মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৮ আগস্ট ২০২৫ ২০ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ৫০ শতাংশ মার্কিন শুল্কের জেরে ভারতীয় অর্থনীতিতে মহা টানাপোড়েনের ইঙ্গিত। ভয়ানক চাপ তৈরি হতে পারে বেশ কিছু শিল্প। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংস্কার এই দোদুল্যমান অবস্থাকে প্রতিহত করতে পারে। এছাড়াও বিশেষজ্ঞদের দাবি, চলতি দশকেই এশিয়ার সবচেয়ে দ্রুত উন্নয়নশীল অর্থনীতির তকমাও থাকবে ভারতের মাথাতেই।
বিএমআই নামক এক সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে, 'চলতি দশকের শেষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে ৬ শতাংশের সামান্য বেশি। যদিও ২০১০-২০১৯ দশকে এই হার ছিল ৬.৫ শতাংশ। তারপরেই করোনা অতিমারীর ধাক্কা নেমে আসে। কিন্তু সেই ধাক্কা সামলেও এশিয়ার বাজারগুলির মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে উন্নতি করা দেশের নাম ভারত। আগামী পাঁচ বছরে ভারতের জিডিপিও বাড়বে।"
এর আগে বিএমআই দাবি করেছিল যে, চলতি অর্থবর্ষ এবং আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী তবে এই ধারণা থেকে সংস্থাটি সরে এসেছে। সংস্থাটির রিপোর্টে উল্লেখ, 'ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক চাপানোর ফলে চলতি অর্থবর্ষ এবং আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হবে বলে অনুমান করা হয়েছিল। কিন্তু সেই পূর্বাভাস সংশোধন প্রয়োজনীয়। ভারতের অর্থনীতি এই দুই অর্থবর্ষে যথাক্রমে ৫.৮ শতাংশ এবং ৫.৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।'
বিএমআই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, 'নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে, জিএসটি শুল্ক সংস্কার বৃদ্ধির উপর চাপ কমাতে পারে। যেহেতু এখনও সংস্কার নিয়ে নিশ্চিৎ কিছু জানানো হয়নি তাই আমরা জিএসটি সংস্কারকে আপাতত আমাদের বৃদ্ধির পূর্বাভাসের জন্য সামান্য উল্টো ঝুঁকি হিসাবে তুলে ধরছি।'
পরিকল্পিতভাবে জিএসটি স্ল্যাবকে সহজ দুই-স্ল্যাব কাঠামোতে অন্তর্ভুক্ত করার ফলে অটোমোবাইল, সিমেন্ট, ভোক্তাদের প্রধান পণ্য এবং আর্থিক পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে এবং মার্জিন উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, নতুন জিএসটি ব্যবস্থা অনুযায়ী, ১২ শতাংশ করের স্ল্যাবে থাকা ৯৯ শতাংশ পণ্য এখন পাঁচ শতাংশ করের স্ল্যাবে স্থানান্তরিত হবে। একইভাবে, ২৮ শতাংশ স্ল্যাবের আওতায় থাকা ৯০ শতাংশ পণ্য ১৮ শতাংশের স্ল্যাবে স্থানান্তরিত হবে। নতুন কর-কাঠামোয় ১২ এবং ১৮ শতাংশ্যের স্ল্যাব বাতিল হয়ে যাবে। বেশিরভাগ পরিষেবা পাঁচ এবং ১৮ শতাংশের স্ল্যাবে চলে আসবে।
এসবিআইয়ের রিপোর্টে অনুমান করা হয়েছে যে, ক্রয়ের পরিমাণ ৫.৩১ লক্ষ কোটি টাকা বাড়তে পারে। যা জিডিপি-র ১.৬ শতাংশের সমান। যার মাধ্যমেই ভারতীয় পণ্যে মার্কিন আমদানির ৫০ শতাংশ শুল্ক-ধাক্কা প্রতিহত করা যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- জিএসটি ২.০: কর কমলে কোন কোন রাজ্যগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?
আরও পড়ুন- আসছে জিএসটি ২.০, কোথায় সুবিধা পাবেন ভারতীয়রা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?