মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৮ আগস্ট ২০২৫ ২১ : ১২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নিজের কথাতেই ঢোক গিললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। সাফ বললেন, সংগঠনের কাজে ৭৫ বছর বয়সে অবসর সীমা নিয়ে তিনি কিছুই বলেননি! আরএসএস প্রধানের দাবি, "সংঘে আমরা সকলেই স্বেচ্ছাসেবক, আমাদের সকলকে যা করতে বলা হয় তাই করতে হয়, কোনও কাজ প্রত্যাখ্যান করার জন্য আমরা আমাদের বয়সের কারণ উল্লেখ করতে পারি না।" ভগবতের মন্তব্য নরেন্দ্র মোদির জন্য স্বস্তির বার্তা? রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
কী বলেছিলেন ভগবত?
গত জুলাই মাসেই মোহন ভগবতের অবসরের বয়সসীমা নিয়ে বিতর্ক দানা বাঁধে। আরএসএস প্রধান বলেছিলেন, "মোরোপন্ত একবার বলেছিলেন, যখন ৭৫-এর শাল গায়ে পড়ে, আপনার থেমে যাওয়া উচিত। তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।"
ভগবতের এই মন্তব্য ঘিরেই আসরে মেনে পড়েন বিরোধীরা। আসন্ন সেপ্টেম্বরেই মোদির ৭৫ বছর বয়স হয়ে যাবে। বিরোধীদের দাবি, সংঘ প্রধান আসলে পরোক্ষে প্রধানমন্ত্রীকে অবসরগ্রহণের বার্তা দিতে চেয়েছিলেন।
মোহন ভগবতের কথায় নতুন করে অবসর জল্পনা শুরু হতেই মাঠে নেমে পড়েন খোদ অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানিয়েছিলেন, ৭৫ হলেই অবসর- বিজেপির সংবিধানে এমন কোনও নিয়ম নেই। তাই ৭৫ বছরে মোদি অবসর নেবেন না। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও দলকে নেতৃত্ব দেবেন মোদিই।
আগের দাবি নস্যাৎ ভগবতের:
আরএসএস-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদিক বৈঠকে মোহন ভগবত দাবি করেন যে, তিনি এমন কখনও বলেননি যে তিনি অবসর নেবেন বা অন্য কারও অবসর নেওয়া উচিত। তিনি বলেন যে সংঘের স্বেচ্ছাসেবকরা তাদের বয়স নির্বিশেষে যা-ই বলুক না কেন, তাই করেন। তাঁর কথায়, "আমি কখনও বলিনি যে আমি অবসর নেব বা কারও অবসর নেওয়া উচিত। সংঘে, আমাদের যা করতে দেওয়া হয় তাই করি, আমরা চাই বা না চাই। আমার বয়স যদি ৮০ বছর হয় এবং সংঘ বলে যে 'শাখা' চালাও, আমাকে তা করতে হবে। সংঘ আমাদের যা করতে বলবে আমরা তাই করি।"
#WATCH | Delhi | On the question of 'Should Indian leaders retire at the age of 75 years', RSS chief Mohan Bhagwat says, "...I never said I will retire or someone should retire. In Sangh, we are given a job, whether we want it or not. If I am 80 years old, and Sangh says go and… pic.twitter.com/p8wq03IKYj
— ANI (@ANI) August 28, 2025
প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই মোহন ভাগবত-ও আসন্ন সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন।
আরও পড়ুন- বুমেরাং ট্রাম্পের কৌশল, ভারতকে শায়েস্তা করতে গিয়ে কোন কোন পণ্যে পকেট ফাঁকা হওয়ার জোগাড় মার্কিনিদের?
আরও পড়ুন- প্রতিহত হবে ট্রাম্পের শুল্ক-বাণ, হাতিয়ার নয়া জিএসটি! পরিসংখ্যান তুলে ধরে বড় দাবি বিশেষজ্ঞদের ...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?