মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আমি নিরাপদে আছি, নেট দুনিয়াতে সাড়া ফেলল এই ভিডিও

সুমিত চক্রবর্তী | ২৯ আগস্ট ২০২৫ ১৭ : ৪৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: গণেশ চতুর্থীর উৎসব যখন সারা দেশে চলছে, এরই মধ্যে একটি অদ্ভুত অথচ হৃদয়স্পর্শী ভিডিও নেট দুনিয়ায় সাড়া ফেলেছে। ছোট্ট এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিড়াল শান্তভাবে ঘুমিয়ে রয়েছে ভগবান গণেশের প্রতিমার হাতে। ভিডিওতে দেখা যায়, বিড়ালটি আরামে গুটিসুটি মেরে শুয়ে আছে, যেন সে সবচেয়ে নিরাপদ ও শান্ত আশ্রয় খুঁজে পেয়েছে।


বিশু দেওলেকার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এটিকে গণেশ চতুর্থীর আগে দেখা সবচেয়ে আদুরে ভিডিও বলে মন্তব্য করেছেন। অনেক দর্শক এই দৃশ্যকে একইসঙ্গে মিষ্টি ও প্রতীকী বলে বর্ণনা করেছেন। কেউ কেউ “Bro is in safe hands” লিখে মজার ছলে আবার আবেগঘনভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।


২৫ আগস্ট, ২০২৫-এ ভিডিওটি শেয়ার করা হয়, আর তারপর থেকেই এটি ৮ মিলিয়ন ভিউ এবং ১১ লক্ষেরও বেশি লাইক পেয়েছে। ভিডিওটি ঘিরে অনলাইনে উষ্ণ প্রতিক্রিয়ার ঝড় ওঠে। কেউ একে শান্তি ও আরামের প্রতীক বলেছেন, আবার অনেকে শুধুই হৃদয়ের ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বের বন্যাকে প্রভাবিত করছে আগ্নেয়গিরি, অশনি সঙ্কেত দিলেন গবেষকরা


একজন ব্যবহারকারী, গৌরী, লিখেছেন— “Bro is sleeping at the best place!!” অন্য একজন, প্রতিভা প্রণেশ কুলকার্নি, লিখেছেন— “The aatma found its parmatma।” আরেকজন, রূপেশ, মন্তব্য করেছেন— “Cutest video on the internet today।”

আরও পড়ুন: শেয়ার হোল্ডারদের জন্য খুশির খবর দিলেন মুকেশ আম্বানি, নতুন বিপ্লবের পথে জিও


গণেশ চতুর্থীর এই পবিত্র উৎসব, যা গণেশোৎসব নামেও পরিচিত, অত্যন্ত আনন্দ-উৎসাহের সঙ্গে পালিত হয়। এটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা ভগবান গণেশকে সম্মান জানায় এবং তাঁর জন্মতিথি উদযাপন করে। ১০ দিনের এই উৎসব শুরু হয় চতুর্থীর তিথিতে প্রতিমা স্থাপনের মাধ্যমে এবং শেষ হয় অনন্ত চতুর্দশীতে, যা গণেশ বিসর্জন নামেও পরিচিত। এদিন ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে জলাশয়ে প্রতিমা বিসর্জন দেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া