মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হিমালয়ে বিপর্যয়: পরিকল্পনাহীন উন্নয়নের মাশুল কাদের?

সৌরভ গোস্বামী | ২৮ আগস্ট ২০২৫ ১৯ : ৩০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  ২০২৩ সালের জোশীমঠ ও সিকিমের চুংথাং বিপর্যয়ের পর ফের একবার ভয়াবহ দুর্যোগে কাঁপল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী উপত্যকা। সোমবার, ৫ অগস্ট, হরশিল উপত্যকার সবথেকে উঁচু গ্রাম থারালি তছনছ হয়ে গেল আকস্মিক বন্যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হয় গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF), নয়তো মেঘভাঙা বৃষ্টি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বিপর্যয়ের আসল কারণ পরিকল্পনাহীন উন্নয়ন, অযৌক্তিক বাঁধ নির্মাণ, লাগামছাড়া পর্যটন প্রকল্প এবং অবৈজ্ঞানিক সড়ক সম্প্রসারণ।

থারালি গ্রামে সর্বনাশ ডেকে আনে খীর গাদ। এই নদী ইতিমধ্যেই তৃতীয়বার প্লাবিত হলো। ২০২৩ সালেই ভূতত্ত্ববিদ ড. নবীন জুয়াল সতর্ক করেছিলেন—দ্রুত বরফ গলার কারণে ভবিষ্যতে এই উপত্যকায় বড়সড় বিপর্যয় আসবেই। অথচ সেই সতর্কবার্তা উপেক্ষা করে নদীতীরে পর্যটন-নির্ভর নির্মাণ হয়েছে। স্থানীয়রা বলছেন, যদি জলান্দ্রি গাদ বা কাকোড গাদে প্রস্তাবিত বাঁধ তৈরি হতো, তবে ক্ষয়ক্ষতি বহুগুণ বাড়ত। ইতিমধ্যেই লোহারিনাগ বাঁধের কোটি কোটি টাকার সুড়ঙ্গ ভেসে গেছে। যদি পলা বাঁধও তৈরি হতো, তবে এক “মেগা-ডিজাস্টার” ঘটত। অথচ এসব প্রকল্পের সঠিক বৈজ্ঞানিক মূল্যায়ন হয়নি।

চারধাম প্রকল্পের নামে সীমান্ত সড়ক সংস্থা (BRO) উত্তরকাশী থেকে গঙ্গোত্রী পর্যন্ত রাস্তা দ্বিগুণ করতে গিয়ে কোনো পরিবেশগত প্রভাব সমীক্ষা (EIA) বা ছাড়পত্র নেয়নি। এর ফলে তক্ষ্ণৌর অঞ্চলের সাতটি গ্রামের অস্তিত্বই আজ সংকটে। বিশেষজ্ঞদের অভিযোগ, “কাটিং” পদ্ধতিতে পাহাড় কেটে রাস্তা বানানোয় প্রতি ১০ কিমিতে একেকটি ভূমিধস হচ্ছে। শুধু চারধাম সড়কেই তৈরি হয়েছে ৮১১টি ভূমিধসপ্রবণ এলাকা। ঐতিহ্যবাহী পদযাত্রার বদলে এখন চারধামে চলছে হেলিকপ্টারের ভিড়। দুর্ঘটনা বেড়ে যাওয়ায় কিছুদিন উড়ান বন্ধ হলেও ফের শুরু হওয়ার তোড়জোড় চলছে। কেদারনাথ বন্যপ্রাণী অভয়ারণ্যে সড়ক নির্মাণ, রাতারাতি আবাসন, মাণ্ডাকিনীতে দূষণ—সব মিলিয়ে নষ্ট হচ্ছে পরিবেশ ও বিলুপ্তির পথে ব্রহ্মকমলের মতো বিরল উদ্ভিদ।

আরও পড়ুন: দু্র্যোগের ছায়া সরছেনা হিমাচল থেকে! প্রবল বৃষ্টিতে জনজীবন থমকে, মৃতের সংখ্যা ৩১০ ছাড়াল, ক্ষয়ক্ষতি কয়েক লাখ

ভারতের হিমালয়ে প্রায় ১০ হাজার হিমবাহ প্রতি দশকে ১০০-২০০ ফুট হারে গলছে। এর ফলে অজস্র হ্রদ তৈরি হচ্ছে, যা হঠাৎ ভেঙে গিয়ে ভয়াবহ বন্যা ডেকে আনছে। ২০২১ সালের তপোবন দুর্ঘটনা ও ২০২৩ সালের জোশীমঠ ধস এর উদাহরণ। অথচ এসব শিক্ষা গ্রহণ না করে আরও ৭৫টি সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞদের মতে, এখনই সিদ্ধান্ত নিতে হবে—হিমালয়ের নাজুক পরিবেশে আর কোনো নতুন বাঁধ বা বৃহৎ পরিকাঠামো তৈরি করা যাবে না। পর্যটনের বহনক্ষমতা নির্ধারণ, বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়া সড়ক সম্প্রসারণ বন্ধ, এবং প্রকল্প অনুমোদনে প্রকৃত জনশুনানি আবশ্যক।

হিমালয়ের বিপর্যয় আজ আর বিচ্ছিন্ন কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং ধারাবাহিক এক মানবসৃষ্ট সংকটের ফল। অতিরিক্ত বাঁধ নির্মাণ, অগোছালো পর্যটন পরিকাঠামো, বন উজাড় এবং পাহাড় কেটে রাস্তাঘাট তৈরির মতো কাজ পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। এর ফলে ভূমিধস, হঠাৎ বন্যা, নদীর গতিপথ পরিবর্তন, এমনকি পুরো গ্রাম ভেসে যাওয়ার মতো ভয়াবহ দৃশ্য আজ প্রায় প্রতি মৌসুমেই দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হিমালয়ের ভঙ্গুর ভূপ্রকৃতিতে এত বেশি চাপ সৃষ্টি হলে এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। তবু রাষ্ট্র ও কর্পোরেট স্বার্থের কাছে পরিবেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা বারবার উপেক্ষিত হচ্ছে। এখনই যদি পরিকল্পনা নেওয়া না হয়, তবে এই বিপর্যয় স্থায়ী সংকটে রূপ নেবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া