মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মায়ের সঙ্গে ঝগড়া করে সাইকেল নিয়ে লখনউ থেকে বৃন্দাবন, কিশোরের সাহসে তাজ্জব সবাই

আর্যা ঘটক | ২৮ আগস্ট ২০২৫ ১৯ : ৩৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের লখনউ-এ সম্প্রতি এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। খবর অনুযায়ী জানা গিয়েছে, মাত্র ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্র বিরাট ওরফে বীর সোনি, মায়ের বকুনি খেয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। জানা গিয়েছে বৃন্দাবনে প্রখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে যায় সে। লখনউয়ের পিংক সিটি, বুধেশ্বর এলাকার বাসিন্দা ওই কিশোর ২০ অগাস্ট বাড়ি থেকে পালিয়ে যায়। এমনকী সে তার নিজের রেঞ্জার সাইকেল নিয়ে ৪০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে বৃন্দাবনের উদ্দেশে রওনা হয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিরাটের বাবা ধীরাজ বর্মা ধানিয়ামাহরি ব্রিজের কাছে একটি গয়নার দোকান চালান। সেই দিন বিরাট তার মা আরতি সোনির কাছে বই কেনার জন্য ১০০ টাকা চায়। কিন্তু মা তার পড়াশোনায় অমনোযোগী হওয়ায় রেগে গিয়ে বকাঝকা করেন এবং বলেন, বাবাকে এ নিয়ে অভিযোগ জানাবেন। এতে মন খারাপ করে বিরাট চুপিচুপি ১০০ টাকার নোটটি নিয়ে বিকেল ৪:১৫ টার দিকে তার সাইকেল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। 

জানা গিয়েছে, সন্ধ্যে পর্যন্ত ছেলেটি না ফেরায় উদ্বিগ্ন হয়ে মা-বাবা পাড়া থানায় রাত ৮টার দিকে একটি নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে এবং পশ্চিম লখনউয়ের উপ-পুলিশ কমিশনার বিশ্বজিৎ শ্রীবাস্তব একটি তদন্তকারী দল গঠন করেন। তদন্ত শুরু হলে পুলিশ জানতে পারে যে ছেলেটি তার মায়ের ফোনে মথুরার লোকেশন খুঁজে দেখেছিল। এরপর পুলিশ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ স্ক্যান করতে শুরু করে।

প্রথম ফুটেজ মেলে ডঃ শকুন্তলা মিশ্র ন্যাশনাল রিহ্যাবিলিটেশন ইউনিভার্সিটির কাছ থেকে। সেখানে ছেলেটিকে আগ্রা এক্সপ্রেসওয়ের দিকে যেতে দেখা যায় বিকেল ৬টা নাগাদ। এরপর আরও একটি ফুটেজে পায় পুলিশ৷ সেখানে দেখা যায় সে রাত ৮:৪৭ টায় কাকোরি টোল প্লাজা অতিক্রম করছে। রাত ১০টা নাগাদ সে ২৪৫ কিলোমিটার পেরিয়ে যায়, কিন্তু ২৪৮ কিলোমিটারের পর থেকে তার আর কোনও হদিশ মেলে নি। পুলিশ তখন সেই রাস্তায় টহলদারদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু এরপরও তারা কোনও সুরাহা করতে পারেনি।

এরপর পুলিশ মথুরার পথে খোঁজ চালাতে শুরু করে। তদন্তের একটা পর্যায়ে পুলিশ জানতে পারে, এই দীর্ঘ পথ সাইকেল চালিয়ে এসে ক্লান্ত হয়ে পড়ে কিশোর। এরপর স্থানীয় এক ট্রাক চালককে থামিয়ে তাঁর কাছে সাহায্য চায় এরপর নিজের সাইকেলসহ ট্রাকে উঠে পড়ে। জানা গিয়েছে, সেই চালককে কানপুর থেকে কিছু মালপত্র তুলতে হয়। এর ফলে চালক পরবর্তী দুই দিন কানপুরেই ছিলেন বলে জানায় পুলিশ৷ ফলস্বরূপ বিরাটও তাঁর সঙ্গেই ছিল। এরপর ২৩ অগাস্ট সকালে, ট্রাকচালক তাকে  ৯টার দিকে যমুনা এক্সপ্রেসওয়েতে নামিয়ে দেন। সেখান থেকে সে আবার সাইকেল চালিয়ে পৌঁছে যায় গৌরী গোপাল আশ্রমে, যেখানে সে এর আগে পরিবারের সঙ্গে থেকেছিল। কাজেই আশ্রম সম্পর্কে তার পূর্বপরিচিতি ছিল।

আরও পড়ুনঃ দিল্লির রাস্তায় প্রকাশ্যে গুলির লড়াই! নামকরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শ্যুটার গ্রেপ্তার...

জানা গিয়েছে, সেই দিন বিরাট মথুরার নানা ধর্মীয় স্থান যেমন বাঁকে বিহারী মন্দির, চারধাম, প্রেমানন্দ মহারাজ আশ্রম, ইস্কন মন্দির এবং শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করে। অবশেষে তিন দিন পর পুলিশ তাকে বৃন্দাবনের অনিরুদ্ধাচার্য আশ্রম থেকে খুঁজে বের করে। জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে প্রেমানন্দ মহারাজের ভিডিও প্রায়ই দেখত এবং তাঁর সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা ছিল। মা’র ফোন ব্যবহার করেই সে গন্তব্যস্থল এবং পথনির্দেশ খুঁজে বের করে। তবে, বৃন্দাবনে পৌঁছানোর পরও সে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে পারেনি।

সম্প্রতি এই সাহসী কিন্তু বিপজ্জনক যাত্রা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ছোট ছেলের এহেন মনোবল ও বিশ্বাসে সকলে বিস্মিত। পুলিশের তৎপরতায় অবশেষে কিশোর নিরাপদে পরিবারের কাছে ফিরে এসেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া