মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৯ আগস্ট ২০২৫ ১২ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভোটমুখী বিহারে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। রাহুল-তেজস্বী বিহার চষছেন, গলায় স্লোগান কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ, ভোট চুরির, প্রতিবাদ এসআইআর-এর বিরুদ্ধে। সেই বিহারেই এবার অন্য অশান্তি। বিহারে ইন্ডিয়া জোটের মঞ্চ থেকেই দেশের প্রধানমন্ত্রী এবং তাঁর মা'কে নিয়ে কুকথার অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবারের বলেই জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের একটি বৈঠক থেকে, কংগ্রেসের দলীয় পতাকা ধরা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী এবং তাঁর মা'কে নিয়ে কুকথা বলতে শোনা গিয়েছে। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, দ্বারভাঙায় কংগ্রেস, আরজেডির ভোটাধিকার যাত্রার সময়ে মোদি এবং তাঁর মা'কে নিয়ে অশালীন মন্তব্য করা হয়।
बिहार के दरभंगा में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और उनकी स्वर्गीय माताजी के लिए कांग्रेस और आरजेडी के मंच से जिस प्रकार गालियों से भरी अभद्र भाषा का प्रयोग किया गया है, वह न केवल निंदनीय है, बल्कि हमारे लोकतंत्र को भी कलंकित करने वाला है।
— Amit Shah (@AmitShah) August 28, 2025
राहुल गांधी के नेतृत्व में…
শুক্রবার দ্বারভাঙ্গা পুলিশ জানিয়েছে, নির্বাচনমুখী বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভোটাধিকার যাত্রা' চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মা' কে কুকথার জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। পুলিশ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, উক্ত মামলায়, সিমরি থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। সূত্রের খবর, ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।
ঘটনার নিন্দা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাকে দেশের গণতন্ত্রের উপর 'কলঙ্ক' বলে অভিহিত করেছেন। কটাক্ষ করেছেন রাহুল গান্ধীকে, হাত শিবিরকেও। সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ পোস্ট করেছেন ঘটনা প্রসঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, 'বিহারের দ্বারভাঙায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এবং তাঁর স্বর্গীয় মাতাজির প্রতি কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে যে ধরনের অশালীন, অভদ্র শব্দ ব্যবহার করা হয়েছে, তা কেবল নিন্দনীয়, বরং আমাদের লোকতন্ত্রকেও কলঙ্কিত করতে চলেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের রাজনীতি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। তারা সহ্য করতে পারছে না যে একজন দরিদ্র মায়ের ছেলে গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীর পদে বসে রয়েছেন এবং তাঁর নেতৃত্বে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে।'
उक्त मामले में सिमरी थाना अंतर्गत प्राथमिकी दर्ज करते हुए 01 अभियुक्त को गिरफ्तार कर माननीय न्यायालय में भेजा जा रहा है।
— Darbhanga Police (@DarbhangaPolice) August 29, 2025
কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও লিখেছেন, 'গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন থেকে আজ পর্যন্ত, গান্ধী পরিবার মোদিজির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে কোনও ফাঁক রাখেনি। কিন্তু এখন তারা শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছে। এটি প্রতিটি মা, প্রতিটি পুত্রের প্রতি অপমান, যার জন্য ১৪০ কোটি দেশবাসী তাদের কখনও ক্ষমা করবে না।'
বিজেপি সভাপতি জেপি নাড্ডাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিরোধী দলকে তীব্র আক্রমণ করে বলেন, 'প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর মায়ের বিরুদ্ধে করা গালিগালাজ অশ্লীলতার সকল সীমা অতিক্রম করেছে।' রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?