মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের মাটিতেও রাজত্ব করেছে ডাইনোরা, রাজস্থান থেকে মিলল তারই প্রমাণ, রইল ভিডিও

সুমিত চক্রবর্তী | ২৮ আগস্ট ২০২৫ ১৮ : ২০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতের মাটিতে এবার মিলল ডাইনো যুগের ফসিল। এর থেকে এটাই প্রমাণিত হয় যে ভারতেও একসময় ডাইনোরা রাজত্ব করত। জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয় এই কাজে অংশ নিয়েছিল। তারাই ভারতের জয়সলমীর থেকে জুরাসিক যুগের একটি ফসিলকে উদ্ধার করে। এর বয়স আনুমানিক ২০০ কোটি বছর। ফলে এটি যে ডাইনোর ফসিল তা নিয়ে কারও কোনও সন্দেহ নেই।


মনে করা হচ্ছে এই ডাইনোর ফসিলটি সেই সময়ের একটি কুমির জাতীয় ডাইনোর। ফলে এখান থেকে আগামীদিনে এই এলাকা থেকে আর কী পাওয়া যেতে পারে সেটাই এখন সকলের কাছে চরম আগ্রহের। 

আরও পড়ুন: হার্ট অ্যাটাকের একটি বড় কারণ রয়েছে আপনার মুখেই, চিন্তায় পড়লেন গবেষকরা


প্রফেসর ভি. এস. পারিহার, যিনি আর্থ সিস্টেম সায়েন্স অনুষদের ডিন, তাঁর নেতৃত্বে হওয়া খননকার্যে ১.৫ থেকে ২ মিটার লম্বা এক কঙ্কাল আবিষ্কৃত হয়েছে, যা মাঝারি আকারের এক ফাইটোসর বলে ধারণা করা হচ্ছে। এই প্রাচীন সরীসৃপরা জুরাসিক যুগের শুরুর দিকে নদী ও জলাভূমির ধারে বেঁচে থাকত। আশ্চর্যের বিষয় হল, কাছাকাছি একটি ডিমও পাওয়া গেছে, যা এদের বাসা তৈরি ও প্রজনন আচরণ সম্পর্কে বিরল তথ্য দিয়েছে।


গবেষকরা জানিয়েছেন, ফাইটোসর ছিল কুমিরের মতো স্থলচর সরীসৃপ। এটি ভারতে প্রথম এবং বিশ্বে মাত্র দ্বিতীয়বারের মতো এমন জীবাশ্মের সন্ধান মিলল। এর ফলে থর মরুভূমি অঞ্চলের সঙ্গে ডাইনোসরের যুগের যোগসূত্র আরও দৃঢ় হলো।


প্রফেসর পারিহার এই আবিষ্কারকে “ঐতিহাসিক” বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, এটি ভারতীয় ভূতত্ত্বকে বৈশ্বিক মানচিত্রে আরও শক্ত অবস্থান এনে দিল। প্রতিটি নতুন আবিষ্কারের সঙ্গে জয়সলমের পৃথিবীর প্রাগৈতিহাসিক রহস্য উন্মোচনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। এটি কিন্তু জয়সলীর প্রথম ডাইনোসর জীবাশ্মের সন্ধান নয়। এর আগে ভূতাত্ত্বিক জরিপ দফতর (GSI) এবং আইআইটি রুরকির বিজ্ঞানীরা এখানে থারোসরস ইন্ডিকাস নামের এক দীর্ঘ-গলাযুক্ত, উদ্ভিদভোজী ডিক্রেওসোরিড ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন।


এই এলাকায় এমন একটি অবাক করা আবিষ্কারের অর্থ হল এখানে আরও এমন ফলিস থাকতে পারে বলেই মনে করছে সকলে। তাই গোটা এলাকাটি আরও ভাল করে খনন করে দেখা হচ্ছে। যদি একটি এমন ফসিল পাওয়া যায় তাহলে সেখান থেকে আরও এমন উদাহরণ থাকতে পারে বলেও অনেকে মনে করছেন। যদি সঠিকভাবে এর হিসেব করা যায় তাহলে সেখান থেকে এখানে যে ফসিল মিলেছে সেখান থেকে আরও বহু তথ্য হাতে আসতে পারে।


কোনও এক সময়ে পৃথিবীতে রাজত্ব করত ডাইনোরা। তাদের ফসিল ভারতের মাটিতে পাওয়া বিশেষ নতুন কোনও ব্যাপার নয়। তবে যদি শুকনো পরিবেশে তারা বেশি থাকতে পছন্দ করত তাহলে এখানে এমন নিদর্শন আরও মিলতে পারে বলেই সকলে মনে করছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া