বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | একই সাপের দু’ধরণের বিষ, অবাক করা তথ্য এল বিজ্ঞানীদের সামনে

সুমিত চক্রবর্তী | ২৮ আগস্ট ২০২৫ ১৩ : ৩৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাণঘাতী ইস্টার্ন ব্রাউন সাপের বিষে এক গোপন বিভাজন খুঁজে পেয়েছেন গবেষকরা। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে, ইস্টার্ন ব্রাউন সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম সবসময় পূর্ণ সুরক্ষা দিতে নাও পারে। এই কারণেই গবেষকরা হাসপাতালের রেকর্ডগুলো পুনরায় পর্যালোচনা করছেন।


এই প্রকল্পের নেতৃত্ব দেন ইউকিউ-র স্কুল অব দ্য এনভায়রনমেন্টের অধ্যাপক ব্রায়ান ফ্রাই, যিনি তাঁর দল নিয়ে অস্ট্রেলিয়ার প্রতিটি ব্রাউন সাপ প্রজাতির বিষে থাকা রক্ত জমাট বাঁধার টক্সিন বিশ্লেষণ করেন। অধ্যাপক ফ্রাই বলেন, “আমরা দেখেছি সব ব্রাউন সাপের বিষ একরকম নয়—মানে, জীবনরক্ষাকারী অ্যান্টিভেনমের এখনই নতুন সংস্করণ প্রয়োজন হতে পারে। কিছু বিষ রক্তে শক্ত, টেকসই জমাট বাঁধে, আবার কিছু বিষ দ্রুত কিন্তু ভঙ্গুর জাল তৈরি করে, যা মুহূর্তেই ভেঙে যায়।

আরও পড়ুন: আসছে জিএসটি ২.০, কোথায় সুবিধা পাবেন ভারতীয়রা


গবেষকরা এজন্য থ্রম্বোইলাস্টোগ্রাফি নামে এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছেন, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া মাপে। তাঁদের ফলাফলে দেখা যায়, দক্ষিণ অস্ট্রেলিয়ার ইস্টার্ন ব্রাউন সাপ এমন বিষ উৎপন্ন করে যা টাইপান সাপের মতো দৃঢ় ও স্থায়ী রক্তজমাট তৈরি করে। এর বিপরীতে, উত্তর অস্ট্রেলিয়ার ইস্টার্ন ব্রাউন সাপ এবং অন্যান্য ব্রাউন সাপের বিষ দ্রুত জমাট বাঁধলেও তা দুর্বল ও সহজেই ভেঙে যায়।


অধ্যাপক ফ্রাই বলেন, “আমাদের তথ্য প্রমাণ করছে যে উত্তর অস্ট্রেলিয়ার ইস্টার্ন ব্রাউন সাপের কামড় ও দক্ষিণের কামড়ের প্রভাব একেবারে আকাশ-পাতাল পার্থক্যের মতো।” বর্তমানে অস্ট্রেলিয়ার ব্রাউন সাপের অ্যান্টিভেনম তৈরি করা হয় একত্রিত বিষ ব্যবহার করে। যার ভৌগোলিক উৎস স্পষ্ট নয়।


এখন পর্যন্ত চিকিৎসা রিপোর্টে সব ব্রাউন সাপের কামড় একসাথে ধরা হয়, প্রজাতি বা অবস্থান আলাদা করা হয় না। ফলে দক্ষিণের সাপ আর বাকি ব্রাউন সাপের মধ্যে পার্থক্য চাপা পড়ে যেতে পারে।এবার পরবর্তী কাজ হল শত শত হাসপাতালের নথি ঘেঁটে দেখা। দক্ষিণ অস্ট্রেলিয়ার ব্রাউন সাপের কামড়ের ক্ষেত্রে কোনও বিশেষ পার্থক্য আছে কি না। আমরা তা করতে পারি, কারণ দক্ষিণের ‘শক্ত জমাট’ লাইনেজ এমন অঞ্চলে থাকে যেখানে আর কোনো ব্রাউন সাপ নেই। একই সঙ্গে আমরা মানব ও প্রাণীর জন্য বিদ্যমান অ্যান্টিভেনমগুলোও জরুরি ভিত্তিতে পরীক্ষা করা হবে। দেখতে হবে পার্থক্যগুলো আসলেই অ্যান্টিভেনমের কার্যকারিতায় প্রতিফলিত হচ্ছে কি না।


অধ্যাপক ফ্রাই-এর দল এখন সাপের বিষের জিন সিকোয়েন্সিং করছেন, উত্তর ও দক্ষিণ ইস্টার্ন ব্রাউন সাপের পার্থক্যের জন্য দায়ী মিউটেশন খুঁজে বের করতে। তিনি বলেন, “আমরা দেখিয়েছি যে বিষের প্রভাবের ভৌগোলিক পার্থক্য ইস্টার্ন ব্রাউন সাপের ভেতরের এক জেনেটিক বিভাজনের সঙ্গে মিলে যায়। গবেষণায় প্রমাণিত হয়েছে খাদ্যাভ্যাসই বিষের বিবর্তনকে চালিত করে—কারণ দক্ষিণের সাপরা বেশি সরীসৃপ খায়, আর উত্তরাঞ্চলের সাপরা বেশি স্তন্যপায়ী প্রাণী খায়। এই বিষগুলোর বিবর্তনীয় সূক্ষ্মতা ও চিকিৎসাগত প্রভাব দুটোই বোঝার মাধ্যমে আমরা চিকিৎসা প্রতিক্রিয়াকে আরও কার্যকরভাবে সাজাতে পারব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া