বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নতুন বাড়ি কিনেই স্বামীর 'সেই কাজ'!  বাড়ির চাবি দিয়ে স্ত্রী'র সঙ্গে যা করল স্বামী

SG | ২৯ আগস্ট ২০২৫ ০৩ : ২৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  বিবাহিত জীবনে শ্বশুরবাড়ি–সম্পর্কিত মতবিরোধ নতুন কিছু নয়। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক মিলেনিয়াল দম্পতির ঘটনা রীতিমতো আলোচনার ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। এক তরুণী (৩০) অভিযোগ করেছেন, তার স্বামী বিনা আলোচনায় তাদের নতুন বাড়ির অতিরিক্ত চাবিটি তার মাকে দিয়ে দিয়েছেন। ঘটনাটি Reddit–এর r/AmIOverreacting ফোরামে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া ফেলে। সম্প্রতি ওই দম্পতি তাদের নতুন বাড়িতে উঠেছেন। বাড়ির অতিরিক্ত চাবি কীভাবে ব্যবহার হবে, তা নিয়ে দম্পতির মধ্যে আলোচনার আগেই স্বামী নিজে সিদ্ধান্ত নেন এবং শাশুড়িকে (অর্থাৎ নিজের মাকে) চাবিটি দিয়ে দেন। স্ত্রী জানান, “তার মা মানুষ হিসেবে ভালো হলেও ভীষণ হস্তক্ষেপপ্রবণ। রান্নাঘরটা তিনি প্রায়ই নিজের মতো করে সাজিয়ে দেন, কারণ তার মতে সেটাই ‘ভালোভাবে রাখা’। আমি চাই না, আমার অনুমতি ছাড়া তিনি বাড়িতে ঢুকুন।”


স্ত্রীর আপত্তি শুনে স্বামী উল্টে তাকে “ড্রামাটিক”, “অতিরিক্ত প্রতিক্রিয়াশীল” এবং “কন্ট্রোলিং” বলে অভিযোগ করেন। স্বামীর এই মনোভাব আরও বেশি ক্ষোভের জন্ম দেয় স্ত্রীর মনে। ঘটনার পোস্টে প্রায় ৪০০টি মন্তব্য জমা পড়ে, যেখানে অধিকাংশই স্ত্রীর পাশে দাঁড়ান। এক মন্তব্যকারী লেখেন, “যখন একজন স্বামী একতরফাভাবে ঠিক করেন কার হাতে বাড়ির চাবি যাবে, তখন তিনি মূলত ক্ষমতার ভারসাম্য নষ্ট করছেন। এটি নিয়ন্ত্রণমূলক আচরণ।” অন্য একজন পরামর্শ দেন, “জরুরি পরিস্থিতিতে চাবি দেওয়া যেতে পারে। কিন্তু যদি অনুমতি ছাড়া তিনি ঘরে ঢোকেন বা জিনিসপত্র এদিক–ওদিক করেন, তবে তালা পাল্টানো উচিত। দ্বিতীয়বার ঘটলে স্বামী–স্ত্রী সম্পর্কের ভবিষ্যৎ নিয়েই নতুন করে ভাবতে হবে।”

আরও পড়ুন: গ্যারাজে ঝুলছিল মানুষের 'ওটার' আকারের বাদুড়! দেখে হাড়হিম ব্যক্তির! আসল সত্য জানলে চমকে উঠবেন

আরেকজন কঠোর মন্তব্য করেন, “আমি হলে জিনিসপত্র গুছিয়ে কিছুদিন আলাদা থাকতাম, যতক্ষণ না তিনি চাবি ফেরত আনেন। নিজের গোপনীয়তা রক্ষার জন্য স্বাভাবিক দাবি করাটাই যদি ‘কন্ট্রোলিং’ বলা হয়, তবে এভাবে সংসার টেকানো সম্ভব নয়।” এই ঘটনা অবশ্য বিচ্ছিন্ন নয়। শাশুড়ির অতিরিক্ত হস্তক্ষেপ বহু দাম্পত্য জীবনে দেখা গেছে। Reddit–এর আরেকটি r/weddingshaming ফোরামে এক নববধূ জানান, তার হবু শাশুড়ি বিয়ের অনুষ্ঠানে প্রায় একই রকম পোশাক পরে হাজির হন, যা ছিল কনের পোশাকের সঙ্গে একেবারেই মিলে যাওয়া। এমনকি বিয়ের আগের রাতে জোরে কেঁদে ছেলেকে পছন্দ নিয়ে হতাশা প্রকাশ করেন।

মনস্তাত্ত্বিকরা মনে করেন, এমন পরিস্থিতি স্বামী–স্ত্রীর মধ্যে আস্থার অভাব ও পারিবারিক সীমারেখা স্পষ্ট না থাকার ফল। নতুন সংসারে গোপনীয়তা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হলে দু’জনেরই সমঝোতা জরুরি। নচেৎ ছোট্ট একটি চাবি থেকেই বড় দাম্পত্য সংকটের সূত্রপাত হতে পারে। শাশুড়ির হাতে বাড়ির অতিরিক্ত চাবি দেওয়ার মতো ঘটনা শুধু পারিবারিক টানাপড়েনই নয়, এর গভীরে মনস্তাত্ত্বিক প্রভাবও লুকিয়ে থাকে। দাম্পত্য সম্পর্কে বিশ্বাস ও ব্যক্তিগত সীমানা (personal boundary) অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এক পক্ষ অন্য পক্ষকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেয়, তখন তা সঙ্গীর মধ্যে অবমূল্যায়নের অনুভূতি, নিরাপত্তাহীনতা এবং ক্ষোভ তৈরি করে। একইসঙ্গে, স্বামী যদি স্ত্রীর স্বাভাবিক উদ্বেগকে “ড্রামাটিক” বা “কন্ট্রোলিং” বলে উড়িয়ে দেন, তা মানসিক অবমাননার শামিল। দীর্ঘমেয়াদে এই ধরনের আচরণ আত্মমর্যাদার ক্ষয়, যোগাযোগে ভাঙন এবং সম্পর্কের ভরসার ভিত্তি দুর্বল করে দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া