মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দেশের শহরাঞ্চলের প্রায় অর্ধেক মহিলাই নিজেদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত নন! বার্ষিক রিপোর্টে উঠে এল চিন্তা বাড়ানো তথ্য

রিয়া পাত্র | ২৮ আগস্ট ২০২৫ ২০ : ০৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ঘরে ফেরার পথ কতটা সহজ? রাত বাড়লে সহজ? সহজ দিনের আলোয়? মেয়েরা এমন কথা ভাবেন, এমন প্রশ্ন শোনেন। ছবিটা কোনও নির্দিষ্ট জায়গার নয়। কোনও জেলা, রাজ্য কিংবা দেশের নয়। এই ছবি কম বেশি সর্বত্র। সাম্প্রতিক সময়ে দেশের নানা রাজ্যে মহিলাদের উপর অকথ্য অত্যাচার, ধর্ষণের অভিযোগ উঠে এসেছে। উঠে এসেছে পণ প্রথার নৃশংস পরিণামের অভিযোগও। তার মাঝেই সামনে এসেছে, এক তথ্য। সেই তথ্য চিন্তা বাড়াচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য, বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শহরাঞ্চলের ৪০ শতাংশ নারী তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। নারী ২০২৫(NARI2025) তাদের বার্ষিক রিপোর্টে মহিলাদের উপর অত্যাচার, হয়রানির পরিসংখ্যান তুলে ধরেছে বলে খবর সূত্রের। তথ্য, ভারতের শহরাঞ্চলের ৪০ শতাংশ মহিলা নিরাপদ বোধ করেন না। জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক, NARI 2025, সমস্ত রাজ্যের ৩১টি শহরের ১২,৭৭০ জন মহিলার মতামতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তালিকায় কলকাতা, দিল্লি, রাঁচি, শ্রীনগর, ফরিদাবাদ। 

আরও পড়ুন: 'হাম দো, হামারে তিন', ভারতীয় পরিবারে নারীদের কত সন্তান জন্ম দেওয়া উচিৎ? আরএসএস প্রধানের নিদানে হইচই...

তথ্য, ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ৭ শতাংশ মহিলা জানিয়েছেন, তাঁরা নানা সময়ে হয়রানির সম্মুখীন হয়েছেন। তালিকায় সবথেকে বেশি রয়েছেন ১৮-২৪ বছর বয়সী যুবতীরা। তারমধ্যে রয়েছে রাস্তায় নানা রকমের মন্তব্য, অশ্লীল মন্তব্য করা, স্পর্শ করা। কখনও কখনও এই পরিস্থিতির জন্য খারাপ রাস্তাঘাট, যানবাহনের সংখ্যাকেও দায়ী করা হয়েছে। ২০২২ সালের সর্বশেষ জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো (এনসিআরবি) অনুসারে, এই সংখ্যা মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনার ১০০ গুণ বেশি।

মহিলাদের নিজেদের শেয়ার করা অভিজ্ঞতা, তাঁদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক এবং ইটানগরের মতো মুম্বাইকে সবচেয়ে নিরাপদ হিসাবে বিবেচনা করা হয়েছে ওই রিপোর্টে। সূত্রের খবর, ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই তালিকা এমন বহু ঘটনা বা মহিলার বক্তব্য যুক্ত করা হয়েছে, যেগুলি সরকারি খাতায় উল্লিখিত নেই।

অনেক ক্ষেত্রে জানা গিয়েছে, যুবতী, কিশোরীরা আরও বেশি হেনস্থা কিংবা সামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করে অভিযোগ দায়ের করেন না অনেক সময়। উল্লেখ করা হয়েছে, ওই সংস্থা যাঁদের অভিজ্ঞতার কথা শুনেছেন এই রিপোর্ট বানানোর জন্য, তাঁদের মধ্যে মাত্র ২২ শতাংশ মহিলা তাঁদের অভিযোগ নথিভুক্ত করেছেন। জানা গিয়েছে, ৫৩ শতাংশ মহিলা স্পষ্টভাবে জানতেন না, তাঁদের কর্মক্ষেত্রে আইন দ্বারা বাধ্যতামূলক যৌন হয়রানি প্রতিরোধ (POSH) নীতি আছে কি না।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর পিভ্যালু অ্যানালিটিক্স দ্বারা তৈরি এবং বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের গ্রুপ (GIA) দ্বারা প্রকাশিত এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন। দিল্লিতে তিনি বলেন, 'এই পর্যবেক্ষণের সূচনা দেশের শহরগুলিতে মহিলাদের নিরাপত্তার উদ্বেগগুলি বোঝার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দেয়।' তিনি আরও বলেন, 'জাতীয় মহিলা কমিশনে, আমাদের অগ্রাধিকার হল প্রতিটি মহিলা যাতে বাড়িতে, কর্মক্ষেত্রে, জনসাধারণের স্থানে এবং অনলাইনে নিরাপদ বোধ করেন তা নিশ্চিত করা।'

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া