শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২৮ আগস্ট ২০২৫ ১৫ : ২৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: এক পাঁচ মাসের গর্ভবতী তরুণীকে নৃশংসভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে নদীতে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটল হায়দরাবাদের মেডিপল্লীতে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রকাশ্যে আনেনি কর্তৃপক্ষ। তার বয়স ২৭ বছর এবং তিনি একটি অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি পরিষেবায় গাড়ি চালাতেন। পারিবারিক কলহের জেরে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শনিবার সেই বিবাদের জেরেই তিনি নিজের ২১ বছরের গর্ভবতী স্ত্রীকে গলাটিপে খুন করেন।
পরে ঘটনাটি গোপন করতে গিয়ে তিনি ভয়ঙ্কর কাণ্ড ঘটান। পুলিশের দাবি, হেক্সা ব্লেড দিয়ে দেহকে টুকরো টুকরো করে ফেলেন অভিযুক্ত। এরপর মাথা, হাত ও পা আলাদা করে প্লাস্টিকের ছোট ছোট ব্যাগে ভরে তিন দফায় নিয়ে গিয়ে প্রথাপসিংগারামের কাছে মুসি নদীতে ফেলে আসেন। আর ঘরে রেখে দেন মাথা ও পা-বিহীন ধড়। মালকাজগিরি জোনের ডেপুটি কমিশনার অফ পুলিশ পি ভি পদ্মজা সাংবাদিকদের জানান, ঘটনার পর অভিযুক্ত প্রথমে নিজের বোনকে ফোন করে জানায়, তার স্ত্রী নিখোঁজ। বোনের সন্দেহ হলে তিনি এক আত্মীয়কে খবর দেন এবং তাকে নিয়ে যান থানায়। সেখানে প্রথমে নিখোঁজের নাটক করলেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে।
আরও পড়ুন: বাঁশবেড়িয়ায় গণেশ পুজোয় এসে সাধারণ মানুষের ক্ষোভের মুখে সুকান্ত মজুমদার
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায়বিধির (BNS) প্রাসঙ্গিক ধারায় খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। মৃতদেহের ধড় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। ঘটনার পর থেকে নদীতে ব্যাপক তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত দেহের অন্যান্য অংশ উদ্ধার করা যায়নি। এই কাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের (GHMC) সাঁতারুরা অংশ নিয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, নিহত তরুণী ও অভিযুক্ত দু’জনেই ভিকারাবাদ জেলার বাসিন্দা। দীর্ঘদিন প্রতিবেশী থাকার পর এ বছর জানুয়ারিতে তারা আর্য সমাজ মন্দিরে প্রেমঘটিত বিবাহ করেন।
আরও পড়ুন: এ কেমন মা! ছাদ থেকে নীচে ছুড়ে ফেলল কোলের শিশু, মুহূর্তের মধ্যে যা ঘটল, দেখে শিউরে উঠলেন নেটিজেনরা
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে। গর্ভবতী স্ত্রীকে এভাবে হত্যা করে দেহ টুকরো করার ঘটনায় সমগ্র রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনা সমাজ ও মানসিকতার ভয়াবহ সংকটকে প্রকাশ করে। পারিবারিক দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন কখনও কখনও দমন-পীড়নের সীমা ছাড়িয়ে নৃশংস হত্যার রূপ নেয়। এখানে স্ত্রী শুধু গর্ভবতী নারী হিসেবেই নয়, বরং একটি পরিবার ও ভবিষ্যতের প্রতীক ছিলেন। স্বামীর অস্বাভাবিক হিংস আচরণ পুরুষতান্ত্রিক কর্তৃত্ব, রাগ নিয়ন্ত্রণের অভাব এবং মানসিক ভারসাম্যহীনতার প্রতিফলন। সমাজে এমন ঘটনাগুলি নারীর নিরাপত্তা নিয়ে গভীর ভয় ও আস্থাহীনতা তৈরি করে। পাশাপাশি পারিবারিক সম্পর্কের মধ্যে আলোচনার পরিবর্তে হিংসার আশ্রয় নেওয়ার প্রবণতা মানসিক স্বাস্থ্য সমস্যার তীব্রতাকেই সামনে আনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?