মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৮ আগস্ট ২০২৫ ১৮ : ৫৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টিপাত। এর জেরে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (SDMA)-এর তথ্য অনুযায়ী, ২০ জুন থেকে ২৭ অগাস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টিজনিত কারণে মোট ৩১০ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫৮ জনের মৃত্যু হয়েছে ভূমিধস, হঠাৎ বন্যা, ক্লাউডবার্স্ট, ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে। বাকি ১৫২ জন প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। সেখানে মোট ৫১ জনের মৃত্যু হয়েছে- এর মধ্যে ২৯ জন বৃষ্টিজনিত এবং ২২ জন সড়ক দুর্ঘটনায়। এর পরেই রয়েছে কাংগ্রা (৪৯ জন), চাম্বা (৩৬ জন) এবং শিমলা (২৮ জন)।
এই সময়কালে (২০ জুন থেকে ২৭ আগস্ট পর্যন্ত) রাজ্যজুড়ে মোট ৩৬৯ জন আহত হয়েছেন এবং ৩৮ জন এখনও নিখোঁজ। ভারী বৃষ্টিপাতে পশুপালন ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে। ১,৮৫২টি গবাদি পশু এবং ২৫,৭৫৫টি হাঁস-মুরগি মারা গিয়েছে।
গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় নতুন করে ভূমিধস দেখা দিয়েছে। ফলস্বরূপ উদ্ধার ও পুনঃস্থাপন কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। খবর অনুযায়ী, বর্তমানে রাজ্যে ৫৩৪টি রাস্তা বন্ধ রয়েছে এবং ১,১৮৪টি বিদ্যুৎ বিতরণ ট্রান্সফরমার অচল হয়ে পড়েছে। সবচেয়ে বেশি রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে কুল্লু জেলায়। সেখানে ১৬৬টি রাস্তায় যান চলাচল বন্ধ, যার মধ্যে আবার একটি জাতীয় সড়কও রয়েছে। মান্ডি জেলায় ২১৬টি রাস্তা বন্ধ রয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের দিক থেকে কুল্লু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৬০০টি ট্রান্সফরমার বন্ধ, মান্ডিতে ৩২০টি। অন্যদিকে, কাংগ্রা জেলার পানীয় জল সরবরাহ ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ইতিমধ্যেই ২৬৬টি জল সরবরাহ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে।
চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কও একটি ভূমিধসের কারণে পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে উদ্ধার ও রাস্তা পুনর্গঠনের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পত্তিরও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি অবকাঠামো- যেমন রাস্তা, পানীয় জল সরবরাহ ব্যবস্থা ও বিদ্যুৎ লাইন- এর ক্ষতির পরিমাণ আনুমানিক ২,৪৪,০০০ লাখ টাকা। বেসরকারি সম্পত্তি- যেমন বাড়ি, দোকান, গোশালা এবং ফসল- এর ক্ষতির পরিমাণ আনুমানিক ১৮,০০০ লাখ টাকা। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২,৬২,৩৩৬.৩৮ লাখ টাকা।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (SDMA) সতর্ক করেছে যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জনপরিসেবা আরও বিঘ্নিত হতে পারে। একইসঙ্গে মৃতের সংখ্যা বাড়তেও পারে। জেলা প্রশাসনকে ইতিমধ্যেই জরুরি পরিষেবা পুনঃস্থাপন, আটকে পড়া বাসিন্দা ও পর্যটকদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এহেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর (IMD) চাম্বা, কাংগ্রা ও মান্ডি জেলার জন্য আজ ও আগামীকাল ‘লাল সতর্কতা’ (Red Alert) জারি করেছে। খবর মারফত জানা গিয়েছে ২৮ আগস্ট চাম্বা, লাহৌল-স্পীতি, কাংগ্রা, কুল্লু ও মান্ডি জেলায় ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি ছিল এবং ২৯ আগস্ট সিমলা ও মান্ডি জেলায় একই সতর্কতা জারি থাকবে।
এছাড়া, ৩০ ও ৩১ আগস্ট মান্ডি, সিমলা ও সোলান জেলার জন্য ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে। ৩১ আগস্ট কুল্লু, মান্ডি, কাংগ্রা ও সিমলা জেলাতেও কমলা সতর্কতা থাকবে বলে জানানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?