মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৯ আগস্ট ২০২৫ ১২ : ৩৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সামনে এল সাইবার অপরাধের এক নতুন কৌশল। ১০০ বছর বয়সী এক বৃদ্ধকে 'ডিজিটাল গ্রেফতারি'র নামে ভয় দেখিয়ে তাঁর ছেলের কাছ থেকে ১.২৯ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একদল সাইবার অপরাধী। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে লখনউ-য়ে।
শতায়ু হরদেব সিং অবসরপ্রাপ্ত মার্চেন্ট নেভি অফিসার। তাঁকেই অজানা নম্বর থেকে ফোন করা হয়েছিল। তিনি যখন ফোনটি ধরেন, তখন সাইবার জালিয়াতিরা, নিজেদের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) আধিকারিক হিসাবে পরিচয় দেয়। এরপর বৃদ্ধকে তারা বলে, অর্থ পাচারের মামলায় জড়িত তিনি। এরপর প্রতারকরা হরদেব সিংকে ডিজিটালভাবে গ্রেপ্তার করে এবং তাঁর কাছে ব্যাঙ্কের বিবরণ জানতে চায়।
এই সময় প্রয়া ছয় দিন বৃদ্ধকে ফোন এবং ভিডিও কলে আটকে রেখে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। ফলে, ঘটনাটি সম্পর্কে তিনি কাউকে কিছু জানাতে পারেনি।
এর কয়েক ঘন্টা পরে, পর হরদেব সিংয়ের ছেলে, সুরিন্দর পাল সিং বাড়ি এলে তাঁকেও হুমকি দেয় জালিয়াতরা। জানানো হয় যে, যদি তিনি টাকা না দেন, তাহলে তাঁর বাবাকে জেলে পাঠানো হবে।
তারপর ছেলে প্রতারকরা বৃদ্ধের ছেলেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে। ওই টাকা ফের ফেরৎ পাঠানোর আশ্বাসও দিয়েছিল সাইবার জালিয়াতরা। ভয়ে হরদেহ সিংয়ের ছেলে সাইবার প্রতারকদের মোট ১.২৯ কোটি টাকা পাঠিয়ে দেয়। এরপর আর টাকা ফেরৎ আসেনি।
ভয়ে কাটলে সুরিন্দর পাল সিং জাতীয় সাইবার-হেল্পলাইন: ১৯৩০-এ অভিযোগ দায়ের করেন। আধিকারিকরা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে লখনউয়ের সরোজিনী নগর থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দেওয়া মোবাইল নম্বরের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
সম্প্রতি সাইবার জালিয়াতির একটি মামলায় সাফল্য পেয়েছে বাংলার পুলিশ। শোয়েরে টাকা খাটালেই মিলবে বিরাট মুনাফা। উত্তরপাড়ার বাসিন্দা সজল পান্ডে সেই টাকার লোভে রাজি হয়ে গিয়েছিলেন টাকা খাটাতে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে পা দিচ্ছেন ফাঁদে। ধীরে ধীরে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা তিনি দিয়ে দেন প্রতারকদের। পরে বুঝতে পেরে পুলিশে খবর দেন। অবশেষে, তদন্ত করে চন্দননগর সাইবার ক্রাইম থানার সেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে।
জানা গিয়েছে, গত ২০২৪ সালের ১১ জানুয়ারি সজল পান্ডে নামে ওই ব্যক্তি চন্দননগর সাইবার ক্রাইম থানায় মামলা করেন। পুলিশের তদন্তে জানা যায়, ফেসবুকে শেয়ার ট্রেডিং সংক্রান্ত বিজ্ঞাপন দেখে সজল পান্ডে প্রলোভিত হন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাঁকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করতে বলা হয়, যেখানে বেশি রিটার্ন পাওয়া যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?