শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ১৭ ঘণ্টা ধরে টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো, এল বিশেষ ঘোষণা, জানুন বিস্তারিত

কৌশিক রয় | ২৮ আগস্ট ২০২৫ ২০ : ০২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নতুন একটি টার্ন আউট বসানোর কাজের জন্য আগামী ৩০ আগস্ট রাত ১১টা থেকে ৩১ আগস্ট দুপুর ৩টে পর্যন্ত বিশেষ কাজ চলবে। এই কারণে ৩১ আগস্ট (রবিবার) দুপুর ৪টে পর্যন্ত মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে এখানেই শেষ নয়, রবিবার চাকরির পরীক্ষা রয়েছে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে, মেট্রোয় ভিড় হওয়ার সম্ভাবনা। সে কারণে যাত্রীদের অসুবিধা কমাতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ওইদিন বিভিন্ন পরীক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালানো হবে। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত উভয়মুখী বিশেষ মেট্রো পরিষেবা সকাল ৭টা থেকেই শুরু হবে। একইভাবে গ্রিন লাইনে (Green Line) সাধারণত সকাল ৯টা থেকে মেট্রো চালু হলেও পরীক্ষার্থীদের সুবিধার্থে সেদিন সকাল ৮টা থেকেই মেট্রো পরিষেবা চালু থাকবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই অস্থায়ী অসুবিধা সত্ত্বেও যাত্রীদের সহযোগিতার মাধ্যমে কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে এবং পরিষেবা দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

উল্লেখ্য, বর্তমানে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো গেলেও ট্রেনগুলি কবি সুভাষ গিয়ে সেখান থেকে ঘুরে ফের আসে। এতে যেমন দীর্ঘ সময় যায় তারই সমাধান হিসেবে সপ্তাহান্তে কাজ চলবে শহিদ ক্ষুদিরামে। উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুক্রবার বিকেলে উদ্বোধন করলেন কলকাতার বহু প্রতীক্ষিত তিন লাইনের মেট্রো। এই তিনটিই সম্প্রসারিত মেট্রো পথ শহরের। এক কথায়, পুজোর আগেই মেট্রোপথে জুড়ে গেল শহর। ইতিমধ্যেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, দীর্ঘ অপেক্ষার শেষে খুলে যাওয়া সম্প্রসারিত পথে চলেছে মেট্রোর রেক। প্রথম যাতায়াত সফল। এই প্রায় তিন কিলোমিটার পথ মেট্রোয় সময় লেগেছে প্রায় চার মিনিট। ২০২৪ সালেই সূচনা হয়ে গিয়েছে গঙ্গার তলায় মেট্রো চলাচল।

অন্যদিকে মেট্রো ছুটছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তাতে বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের সুবিধা হয়েছে। তবে বউবাজার অংশে নানা সমস্যার কারণে দীর্ঘকাল থমকে ছিল ওই অংশের কাজ। তবে এবার শিয়ালদহ-এসপ্ল্যানেড লাইনের উদ্বোধন হয়ে যাওয়ায়, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তাতে সময় বাঁচবে বহু। নিত্যযাত্রীদের যাতায়াতে আর একাধিকবার পরিবহন বদল করতে হবে না। এক মেট্রোতেই শহরের এক প্রান্ত থেকে পৌঁছে যাওয়া যাবে অন্য প্রান্তে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেট্রো লাইন উদ্বোধনের আগেই, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লেখেন, ‘একটু স্মৃতি-তাড়িত হতে দিন। ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডরের পরিকল্পনা করা ও অনুমোদন দেবার সৌভাগ্য আমার হয়েছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে, এই শহরের বিভিন্ন প্রান্তকে (যেমন - জোকা, বেহালা, তারাতলা, গড়িয়া, নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, দমদম, সেক্টর ফাইভ, ইত্যাদি) একটি  মহানাগরিক মেট্রো গ্রিড-এ সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ - তার ব্লু-প্রিন্ট তৈরি করা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সময়ে কাজ শুরু করা – সব কিছুই করার সৌভাগ্য আমার হয়েছিল।

টালিগঞ্জ–গড়িয়া, দমদম–গড়িয়া, দক্ষিণেশ্বর–দমদম, সল্টলেক–হাওড়া - এই সব সংযোগেরই সূচনা আমার হাত দিয়ে। ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলপথের রুটও বাস্তবসম্মতভাবে পরিবর্তন করে তার রূপায়ণের পথ আমি প্রশস্ত করি। এই সব কাজের জন্য মেট্রো রেলওয়ের একটি পৃথক জোনও আমি কলকাতায় করি। সারা ভারতে ২০টি জোন ছিল, এটি অধিকন্তু নূতন হয়। ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরীর ঘোষণাও ছিল আমার। এটা আমার গর্ব, পরে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেও এই প্রকল্পগুলোর বাস্তবায়নে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। রাজ্যের তরফ থেকে বিনামূল্যে জমি দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা সহ যাবতীয় বাধা-বিঘ্ন সরিয়ে যাতে দ্রুতগতিতে কাজ সম্পন্ন হতে পারে তার বন্দোবস্ত আমরাই করেছিলাম। রাজ্যের মুখ্যসচিবরা ধারাবাহিকভাবে একাধিক কোঅর্ডিনেশন মিটিং করেছেন যাতে নির্বাহী বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয় বজায় থাকে, কাজে সুবিধা হয়। এককথায়, রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনাগুলো করেছিলাম, সেগুলো ফিল্ডে যাতে সঠিকভাবে শেষ হয় তার ব্যবস্থাও আমরাই করেছিলাম- এই সৌভাগ্য আমার হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া