বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'বিয়ের অনুষ্ঠানে অতিথিরা কেও মানুষ নন'! ভয়ে আতঙ্কে গান ছেড়ে দিলেন নামকরা গায়িকা নূরা, কী এমন ঘটেছিল? 

আর্যা ঘটক | ২৮ আগস্ট ২০২৫ ১৫ : ১১Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: একজন বিখ্যাত কুয়েতি গায়িকা নূরা। সম্প্রতি তাঁকে ঘিরে একটি চাঞ্চল্যকর ভিডিও ইন্টারনেটে পুনরায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটিতে দাবি করা হয়েছে যে তিনি একবার এমন একটি বিয়েতে গান গেয়েছিলেন যেখানে কোনও অতিথিই সাধারণ মানুষ ছিল না। এই ঘটনা নিয়ে ইনস্টাগ্রামে বিস্তারিত পোস্ট করা হয়। পোস্ট করা ওই ভিডিওতে কনটেন্ট ক্রিয়েটর পুরো ঘটনার ব্যাখ্যা দেন। পাশপাশি তিনি বলেন, সেই রাত এতটাই ভয়ংকর ছিল যে এর পর নূরা আর কখনও গান'ই গাননি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ১৯৯৭ সালে। সেই সময় নূরা কুয়েতের সবচেয়ে জনপ্রিয় বিয়ের পারফর্মারদের মধ্যে একজন ছিলেন। ঘটনার দিন রাতেও তিনি একটি অজানা শহরের বাইরে এক প্রাসাদে পারফর্ম করতে যান। অনুষ্ঠান শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। সেই মুহূর্তে সবকিছু স্বাভাবিক মনে হলেও, পরে তা ধীরে ধীরে রূপ নেয় এক ভৌতিক অভিজ্ঞতায়। উল্লেখিত অনুষ্ঠানে রাত ১০:৩০টার দিকে অতিথিরা আসতে শুরু করেন- কিন্তু তাঁদের আসা যেন কখনও থামছিল না। একটা পর্যায় পর তাঁদের প্রত্যেকের আচরণ অস্বাভাবিক হতে থাকে। খবর মারফত জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকে নাচ করছিলেন, কিন্তু তাঁদের নড়াচড়া অস্বাভাবিক বিকৃত ছিল। ঠিক যেন সম্মোহনী ও মানবিকতা-বর্জিত। এমনকী কেউ কেউ যখন নূরার কাছে আসেন, তখন নূরা টের পান তাঁদের প্রত্যেকের শরীর পাথরের মতো শক্ত, তপ্ত এবং অস্বাভাবিক।

এই ঘটনায় নূরার গোটা ব্যান্ড মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে নূরা উত্তেজিত হওয়ার বদলে নিজেকে সংবরণ করেন। তিনি চোখের ইশারায় ব্যান্ডের অন্য মিউজিশিয়ানদের জানান যে গান বন্ধ করলে ভয়ানক কিছু ঘটতে পারে। এরপর মধ্যরাতে অতিথিদের শরীর হঠাৎ করে বদলাতে শুরু করে। তাঁদের পা পশুর মতো উল্টোদিকে বেঁকে যায়, হাত লম্বা হয়ে যায় এবং মুখ বিকৃত হয়ে এক পাশে সরে যায়।

আরও পড়ুনঃ নেই ইন্টারনেট, প্রয়োজনেও যোগাযোগ করতে পারছেন না মুখ্যমন্ত্রী! ওমর আব্দুল্লাহ বললেন, 'দশ বছরে এমন বিপর্যয়ের

এরপর রাত আরও গভীর হতে থাকলে, আনুমানিক ৩ টের দিকে হঠাৎ করে অনুষ্ঠানের সমস্ত আলো নিভে যায়। জানা যায়, ঠিক সেই সময় গ্রীষ্মের রাতে তীব্র গরমেও চারিপাশ হঠাৎ শীতল হয়ে ওঠে। তখন নূরা বুঝতে পারেন, তিনি আসলে এক জিনের বিয়েতে গান করছেন। আতঙ্কিত হয়ে তিনি ও তাঁর ব্যান্ড কোনও রকমে বিয়েবাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই তাঁদের সব যন্ত্রপাতি ও জিনিসপত্র ফেলে যান। পরদিন তাঁরা জানতে পারেন, যেই বিয়ের অনুষ্ঠানে তাঁরা গিয়েছিলেন, সেই প্রাসাদটি গত ১০ বছর ধরে পরিত্যক্ত।

খবর অনুযায়ী, এই ঘটনার পর নূরা গানের জগৎ থেকে পুরোপুরি সরে যান। ভিডিওটি পুনরায় ভাইরাল হওয়ার পর ইন্টারনেটে নানান প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ ঘটনার জেরে বলেছেন, 'পাকিস্তানে তো প্রতি দুটো বাড়িতে জিন থাকে, এটা আমাদের কাছে স্বাভাবিক।' আবার কেউ বলেছেন, 'এই ঘটনা আমার শরীর শীতল করে দিয়েছে।' তবে অনেকেই এই গল্পকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিয়েছেন। একজন মন্তব্য করে বলেছেন, 'আমি এই গল্প একটুও বিশ্বাস করি না।' আরেকজন লিখেছেন, 'তুমি অনেক বেশি রসিকতা করো।' এহেন ঘটনার জেরে সম্প্রতি নেটপাড়া দুভাগে বিভক্ত- কেউ ঘটনা বিশ্বাস করছেন, কেউ করছেন না।

আরও পড়ুনঃ দিল্লির রাস্তায় প্রকাশ্যে গুলির লড়াই! নামকরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শ্যুটার গ্রেপ্তার


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া