রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৮ আগস্ট ২০২৫ ১৫ : ৪২Soma Majumder
ঘুম থেকে উঠে কফির গন্ধ না পেলে যেন দিনটাই বৃথা! অনেকেই এমনটা মনে করেন। কফি মেজাজ চাঙ্গা করার কাজে একাই একশো। শুধু তাই নয়, এই পানীয় নিয়মিত খেলে হার্টের অসুখ, টাইপ ২ ডায়াবিটিস, গল স্টোন এবং পার্কিনসনসের মতো জটিল অসুখ প্রতিরোধ করা যায়। কিন্তু জানেন কি এই কফি আপনার দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। তবে সাধারণ কফি নয়, চোখের চরম বিপদ ডেকে আনতে পারে ইনস্ট্যান্ট কফি। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।
অনেকেই ঝক্কি এড়ানোর জন্য নিয়মিত ইনস্ট্যান্ট কফি খান। আর এতেই নাকি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে। চীনের হুবেই মেডিসিন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, ইনস্ট্যান্ট কফি পান করলে চোখের একাধিক সমস্যা, বিশেষ করে ‘ড্রাই এজ-রিলেটেড ম্যাকুলার ডেজেনারেশন’ (এএমডি)-এর ঝুঁকি বাড়াতে পারে।
গবেষণায়, প্রায় ৫ লক্ষের বেশি মানুষের জেনেটিক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। যেখানে ইনস্ট্যান্ট কফির সঙ্গে এবং এএমডি-র সম্পর্ক ধরা পড়েছে। এএমডি মূলত চোখের রেটিনার এমন একটি রোগ, যা সাধারণত ৫০ বছর বয়সের পর শুরু হয়। এমডি হল চোখের এমন একটি অবস্থা যেখানে রেটিনার মধ্যবর্তী অংশ ক্ষতিগ্রস্ত হয়, ফলে দৃষ্টিশক্তি অস্পষ্ট বা বিকৃত হতে পারে। এতে সম্পূর্ণ অন্ধত্ব না হলেও পড়তে অসুবিধা, কাউকে চিনতে না পারা এবং অন্যান্য দৈনন্দিন কাজে সমস্যা হয়। বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি মানুষ এএমডি-আক্রান্ত, যা ২০৪০ সালের মধ্যে ২৯০ কোটি হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ ফিটনেস বাড়াতে ক্রিয়েটিন ব্যবহার করছেন? কিডনি বাঁচাতে মানুন এইসব নিয়ম, না হলেই অকেজো হওয়ার ভয়
ইনস্ট্যান্ট কফি তৈরির জন্য কফির বীজ বিভিন্ন প্রক্রিয়ায় শুকিয়ে পাউডার বা দানা রূপে রূপান্তর করা হয়। এটি গরম জলে গুলে দ্রুত কফি তৈরির জন্য ব্যবহৃত হয়। এই কফি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়। অতিরিক্ত প্রসেসিং করানোর কারণে এতে ক্ষতিকর উপাদান যুক্ত হতে পারে। অন্যদিকে, গ্রাউন্ড কফি হল ভাজা কফি বীজকে চূর্ণ করে তৈরি করা প্রাকৃতিক কফি এতে তেমন কোনও প্রক্রিয়াজাতকরণ হয় না এবং এর স্বাদ ও ঘ্রাণ ইনস্ট্যান্ট কফির তুলনায় অনেক বেশি তীব্র। ইনস্ট্যান্ট কফি বাদে গ্রাউন্ড বা ডিক্যাফেইনেটেড কফির ক্ষেত্রে এএমডি-র ঝুঁকি পাওয়া যায়নি। গবেষকরা মনে করছেন, ইনস্ট্যান্ট কফি প্রস্তুতের সময় দেওয়া কিছু রাসায়নিক উপাদান যেমন অ্যাক্রিলামাইড, অক্সিডাইজড লিপিড এই সমস্যার কারণ হতে পারে।
আরও পড়ুনঃ পাওয়ারও বাড়বে না, ছানিও পড়বে না! চোখের স্বাস্থ্য ভাল রাখতে নিয়ম করে খান ৫ বাদাম
গবেষকদের মতে, যাদের এএমডি হওয়ার পারিবারিক ইতিহাস আছে বা যাদের প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা দেখা রয়েছে, তাঁদের ইনস্ট্যান্ট কফি খাওয়া কমানো উচিত। চাইলে গ্রাউন্ড কফি খেতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?