মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৯ আগস্ট ২০২৫ ১৫ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। তবে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে ওই চিঠি দিলেও, চিঠির বার্তা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করেই লেখা হয়েছিল। চিঠিতে এমন সব মার্কিন চুক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সরকারি সূত্রে খবর, জুন মাসের আগে মোদি প্রশাসন চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে তেমন কোনও পদক্ষেপ করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় টানাপোড়েন চলছিল, পাশাপাশি ট্রাম্পের ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সরব হওয়ায় নয়াদিল্লি বিরক্ত ছিল।
তবে আগস্ট থেকে ছবি পাল্টাতে শুরু করে। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কে ভারতীয় অর্থনীতি চাপে পড়ার পর দুই দেশ ২০২০ সালের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পরে অমীমাংসিত সীমান্ত বিরোধ মেটাতে আলোচনা জোরদার করে। এর মধ্যেই প্রধানমন্ত্রী মোদি সাত বছর পর প্রথমবার চীন সফরের পথে।
ভারত-চীনের এই ঘনিষ্ঠতা আমেরিকার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে দিল্লিকে বেজিংয়ের পাল্টা ভারসাম্য হিসেবে গড়ে তুলতে চেয়েছে। কিন্তু ট্রাম্প হঠাৎ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়ে সেই কৌশলকেই দুর্বল করে দেন। কারণ, ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখেছিল। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প আসলেই মহা শান্তিদূত ভারতকে শত্রুতে পরিণত করে তিনি দিল্লি ও বেজিংকে আবার কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। আর চীনা প্রেসিডেন্টের চিঠি ছিল ভারতের মন যাচাইয়ের চেষ্টা।
সম্পর্ক স্বাভাবিকীকরণের পটভূমি
মোদি সরকার বহুদিন ধরেই চীনের সঙ্গে উত্তেজনা কমানোর উপায় খুঁজছিল। কেন্দ্রীয় শাসক দলের যুক্তি ছিল, সম্পর্ক উন্নত হলে দুর্বল অর্থনীতিতে গতি আসবে এবং সীমান্তে সামরিক মোতায়েন সম্পর্কিত বিপুল ব্যয়ও কমানো যাবে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে দুই দেশ কাছাকাছি আসে। যদিও কয়েকটি জটিলতা এখনও এড়ানো যায়নি।
এ বছরের মার্চে শি জিনপিং রাষ্ট্রপতি মুর্মুকে চিঠি পাঠানোর পর চীনা নেতৃত্ব প্রকাশ্যে 'ড্রাগন-এলিফ্যান্ট ট্যাঙ্গো' শব্দবন্ধ ব্যবহার করতে শুরু করে। ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং-সহ একাধিক শীর্ষ নেতা একই বক্তব্য পেশ করেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই প্রক্রিয়ার অন্যতম চালিকাশক্তি। তিনি সীমান্ত আলোচনার বিশেষ প্রতিনিধি এবং ইতিমধ্যেই একাধিকবার বেজিং সফর করেছেন।
জুলাইয়ে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর পাঁচ বছর পর প্রথমবারের মতো বেজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে জয়শঙ্কর চীনকে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান। জবাবে চীন ভারতকে সার ও রেয়ার আর্থ সরবরাহের আশ্বাস দেয়।
সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে কয়েকটি উদ্যোগ ইতিমধ্যেই গৃহীত হয়েছে। আগামী মাস থেকে দু'দেশের মধ্যে সরাসরি উড়ান চালু হবে। চীন ইউরিয়া সরবরাহ সহজ করেছে এবং ভারত চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, আদানি গ্রুপ চীনের বৈদ্যুতিক যান নির্মাতা বিওয়াইডির সঙ্গে অংশীদারিত্বের আলোচনা করছে। একইসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং জেএসডব্লিউ গ্রুপও চীনা সংস্থাগুলোর সঙ্গে গোপন চুক্তির পথে অগ্রসর হচ্ছে।
গত সপ্তাহে নয়াদিল্লিতে ওয়াং-এর সঙ্গে বৈঠকের পর মোদি প্রকাশ্যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে স্বাগত জানান। আগামী ১ সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে জিনপিং ও মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বড় কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা নেই, তবু পার্শ্ববৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হতে পারে।
অর্থনৈতিক দিক থেকে চীন-ভারত ঘনিষ্ঠতার যৌক্তিকতা স্পষ্ট। চীনে মুদ্রাস্ফীতি কমছে এবং তাদের বৈদ্যুতিক গাড়ি ও সৌর প্যানেলের মতো শিল্প অতিরিক্ত উৎপাদনে ভুগছে। অন্যদিকে, বিশাল তরুণ জনগোষ্ঠী নিয়ে ভারত, চীনের জন্য বড় বাজার হতে পারে। তবে মার্কিন শুল্ক যদি বহাল থাকে, তবে ভারতের যুক্তরাষ্ট্রে রপ্তানি ৬০ শতাংশ কমতে পারে। ফলে জিডিপি প্রায় এক শতাংশ হ্রাস পেতে পারে।
আরও পড়ুন- ট্রাম্পের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার! সেপ্টেম্বরেই রাশিয়ার থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত ...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?