যেমন সকালে খেলে বেশি উপকার পাওয়া যায়। আবার কয়েকটি দুপুরের আগে অর্থাৎ মিড মর্নিং স্ন্যাকস হিসাবে এবং সন্ধেবেলাও খেতে পারেন। কোন সময়ে কোন ড্রাই ফ্রুটস খাবেন- 

আরও পড়ুনঃ প্রেশার-সুগার থেকে কোলেস্টেরল, এই একটি সবজিতেই ঘায়েল হাজার অসুখ! শুধু জানতে হবে খাওয়ার সঠিক নিয়ম

 
* ড্রাই ফ্রুটসের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। তাই শরীরচর্চার পর খেলে এর প্রাকৃতিক সুগার ও ফ্যাট শরীরের কাজে লাগে। আর যাঁরা তুলনামূলক কম সক্রিয়, তাঁদের জন্য সকালে বা ব্যায়ামের আগে পরিমাণে অল্প খাওয়াই ভাল। 
* যে সকল মহিলাদের পিরিয়ডে খুব বেশি রক্তপাত হয়, তাঁদের জন্য সকালে ভেজানো কিশমিশ উপকারী। কারণ এতে প্রচুর আয়রন থাকে। পিএমএস-এর যন্ত্রণায় ভুগলে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ কুমড়োর বীজ, বাদাম বা আখরোট রাতের স্যুপে মিশিয়ে খাওয়া যেতে পারে।

* সকালে কাজু, আখরোট আর বাদাম খেলে সারা দিনের এনার্জি পাওয়া যায়। ব্যায়ামের আগে খেজুর-পেস্তা, এপ্রিকট খেলে চটজলদি এনার্জি পাবেন। কাজু আর কিশমিশ দুপুরের দিকে খেতে পারেন।
* ওজন কমাতে হলে সকালে খালি পেটে আমন্ড, আখরোট, ভেজানো কিশমিশ খাওয়া উপকারী। দিনের বেলা মাঝে মাঝে অল্প পরিমাণে আমন্ড বা পিনাট বাটার খেতে পারেন। এতে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে, দীর্ঘক্ষণ খিদে পাওয়ার সমস্যা. ভুগবেন না। 

আরও পড়ুনঃ অনেকক্ষণ না খেলেও একেবারেই খিদে পায় না? প্রাণঘাতী অসুখের হাতছানি নয় তো! কতটা চিন্তার কারণ আছে?


* সকালে কিশমিশ ও বাদামের মতো ফাইবার সমৃদ্ধ খাবার খেলে হজম ভাল হয় এবং পেট পরিষ্কার থাকে। সন্ধ্যায় ভেজানো এপ্রিকট খেতে পারেন। 
* রাতে ড্রাই ফ্রুট খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেন পুষ্টিবিদরা। আসলে ড্রাই ফ্রুটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই তার হজম হয় ধীরগতিতে। ফলে রাতে ড্রাই ফ্রুট খেলে তা সঠিকভাবে হজমে নাও হতে পারে এবং পেট সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া