মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৮ আগস্ট ২০২৫ ২০ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের আল খোবার শহরে ভয়াবহ ঘটনা ঘটালেন হায়দরাবাদের এক মহিলা বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয়রাও। হায়দরাবাদের মহম্মদি লাইন্সের বাসিন্দা সৈয়দা হুমেরা আমরিনের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগ, নিজের তিন সন্তানকে হত্যা করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। নিহত শিশু সাত বছরের যমজ পুত্রসন্তান সাদেক আহমেদ ও আদেল আহমেদ, এবং তিন বছরের কনিষ্ঠ পুত্র ইউসুফ আহমেদ। তাদের বাবা এবং হুমেরার স্বামী মহম্মদ শাহনওয়াজ কাজ থেকে ফিরে এসে তাদের মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পুলিশ এসে আমরিনকে গ্রেপ্তার করেছে।
পরিবার সূত্রে জানা যায়, আমরিন কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বিদেশে একাকীত্বের কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন। এছাড়া পারিবারিক অশান্তিও ঘটনার পেছনে প্রভাব ফেলতে পারে। তবে ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, নিজের তিন সন্তানকে বাথটবে ডুবিয়ে হত্যা করেন হুমেরা। পরবর্তীকালে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সফল হননি, পরে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আরও এক ভয়ানক ভিডিও। যেখানে দেখা গেছে, ছাদ থেকে এক কোলের শিশুকে নীচে ছুড়ে ফেলেন এক মহিলা। যদিও বরাত জোরে শিশুটির প্রাণ বেঁচে গেছে। ছাদের নীচেই কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। তাঁরাই শিশুটিকে বল ধরার মতো দুই হাতের মধ্যে ধরে ফেলেন।
সদ্য ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, একটি বাড়ির নীচের কয়েকজন মানুষ জড়ো হয়ে আছেন। সকলেই উপরের দিকে তাকিয়ে। এক নজরে দেখলে মনে হবে, তাঁরা হয়তো উপরে কিছু একটা দেখছেন। কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায়, সকলের উপরের দিকে তাকিয়ে থাকার অন্য উদ্দেশ্য ছিল। ভিডিওতে দেখা গেছে, এক মহিলা ছাদের কার্নিশে এসে দাঁড়িয়ে আছেন। তাঁর কোলে এক শিশু। কোনও মতে নীচে নামার চেষ্টা করছেন ওই মহিলা। তারপরেই হঠাৎ কোলের শিশুটিকে নীচে ছুড়ে ফেলেন। নীচে দাঁড়ানো কয়েকজন ব্যক্তি সেই শিশুটিকে ধরেও ফেলেন। শিশুটির যদিও কোনও আঘাত লাগেনি। ভিডিওটি কোথায় তোলা হয়েছে, তা জানা যায়নি। তবে মজার ছলে ভিডিওটি বানানো হয়নি। বাস্তবেই এমন একটি ঘটনা ঘটেছে।
যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। ওই মহিলার কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অনেকেরই মতে, শিশুটিকে অন্য উপায়েও উদ্ধার করা যেত। তার জন্য শিশুটির প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা উচিত হয়নি। একজন লিখেছেন, 'আজকাল কি অ্যাপের মাধ্যমে শিশু অর্ডার করা হচ্ছে? একটি শিশু হারিয়ে গেলেই, দশ মিনিট পর আরেকটি শিশু পাওয়া যাচ্ছে?' আরেকজন লিখেছেন, 'এ কেমন মা! শিশুটির যদি কিছু হয়ে যেত! নিজেকে ক্ষমা করতে পারতেন? ঈশ্বরের কৃপা, তাই শিশুটির কোনও আঘাত লাগেনি।' আরেকজন লিখেছেন, 'শিশুটি হয়তো আটকে পড়েছিল উপরে। তার সত্ত্বেও এভাবে উদ্ধার করা ঠিক হয়নি। যদি নীচের মানুষদের হাত পিছলে যেত?' আরেকজন লিখেছেন, 'মানুষ আজকাল বড্ড বিবেকহীন। শিশুদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতেও একবার বাধে না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?