মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৯ আগস্ট ২০২৫ ১৭ : ১০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরের বিরহর গ্রামে গিয়ে বিপাকে পড়ল গুগল ম্যাপসের এক আধিকারিকের দল। বৃহস্পতিবার রাতে রাস্তার ম্যাপিং করতে গিয়ে স্থানীয়দের কাছে চোর সন্দেহে মারধরের শিকার হন তাঁরা। জানা গিয়েছে, টেক মহিন্দ্রা থেকে আউটসোর্স করা গুগল ম্যাপসের আধিকারিকদের দল ক্যামেরা-সংযুক্ত একটি গাড়ি নিয়ে গ্রামে রাস্তার ছবি তুলছিল। তাঁদের উদ্দেশ্য ছিল, গুগল ম্যাপে সঠিক তথ্য আপডেট করা। কিন্তু গ্রামবাসীরা ক্যামেরা লাগানো গাড়িটি দেখে সন্দেহ করেন যে, তাঁদের গ্রামে চুরির জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে গাড়িটি ঘিরে ধরে। আধিকারিকদের ওই দলটিকে প্রশ্ন করা শুরু করে। বচসা বাড়তে বাড়তে একসময় তা হাতাহাতিতে রূপ নেয়।
গ্রামবাসীরা রীতিমত তাঁদের মারধর করতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারাই পরিস্থিতি সামাল দেয়। পরে উভয় পক্ষকেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গুগল ম্যাপস টিম জানায়, তাঁরা চুরি করতে আসেননি, বরং রাস্তার ছবি তুলে ম্যাপিং করছিলেন। এরপরই গ্রামবাসীরা শান্ত হন। গুগল টিমের এক সদস্য বলেন, ‘আমার দল নিয়ে গ্রামে ম্যাপিং করতে গিয়েছিলাম। কিন্তু ভুল বোঝাবুঝিতে গ্রামবাসীরা আমাদের মারধর করে। আমরা এই কাজের জন্য ডি-জিপি’র অনুমতি নিয়েছিলাম।’ অন্যদিকে, গ্রামবাসীদের দাবি, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তাঁরা সতর্ক ছিলেন। ক্যামেরা লাগানো গাড়ি দেখে সন্দেহ হওয়ায় তারা এই ধরনের পদক্ষেপ নিতে একপ্রকার বাধ্য হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপসের আধিকারিকদের ওই দল গ্রামবাসীদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি। কানপুর পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ঘটনার পর গ্রামবাসীদের শান্ত করে বাড়ি পাঠানো হয়েছে। বর্তমানে কোনও আইন-শৃঙ্খলার সমস্যা নেই।’ গত ১৮ জুন কলকাতার কড়েয়া থানা এলাকায় এক যুবককে মোবাইল চোর সন্দেহে ব্যাপক নির্যাতন করা হয়। অভিযোগ, স্থানীয় চারজন প্রথমে ওই ব্যক্তিকে আটকে রাখে এবং তাঁর ওপরে নির্মম অত্যাচার চালানো হয়। জানা গিয়েছে, চোর সন্দেহে ওই যুবককে প্রথমে একটি ঘরে আটকে রাখা হয় এবং তারপর ওই ব্যক্তির ওপর পাশবিক অত্যাচার, মারধর এমনকি ড্রিল মেশিন দিয়ে পা ফুটো করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় চারজন ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তির গুরুতর অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বৃহস্পতিবার কড়েয়া থানায় ওই চারজন ব্যক্তিকর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ঘটনায় আক্রান্ত ব্যক্তি সিকান্দার আজম(৩৬) এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম। স্থানীয় সূত্রে খবর, মারধরের পর ওই ব্যক্তির পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় অভিযুক্তরা সিকান্দরকে এলাকায় রাস্তার মধ্যে ফেলেই চলে যায়। এরপর সিকান্দর কোনওরকমে বাড়ি ফিরলে তাঁর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে শহরের অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং চোর সন্দেহে পাশবিক অত্যাচারের কারণে স্থানীয় চারজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় বলে খবর পুলিশ সূত্রে। অভিযুক্ত চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্রে খবর। গ্রেপ্তার হওয়া চারজন ব্যক্তির নাম জাহিদ হোসেন, মনোয়ার হোসেন, শাহিদ আলি, বিকাশ রাউত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?