মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঢালু রাস্তায় ট্রাক গড়িয়ে ভয়াবহ বিপত্তি! মুহূর্তে চূর্ণবিচূর্ণ গাড়ি, ভিডিও ভাইরালে চমকে উঠেছে নেটপাড়া

আর্যা ঘটক | ২৮ আগস্ট ২০২৫ ১৮ : ০৩Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: গাড়ির পেছনে খুব কাছাকাছি থাকা সাধারণত বড়সড় ঝক্কির কারণ হতে পারে। এটি অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে তখন যখন সামনে একটি ভারী ট্রাক থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও এই ঝুঁকির বাস্তব চিত্র তুলে ধরেছে। ভিডিওতে দেখা গিয়েছে, একটি ছোট গাড়ি একটি বড় ট্রাকের ঠিক পেছনে খুব কাছ থেকে যাচ্ছিল। ঘটনাটি ঘটে একটি ঢালু রাস্তায়। দেখা যায় হঠাৎ করে ট্রাকটি পেছন দিকে গড়াতে শুরু করে। তবে ঘটনার জেরে এখনও পরিষ্কার নয় যে চালক ইচ্ছাকৃতভাবে পেছনের দিকে যাচ্ছিলেন, নাকি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

এরপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে। কারণ ট্রাকটির ঠিক পেছনে একটি ছোট গাড়ি যাচ্ছিল। ঘটনার জেরে গাড়িটি আটকা পড়ে যায়। বিশাল ট্রাক যখন রাস্তা দিয়ে গড়িয়ে আসে, তখন সেটি ছোট গাড়িটিকে প্রায় চূর্ণবিচূর্ণ করে ফেলে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ছোট গাড়ির এক পাশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এই ঘটনা কতটা বিপজ্জনক তা ভিডিওতে স্পষ্ট।

জানা গিয়েছে, এই ঘটনার সম্পূর্ণ ভিডিও ধারণ করা হয় আরেকটি গাড়ির ড্যাশক্যামে। গাড়িটি দুর্ঘটনাস্থলের একটু পেছনে চলছিল। ভিডিওতে দেখা যায়, ছোট গাড়ির চালক দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন এবং প্রথমে সে ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হওয়ার পর, ট্রাকটি আচমকাই থেমে যায় এবং তারপর ধীরে ধীরে পেছন দিকে গড়াতে শুরু করে। 

এত দ্রুত ঘটনাটি ঘটে যায় যে গাড়ির চালকের প্রতিক্রিয়া জানানোর মত বেশি সময় ছিলনা। এমনকী সে পেছনে সরার আগেই ট্রাকটি গাড়ির ওপর উঠে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়ংকর ছিল যে, চালক দরজা খুলে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি।

আরও পড়ুনঃ দিল্লির রাস্তায় প্রকাশ্যে গুলির লড়াই! নামকরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শ্যুটার গ্রেপ্তার...

এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একজন মন্তব্য করে বলেন, 'একটা সহজ নিয়ম মনে রাখুন: যদি আপনি ট্রাকের সাইড মিরর দেখতে না পান, তাহলে ট্রাকচালক আপনাকে দেখতেও পারছেন না।'  অন্য একজন লেখেন, 'প্রথম ধাক্কায় ট্রাকচালক বুঝতে পেরেছিলেন যে পেছনে কিছু আছে, তবুও পেছন দিকে যাওয়া বন্ধ করেননি।' আরেকটি মন্তব্যে বলা হয়, 'ট্রাকটি রিভার্স দেয়নি। এটি অতিরিক্ত ভারী ছিল এবং ঢালু রাস্তায় তার ব্রেকের চাপ শেষ হয়ে গিয়েছিল, তাই থামতে পারেনি। যারা এটি বোঝে না, তারা সড়কে কখনও পর্যাপ্ত সময় কাটায়নি।'

আরেকজন উল্লেখ করেন, 'সবসময় যথেষ্ট দূরত্ব রেখে চলুন যাতে জরুরি মুহূর্তে পেছনে সরে যাওয়ার সুযোগ থাকে।' একজন তো মজা করে বলেন, 'ট্রাকগুলিকে সবসময় ফাইনাল ডেস্টিনেশন ( Final Destination) সিনেমার লগ ট্রাকগুলোর মতো ভাবুন। তাদের কাছ থেকে দূরে থাকুন, অপ্রত্যাশিত কিছু ঘটবে ধরেই চলুন। ট্রাকের ব্রেক নষ্ট ছিল, গাড়িটি পুরনোও দেখাচ্ছে, ধীরে ধীরে গড়াচ্ছিল। যদি পেছনের গাড়িটি একটু দূরে থাকত, তাহলে হয়তো সময় মতো পেছনে গিয়ে রক্ষা পেত।'

অন্য একজন ঘটনার জেরে মন্তব্য করে বলেন, 'যখন বড় ট্রাকগুলো ভারী মাল নিয়ে ম্যানুয়াল ট্রান্সমিশন দিয়ে উঁচু রাস্তায় ওঠে, তখন গিয়ার বদলানোর টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সময়মতো সঠিক গিয়ারে না উঠলে ট্রাক পেছনে গড়াতে শুরু করে, আর অতিরিক্ত ভারের কারণে শুধুমাত্র ব্রেকে থামানো যায় না।'

বড় ট্রাকগুলোর একাধিক ব্লাইন্ড স্পট থাকে যেখানে ছোট গাড়িগুলো সহজেই অদৃশ্য হয়ে যায় চালকের চোখ থেকে। উপরন্তু, এ ধরনের ভারী যানবাহনকে জরুরি অবস্থায় থামাতে অনেক বেশি জায়গা ও সময় প্রয়োজন হয়। তাই, ট্রাকের খুব কাছাকাছি থাকা কখনওই নিরাপদ নয়। তাই সবসময়ই নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিৎ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া