বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Mother in law got pregnant with her granddaughter by Son in Law

লাইফস্টাইল | জামাইয়ের সন্তান বড় হয়ে উঠছে শাশুড়ির গর্ভে! সব জেনেও চুপ শ্বশুর এবং মেয়ে! কারণ শুনলে চোখ কপালে উঠবে

আকাশ দেবনাথ | ২৯ আগস্ট ২০২৫ ১৫ : ৪৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বয়স ৫২। কিন্তু শরীর তো সুস্থ। তাই নিজের গর্ভেই মেয়ে জামাইয়ের সন্তানের জন্ম দিলেন এক প্রৌঢ়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই মহিলার নাম ক্রিস্টি স্মিট। মেয়ে-জামাইয়ের সন্তান জন্ম দেওয়ার পরই সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তিনি। 

একটি মার্কিন সংবাদসংস্থার খবর অনুযায়ী, ক্রিস্টি ২২ এবং ২৪ বছর বয়সে তাঁর প্রথম দুই সন্তানের জন্ম দেন। দুই সন্তানের জননী ক্রিস্টির সেই অর্থে সন্তান প্রসবে তেমন কোনও সমস্যা হয়নি। কিন্তু তাঁর কন্যা হেইডি মায়ের মতো ভাগ্যবতী নন। ২০১৫ সালে জন ল্যাম্প্রস নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় হেইডির। সংসার সুখের হলেও কিছুদিন পরই দেখা দেয় সমস্যা। জন ও হেইডি দু’জনেই শিশু পছন্দ করতেন। তাই দেরি না করে বিয়ের পরেই বাবা মা হওয়ার চেষ্টা শুরু করেন দু’জন। কিন্তু পাঁচ বছর কেটে গেলেও সন্তানের মুখ দেখতে পাননি তাঁরা।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

অবশেষে সুখবর আসে ২০২০ সালে। প্রথমবার অন্তঃসত্ত্বা হন হেইডি। কিন্তু হেইডি যখন প্রথমবার স্ক্যান করতে যান তখন চিকিৎসকেরা এমন কথা বলেন যা তিনি কল্পনাও করেননি। হেইডি সংবাদমাধ্যমে জানিয়েছেন, স্ক্যানে দেখা যায় তাঁর ‘ইউটেরাইন ডাইডেলফিস’ রয়েছে। অর্থাৎ একটি নয়, দু’টি ইউটেরাস রয়েছে। এবং একই সঙ্গে দু’টি ইউটেরাসে রয়েছে দু’টি ভ্রূণ! অর্থাৎ তাঁর গর্ভে রয়েছে যমজ সন্তান!
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?

বিষয়টি এতোই বিরল যে প্রতি ৩০ লক্ষ নারীর ক্ষেত্রে গড়ে একজনের দেহে মাত্র এই লক্ষণ দেখা যায়। স্বাভাবিক ভাবেই দীর্ঘ প্রতীক্ষার পর যমজ সন্তানের খবরে পরিবারে খুশির জোয়ার আসে। কিন্তু সেই খুশি বেশিদিন স্থায়ী হয়নি। ১০ সপ্তাহের মাথায় পরীক্ষা করে দেখা যায় একটি শিশুর কোনও হৃদস্পন্দন নেই। এখানেই শেষ নয় ২৪ সপ্তাহের মাথায় আসে দ্বিতীয় ধাক্কা। দেখা যায় দ্বিতীয় সন্তানও মারা গিয়েছে গর্ভেই।

শোকের ছায়া নেমে আসে পরিবারে। দুই সন্তানকে হারিয়ে মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েন হেইডি। উপরন্তু চিকিৎসকেরা জানান, এই অবস্থায় তাঁর আর অন্তঃসত্ত্বা হওয়ার চেষ্টা করা অনুচিত। তাতে তাঁর নিজেরই প্রাণ সংশয় হতে পারে। হেইডি যখন মা হওয়ার সব আশা ছেড়ে দিতে বসেছেন, তখনই চিকিৎসকেরা পরামর্শ দেন, আইভিএফ বা কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে মা হওয়ার কথা ভাবতে পারেন তিনি

এই পদ্ধতিতে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু কোনও সুস্থ ধাত্রী মায়ের জরায়ুতে স্থাপন করা হয়। সেখানেই ভ্রূণ থেকে সন্তান আসে। কিন্তু সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য ধাত্রীমাকেও সুস্থ হতে হবে। দম্পতি যখন সুস্থ ধাত্রী মায়ের খোঁজ করছে, তখনই সমস্যা সমাধানে এগিয়ে আসেন শাশুড়ি ক্রিস্টি। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছিলেন না তিনি। যায় সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়নি। সিদ্ধান্ত নেন মেয়ে জামাইয়ের সন্তানকে নিজের গর্ভেই বড় করে তুলবেন তিনি। তিনিই প্রস্তাব দেন, ধাত্রী মা যদি কাউকে হতেই হয় তবে তিনি সেই দায়িত্ব নিতে তৈরি। শাশুড়ির প্রস্তাবে মানা করেননি জামাইও। এর পর চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয়। ক্রিস্টি যেহেতু পঞ্চাশ পেরিয়ে গিয়েছেন তাই চিকিৎসকেরা কিছুটা দ্বিধায় ছিলেন। কিন্তু ক্রিস্টির বিভিন্ন অঙ্গ পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীর মাতৃত্বের জন্য প্রস্তুত।

এর পরেই আইভিএফ পদ্ধতিতে মেয়ে জামাইয়ের সন্তান নিজের গর্ভে স্থাপন করেন শাশুড়ি। নিঃসঙ্কোচে নিজের নাতনিকে নিজের গর্ভে ধারণ করেন ক্রিস্টি। ন’মাসের মাথায় ফুটফুটে কন্যার জন্ম দেন তিনি। পেশায় স্কুল শিক্ষিকা ক্রিস্টি জানিয়েছেন, কিছু লোক বাঁকা নজরে দেখলেও, তাঁর পরিবার এই যাত্রায় তাঁর পাশে ছিল। সন্তান প্রসবের খবর পেয়ে আনন্দে ফেটে পড়েন তাঁর স্বামীও। নাতনিকে খুবই আদর যত্ন করেন দাদু।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া