মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জাপান সফরে মোদি, কোন কোন ক্ষেত্রে বিশেষ নজর? ট্রাম্পকে উচিত শিক্ষার তোড়জোড়?

রজিত দাস | ২৯ আগস্ট ২০২৫ ০৮ : ৫৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে তীব্র টানাপোড়েন। এসবের মধ্যেই দুই দিনের সরকারি সফরে জাপানে পৌঁছছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিও বিমানবন্দরে ভারতীয় প্রবাসীরা তাঁকে স্বাগত জানান। ১৫তম বার্ষিক দ্বিপাক্ষিক বৈঠকের জন্য জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে মোদির এই সফর। সাত বছর পর এটাই প্রধানমন্ত্রী মোদির প্রথম একার জাপান সফর। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার আশা করা হচ্ছে। অন্যান্য বিষয়ের মধ্যে, কোয়াডের উপর আলোকপাত করা হবে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে যৌথ উদ্যোগ, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়েও আলোচনা হতে পারে।

মোদির জাপান সফরের ১০ উল্লেখযোগ্য তথ্য: 

১. প্রধানমন্ত্রী মোদি জাপানি প্রতিপক্ষ শিগেরু ইশিবার সঙ্গে ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

২. জাপান-ভিত্তিক মিডিয়া প্ল্যাটফর্ম নিক্কেই এশিয়া জানিয়েছে যে, জাপান আগামী দশকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা বৃদ্ধির জন্য ১০ ট্রিলিয়ন ইয়েন (৬৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, পরিবেশ এবং ঔষধ-সহ একাধিক ক্ষেত্রের উপর জোর দেওয়া হবে।

৩. সফরের আগে, সোশাল মিডিয়া হ্যান্ডেলার এক্স পোস্টে- প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "আমরা আমাদের সহযোগিতাকে নতুন লক্ষ্য দিতে চাই, বিনিয়োগ সম্পর্ককে আরও বিস্তৃত করতে চাই এবং নতুন ও উদীয়মান প্রযুক্তি - বিশেষত কৃত্তিম প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে চাই। এই সফর আমাদের সাংস্কৃতিক বন্ধনকেও আরও দৃঢ় করবে।"

৪. বিদেশমন্ত্রক জানিয়েছে যে, আলোচনার একটি "গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম" হবে কোয়াড। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিকে তহবিল ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বিকল্প প্রদানের জন্য গঠিত হয়েছে এই কৌশলগত গোষ্ঠী।

৫. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর কোয়াডের দেশগুলির মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে।

৬. প্রধানমন্ত্রী মোদির সফরের আগে, জাপানের বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। এই পদক্ষেপের ফলে শাস্তিমূলক শুল্ক কমানোর জন্য জাপান আমেরিকাকে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ চূড়ান্ত করতে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।

৭. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে প্যাকেজটি "আমাদের পছন্দ মতো বিনিয়োগের জন্য আমাদের অর্থ" এবং বলেছিলেন যে আমেরিকা লাভের ৯০ শতাংশ ধরে রাখবে। জাপানি কর্মকর্তারা ভিন্নমত পোষণ করেছেন এবং জোর দিয়েছেন যে- বিনিয়োগটি পারস্পরিক সুবিধার বিষয় হবে।

৮. প্রধানমন্ত্রী মোদি টোকিওর ইলেক্ট্রন ফ্যাক্টরি এবং সেন্ডাইতে তোহোকু শিনকানসেন প্ল্যান্টও পরিদর্শন করবেন যেখানে বুলেট ট্রেনের কোচ তৈরি করা হয়। এই পরিদর্শনের সময়ে প্রধানমন্ত্রী মোদি এবং জাপানি প্রধানমন্ত্রী ইশিবা একসঙ্গে থাকবেন। এছাড়াও তাঁরা, ভারতের বুলেট ট্রেন প্রকল্পে টোকিওর অংশগ্রহণের বিষয়টি এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

৯. প্রধানমন্ত্রী মোদি ভারত ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার দিকেও নজর দিচ্ছেন। ভারতীয় নৌবাহিনী এবং জাপানি সামুদ্রিক স্ব-প্রতিরক্ষা বাহিনী ভারতে জাহাজ রক্ষণাবেক্ষণে সম্ভাব্য সহযোগি হতে চলেছে।

১০. জাপান সফরের পর, ৩১ আগস্ট প্রধানমন্ত্রী মোদি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তিয়ানজিনে সাংহাই কো-অপারেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন যাবেন।

আরও পড়ুন- বুমেরাং ট্রাম্পের কৌশল, ভারতকে শায়েস্তা করতে গিয়ে কোন কোন পণ্যে পকেট ফাঁকা হওয়ার জোগাড় মার্কিনিদের?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া