মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৯ আগস্ট ২০২৫ ১৪ : ২০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মাঝরাস্তায় বড় বিপদ। ঘণ্টাখানেকেই চরম পরিণতি বাস চালকের। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি বাসের মধ্যেই অসুস্থ বোধ করছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র খবর, ওই ব্যক্তি বাস চালাচ্ছিলেন। মাঝরাস্তায় তিনি অসুস্থ বোধ করার পর, অপর একজনকে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। তিনি বাস চালিয়ে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে যান। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই বাস চালকের।
জানা গিয়েছে, মৃত চালকের নাম সতীশ রাও। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। জানা গিয়েছে ওই চালক বাস চালিয়ে রাজস্থান থেকে ইন্দোর যাচ্ছিলেন। আচমকা প্রবল অসুস্থ বোধ করেন তিনি। সহ-চালককে তিনি গাড়ি চালাতে অনুরোধ করেন। ওই সহ-চালক ভেবেছিলেন হাসপাতালে নিয়ে যাবেন রাওকে। যদিও তার আগেই তিনি বাসের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাজস্থানের পালির এই ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে বলেই খবর সূত্রের।
আরও পড়ুন: ১৭ ঘণ্টা ধরে টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো, এল বিশেষ ঘোষণা, জানুন বিস্তারিত
সামনে আসা ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাও, ড্রাইভারের পাশে পা আড়াআড়ি করে বসে ছিলেন, সেখানেই তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং ড্রাইভারের উপর পড়ে যান। পাশে বসা একজন মহিলা গোতা ঘটনাটির সময় ছিলেন। কয়েক সেকেণ্ডের মধ্যেই বাকিরা রাওয়ের দিকে দ্রুত যান, এবং তাঁকে উদ্ধার করেন। সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, রাও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যদিও তাঁর পরিবার ময়ন্তদন্ত চাননি বলে জানা গিয়েছে। তবে অনেকের মতে, রাও-এর দূরদর্শীতার কারণেই প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা। কারণ, তিনি শরীরে সমস্যা বুঝতে পেরেই গাড়ির স্টিয়ারিং হস্তান্তর করেছিলেন। অন্যথায় ঘটে যেত বড় বিপদ।
একই দিনে রাজস্থানের আর একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। তার কারণ হিসেবে আবার গুগল ম্যাপের বিষয়টি উঠে এসেছে। আগেও এই ঘটনা ঘটেছে। গুগল ম্যাপের দিক নির্দেশ মানতে গিয়ে ভুল রাস্তায় পড়া, দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একই ঘটনার পুনরাবৃত্তি। জানা গিয়েছে, গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন চালক। গুগল ম্যাপ দেখে গারি গিয়ে দাঁড়ায় বন্ধ সেতুর উপরে। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। এক শিশুর খোঁজ মিলছে না বলেও জানা গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জানা গিয়েছে ওই গাড়িতে করে একটি পরিবার ঘুরে ফিরছিল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিতোরগড়ে। গুগল ম্যাপ অনুসরণ করে একটি বন্ধ সেতুর কাছে পৌঁছে গিয়েছিল গাড়িটি। বানাস নদীর জলের তোড়ে গাড়িটি নিমিষেই ভেসে যায়। এই দুর্ঘটনায় এক পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আরও এক শিশু এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ওই পরিবারের সদস্যরা তীর্থ যাত্রায় গিয়েছিলেন। সকলে মিলেই ভিলওয়ারায় ফিরছিলেন। গুগল ম্যাপ অনুসরণ করে রাতে গাড়িটি যাচ্ছিল। সেই গুগল ম্যাপ অনুসরণ করে কালভার্টের কাছে পৌঁছে যায় গাড়িটি। ওই কালভার্ট ও সেতুটিতে যান চলাচল নিষিদ্ধ ছিল। নদীর উপরের ওই সেতু দিয়েই পারাপারের চেষ্টা করছিল পরিবারটি। তখনই ঘটে বিপত্তি।
সোমি- উপরেদা সেতু যান চলাচল যে নিষিদ্ধ, তা চোখে পড়েনি গাড়ির চালকের। তিনি শুধুমাত্র গুগল ম্যাপ অনুসরণ করেই সেতুর উপরে উঠে যান। কয়েক মাস ধরেই ওই সেতু দিয়ে যান চলাচল করে না। যখনই গাড়িটি সেতুর উপরে উঠে যায়, তখনই আটকে পড়ে। এরপর জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেসে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?